Delhi: জয়শঙ্কর, আদবাণী, কেজরিওয়াল, প্রাক্তন সেনাপ্রধানকেও SIR নোটিস, কেন?

দিল্লিতে SIR নোটিস পেলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং তাঁর স্ত্রী কিয়োকো জয়শঙ্কর। একাধিক প্রাক্তন ও বর্তমান IAS-IPS, রাজনীতিবিদ এবং তাঁদের পরিবারের সদস্যদেরও নোটিস পাঠানো হয়েছে।  

Advertisement
জয়শঙ্কর, আদবাণী, কেজরিওয়াল, প্রাক্তন সেনাপ্রধানকেও SIR নোটিস, কেন?একাধিক প্রাক্তন ও বর্তমান IAS-IPS, রাজনীতিবিদ এবং তাঁদের পরিবারের সদস্যদেরও নোটিস পাঠানো হয়েছে।  
হাইলাইটস
  • দিল্লিতে SIR নোটিস পেলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং তাঁর স্ত্রী কিয়োকো জয়শঙ্কর।
  • প্রাক্তন ও বর্তমান IAS-IPS, রাজনীতিবিদ এবং তাঁদের পরিবারের সদস্যদেরও নোটিস পাঠানো হয়েছে।  

দিল্লিতে SIR নোটিস পেলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং তাঁর স্ত্রী কিয়োকো জয়শঙ্কর। একাধিক প্রাক্তন ও বর্তমান IAS-IPS, রাজনীতিবিদ এবং তাঁদের পরিবারের সদস্যদেরও নোটিস পাঠানো হয়েছে।  

তালিকায় রয়েছেন লালকৃষ্ণ আদবাণী, দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, সিবিআই কর্তা প্রবীণ সুদ এবং প্রাক্তন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। কয়েক জন প্রাক্তন বিচারপতি এবং আমলার নামও রয়েছে।

SIR-এর নোটিস পাওয়া মানেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে না। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানিয়েছে, তথ্য যাচাই এবং প্রয়োজনীয় নথি পরীক্ষা করার জন্য এই নোটিস দেওয়া হচ্ছে।  

জয়শঙ্কর কেন নোটিস পেলেন?
জয়শঙ্কর এবং তাঁর স্ত্রীকে ‘unmapped with last SIR’ শ্রেণিতে রাখা হয়েছে। অর্থাৎ, বর্তমান ভোটার তালিকায় তাঁদের তথ্য আগের SIR-এর ভোটার তালিকার সঙ্গে মেলানো যায়নি।

দু’জনেরই ভোটার অ্যাড্রেস দিল্লির নিউ দিল্লি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।

একই কারণে নোটিস পেয়েছেন সিবিআই কর্তা প্রবীণ সুদ, তাঁর স্ত্রী বনিতা সুদ এবং মা কমলেশ সুদ। প্রাক্তন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং তাঁর স্ত্রী সুনীতাকেও একই ধরনের নোটিস দেওয়া হয়েছে।

মণীশ সিসোদিয়ার পরিবারে অন্য ধরনের সমস্যা
প্রাক্তন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং তাঁর পরিবারের সদস্যদেরও নোটিস দেওয়া হয়েছে। তাঁর স্ত্রী সীমা সিসোদিয়ার ক্ষেত্রে নিজের নামের তথ্যের গরমিল বা ‘self-name mismatch’ দেখানো হয়েছে।

তাঁদের ছেলে মীর সিসোদিয়ার ক্ষেত্রে রয়েছে ‘parent-name mismatch’। অর্থাৎ বাবা-মায়ের তথ্যের সঙ্গে নথিতে দেওয়া তথ্যের অমিলের কারণে রেকর্ডটি যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে।

আমলা এবং শীর্ষ আধিকারিকদেরও নোটিস
বিদেশসচিব বিক্রম মিস্রি, সেবি চেয়ারম্যান তুহিন কান্ত পাণ্ডে, প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজ়র অজয় কুমার সুদ এবং স্বাস্থ্যসচিব পুণ্য সলিলা শ্রীবাস্তবের নামও রয়েছে। মৎস্য সচিব অভিলক্ষ লিখি, তাঁর স্ত্রী তথা প্রাক্তন সেনাকল্যাণ সচিব সুকৃতি লিখি, সারসিব সচিব রজত কুমার মিশ্র এবং ভূমি সম্পদসচিব নরেন্দ্র ভূষণের নামও তালিকায় রয়েছে।  

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, কিছু ক্ষেত্রে আগের ভোটার তালিকার সঙ্গে তথ্য মেলেনি। আবার কোথাও নাম বা পরিবারের তথ্যের মধ্যে গরমিল ধরা পড়েছে। সেই কারণেই যাচাইয়ের জন্য নোটিস পাঠানো হচ্ছে।

Advertisement

কেজরীওয়াল, রেখা গুপ্তাও 
এর আগে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল এবং তাঁর পরিবারের সদস্যদের নামও SIR-এর ভেরিফিকেশনের নোটিশ আসে।  

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার ক্ষেত্রেও বয়স সংক্রান্ত অসঙ্গতি ধরা পড়েছিল। পরে প্রয়োজনীয় নথি যাচাই করে তাঁর ভোটার রেকর্ড বৈধ বলে কনফার্ম করা হয়েছে।  

POST A COMMENT
Advertisement