CJP Tiranga Yatra Live: অভিজিৎ দীপকের পর নেহা বোরাকেও আটক করল দিল্লি পুলিশ

দিল্লিতে Cockroach Janta Party (CJP)-র ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি ঘিরে উত্তেজনা। CJP প্রধান অভিজিৎ দীপকেকে আটক করেছে দিল্লি পুলিশ। আটক করা হল অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA)-এর সভাপতি নেহা বোরাকেও।

Advertisement
LIVE: অভিজিৎ দীপকের পর নেহা বোরাকেও আটক করল দিল্লি পুলিশআটক দীপকে, নেহা বোরা।
হাইলাইটস
  • দিল্লিতে Cockroach Janta Party (CJP)-র ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি ঘিরে উত্তেজনা।
  • CJP প্রধান অভিজিৎ দীপকেকে আটক করেছে দিল্লি পুলিশ।
  • মিছিল ঘিরে দিল্লির একাধিক এলাকায় পুলিশি তৎপরতা

দিল্লিতে Cockroach Janta Party (CJP)-র ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি ঘিরে উত্তেজনা। CJP প্রধান অভিজিৎ দীপকেকে আটক করেছে দিল্লি পুলিশ। আটক করা হল অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA)-এর সভাপতি নেহা বোরাকেও। মিছিল ঘিরে দিল্লির একাধিক এলাকায় পুলিশি তৎপরতা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পথে নেমেছেন বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যেরাও।

CJP Protest Live: মাণ্ডি হাউসে বামপন্থী কর্মী-সমর্থকদের আটক
দিল্লির মাণ্ডি হাউসের কাছে বিক্ষোভ দেখানোর সময় AISA এবং বামপন্থী দলগুলির কর্মীদের আটক করেছে পুলিশ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পথে নেমেছিলেন তাঁরা।

CJP Protest Live: তেরঙ্গা মিছিল ঘিরে আটক নেহা বোরাও
আটক করা হয়েছে AISA-র সভাপতি নেহা বোরাকে।  

CJP Protest Live: কনট প্লেসের ভিতরের চত্বরে জাতীয় পতাকা হাতে জমায়েত
জাতীয় পতাকা হাতে এক দল মানুষ দিল্লির কনট প্লেসের ভিতরের বৃত্তাকার চত্বরে পৌঁছেছেন। CJP-র প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে ওই এলাকায় নজরদারি বাড়িয়েছে পুলিশ।

CJP Protest Live: অভিজিৎ দীপকেকে আটকের পর ফের ধরপাকড়
CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করার পরেই কনট প্লেসের বড়খাম্বা রোডের কাছে বিক্ষোভ দেখাতে শুরু করেন বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যেরা। তাঁদের মধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে বলে খবর।

CJP Protest Live: অভিজিৎ দীপকেকে দু'টি নোটিস পুলিশের
পুলিশ সূত্রে খবর, শুক্রবার CJP প্রধান অভিজিৎ দীপকেকে দুটি নোটিস দিয়েছে দিল্লি পুলিশ।

প্রথম নোটিসটি দিল্লি পুলিশ আইনের আওতায় দেওয়া হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নম্বর ধারা জারির কথা উল্লেখ করে দীপকেকে সেন্ট্রাল পার্কে যেতে নিষেধ করা হয়েছে।

দ্বিতীয় নোটিসটি দিয়েছে দক্ষিণ-পশ্চিম দিল্লি পুলিশ। বিমানবন্দরে অভিজিৎ, আশুতোষ এবং সৌরভকে সতর্কতামূলক ভাবে আটক করে আদালতে হাজির করানোর পুরনো ঘটনার সঙ্গে এই নোটিস যুক্ত। পুলিশ সূত্রের দাবি, সেই সময় আদালত তাঁদের এক বছর জনশান্তি বিঘ্নিত না করার নির্দেশ দিয়েছিল। 

POST A COMMENT
Advertisement