যন্তর মন্তর দিল্লির যন্তর মন্তরে এবার থেকে আর বিক্ষোভ প্রদর্শন বা ধর্না দেওয়া যাবে না। নোটিফিকেশন জারি করে সোমবার স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্রের মোদী সরকার। বদলে বিকল্প ৩টি জমায়েত ও ধর্নার স্থলের নামও জানিয়েছে।
১১ অক্টোবরের একটি নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে, এবার থেকে রামলীলা ময়দান, বুরারি গ্রাউন্ড এবং পূর্ব দিল্লির CBD গ্রাউন্ডে প্রতিবাদ করা যাবে, অন্য কোথাও নয়।
দিল্লির পুলিশ কমিশনার অনুরাগ কুমারের স্বাক্ষর করা ওই নির্দেশিকায় ২০২২ সালের ২৮ এপ্রিলের একটি নির্দেশ বদল করা হয়েছে। যেখানে উল্লেখ ছিল যন্তর মন্তর নির্ধারিত প্রতিবাদ-বিক্ষোভ স্থল।
তবে বিকল্প ৩টি জায়গাতেও কীভাবে ধর্না বা বিক্ষোভ প্রদর্শন করা যাবে, কী কী নিয়ম মানতে হবে, তা নিয়ে আরও একটি নির্দেশিকা শীঘ্রই দেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।
রিফ্রেশ করতে থাকুন...