Delhi Police on Supreme Court: Reels বানিয়ে, কনটেন্ট ক্রিয়েট করা ব্যক্তিরা কি সাংবাদিক? সুপ্রিম কোর্টে বড় দাবি দিল্লি পুলিশের

সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় দিল্লি পুলিশ জানিয়েছে, কোনও ব্যক্তি সাংবাদিকতা করছেন নাকি বাণিজ্যিক উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ার জন্য কনটেন্ট তৈরি করছেন, সেটা বোঝা খুবই জরুরি। পুলিশের দাবি, সাংবাদিকরা খবর সংগ্রহ করে তা প্রকাশ করেন। অন্যদিকে, কিছু কনটেন্ট ক্রিয়েটর মূলত অনলাইন প্ল্যাটফর্মে রিলস ও ভিডিও তৈরির জন্য বিভিন্ন ঘটনা কভার করেন। তাই রিসল নির্মাতা ও সাংবাদিকদের এক করে দেখা ঠিক নয়।

Advertisement
Reels বানিয়ে, কনটেন্ট ক্রিয়েট করা ব্যক্তিরা কি সাংবাদিক? সুপ্রিম কোর্টে বড় দাবি দিল্লি পুলিশেররিলস নির্মাতা, কনটেন্ট ক্রিয়েটররা কি সাংবাদিকের সুরক্ষা পাবেন? (ছবি: পিটিআই)
হাইলাইটস
  • কোনও ব্যক্তি সাংবাদিকতা করছেন নাকি বাণিজ্যিক উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ার জন্য কনটেন্ট তৈরি করছেন, সেটা বোঝা খুবই জরুরি
  • সাংবাদিকরা খবর সংগ্রহ করে তা প্রকাশ করেন
  • তাই রিসল নির্মাতা ও সাংবাদিকদের এক করে দেখা ঠিক নয়

সাংবাদিক হিসেবে কারা সুরক্ষা পাবেন? এই বিষয়টা নিয়ে এবার মুখ খুলল দিল্লি পুলিশ। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং রিলস নির্মাতারা পেশাদার সাংবাদিকদের মতো একই সুরক্ষা দাবি করতে পারেন না। বিক্ষোভের ছবি বা ভিডিও তুললেই সাংবাদিক হওয়া যায় না। সুপ্রিম কোর্টে এমনটাই বলল দিল্লি পুলিশ। তাদের যুক্তি, হাতে ক্যামেরা বা মাইক্রোফোন থাকলেই কেউ সাংবাদিক হয়ে যান না।

সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় দিল্লি পুলিশ জানিয়েছে, কোনও ব্যক্তি সাংবাদিকতা করছেন নাকি বাণিজ্যিক উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ার জন্য কনটেন্ট তৈরি করছেন, সেটা বোঝা খুবই জরুরি। পুলিশের দাবি, সাংবাদিকরা খবর সংগ্রহ করে তা প্রকাশ করেন। অন্যদিকে, কিছু কনটেন্ট ক্রিয়েটর মূলত অনলাইন প্ল্যাটফর্মে রিলস ও ভিডিও তৈরির জন্য বিভিন্ন ঘটনা কভার করেন। তাই রিসল নির্মাতা ও সাংবাদিকদের এক করে দেখা ঠিক নয়।

আসলে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লিতে বিক্ষোভ চলছিল। এই বিক্ষোভের আয়োজন করেছিল ককরোচ জনতা পার্টি (CJP)। সেই সময় সাংবাদিকদের হেনস্থা, কাজে বাধা এবং আটক করার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগে দায়ের হওয়া একাধিক আবেদনের জবাবেই সুপ্রিম কোর্টে এই হলফনামা জমা দিয়েছে দিল্লি পুলিশ।

এর আগে মামলার শুনানিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের বাধা না দেওয়ার জন্য দিল্লি পুলিশকে সতর্ক করেছিল সুপ্রিম কোর্ট। সংবাদমাধ্যমের কর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠার পরই এই নির্দেশ দিয়েছিল আদালত।

ওদিকে সাম্প্রতিক হলফনামায় দিল্লি পুলিশের দাবি, তারা কখনও জেনেশুনে সাংবাদিকতার কাজে বাধা দেয়নি।

যদিও পুলিশের বক্তব্য, বিক্ষোভের খবর সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের সুরক্ষা দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ তারা মেনে চলবে। কিন্তু তার অর্থ এই নয় যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, রিল নির্মাতা বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী বিক্ষোভকারীরা পুলিশের বিধিনিষেধ থেকে ছাড় পাবেন।


দিল্লি পুলিশের দাবি, বিক্ষোভকারীদের একাংশ ক্যামেরা ও মাইক্রোফোন নিয়ে নিজেদের সাংবাদিক বলছে। যেই কারণে প্রকৃত সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটরদের আলাদা করা পুলিশের পক্ষে কঠিন হয়ে পড়েছিল।

Advertisement

তবে পুলিশ এটাও স্পষ্ট করেছে যে, সাংবাদিক হিসেবে স্বীকৃতি পেতে কোনও স্বীকৃত সংবাদমাধ্যমের পরিচয়পত্র বা সেখানে চাকরি করা বাধ্যতামূলক নয়। তাদের বক্তব্য, স্বাধীন সাংবাদিক, ফ্রিল্যান্সার এবং ইউটিউব বা অন্য ডিজিটাল প্ল্যাটফর্মে খবর প্রকাশ করা সাধারণ নাগরিকরাও সংবিধানের অধিকার ভোগ করেন। তাঁরা খবর সংগ্রহ ও প্রকাশ করতে পারেন।

তবে এই অধিকার কাউকেই সাধারণ আইন বা পুলিশের নির্দেশ অমান্য করার ছাড়পত্র দেয় না বলে জানিয়েছে পুলিশ। সাংবাদিকতা এবং কনটেন্ট তৈরির মধ্যে পার্থক্য করতে সংশ্লিষ্ট ব্যক্তির কাজের মূল উদ্দেশ্য খতিয়ে দেখার আর্জি জানিয়েছে তারা।

 

POST A COMMENT
Advertisement