CJP Parliament March: 'আরশোলাদের' তুমুল বিক্ষোভ, বৈঠকে রাজি হল কেন্দ্র, অনশন ভাঙলেন দিপকে

Abhijit Dipke hunger strike: দিল্লির রাজপথে আন্দোলনকারীদের স্লোগানে কান পাতা দায়। চোখেরও অবস্থা তথৈবচ। কাঁদানে গ্যাসের ধোঁয়ায় একাকার। ঠিক তখনই এল খবর। দীর্ঘ আন্দোলনের পর অবশেষে আলোচনায় বসতে রাজি হল কেন্দ্র। এমনই দাবি আন্দোলনকারীদের।

Advertisement
'আরশোলাদের' তুমুল বিক্ষোভ, বৈঠকে রাজি হল কেন্দ্র, অনশন ভাঙলেন দিপকেতুমুল আন্দোলন, 'ককরোচ'দের সঙ্গে বৈঠকে রাজি হল কেন্দ্র, অনশন-ভঙ্গ দিপকের
হাইলাইটস
  • দীর্ঘ আন্দোলনের পর অবশেষে আলোচনায় বসতে রাজি হল কেন্দ্র।
  • 'আরশোলা'দের সঙ্গে আলোচনায় বসতে রাজি হল কেন্দ্র।
  • অনশন ভাঙলেন 'ককোরোচ জনতা পার্টি'র (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।  

Abhijit Dipke hunger strike: দিল্লির রাজপথে আন্দোলনকারীদের স্লোগানে কান পাতা দায়। চোখেরও অবস্থা তথৈবচ। কাঁদানে গ্যাসের ধোঁয়ায় একাকার। ঠিক তখনই এল খবর। 'আরশোলা'দের সঙ্গে আলোচনায় বসতে রাজি হল কেন্দ্র। এমনই দাবি আন্দোলনকারীদের। সরকারের এই সবুজ সঙ্কেতের পরেই দিল্লির যন্তর মন্তরে অনশন ভাঙলেন 'ককোরোচ জনতা পার্টি'র (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।  

গত ১৮ জুলাই যন্তর মন্তর থেকে সমাজকর্মী সোনম ওয়াংচুককে দিল্লি পুলিশ জোর করে তুলে নিয়ে হাসপাতালে ভরতি করে। তারপর থেকেই অনশনে বসেছিলেন অভিজিৎ। টানা আড়াই দিন অন্ন-জল ত্যাগ করার পর, সোমবার সরকারের আলোচনার আশ্বাস আসতেই তিনি অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।

শুধু অভিজিৎ-ই নন, টানা ২৩ দিন ধরে অনশনে বসেছিলেন 'আইসা' (AISA)-র তিন ছাত্রনেতা; নেহা, মনীশ এবং আমিন। তাঁদেরও অনশন ভাঙানো হয়। বলিউড অভিনেত্রী শাবানা আজমি, প্রকাশ রাজ, সাংসদ মনোজ ঝা, রাজারাম সিং, আমরা রাম, যোগেন্দ্র যাদব এবং বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণের উপস্থিতিতে তাঁরা জুস খেয়ে অনশন ভঙ্গ করেন। ছাত্রদের হাতে ফলের রস তুলে দেন স্বরাজ ইন্ডিয়ার নেতা যোগেন্দ্র যাদব। বলেন, 'এটা অনশনের ভাঙন নয়, বরং আন্দোলনের এই রূপের অবসান। লড়াই চলবেই।' অন্যদিকে আবেগঘন কণ্ঠে অভিনেত্রী শাবানা আজমি বলেন, 'একটা প্রজন্ম হিসেবে আমরা হয়তো কোথাও আজকের যুবসমাজকে সঠিক দিশা দেখাতে ব্যর্থ হয়েছি। কিন্তু আমি মনে করি, আজকের এই তরুণরাই আমাদের পথ দেখাচ্ছে।' 

জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে সিজেপি প্রতিনিধিদল
সিজেপি-র মুখ্য মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, সোমবার সকালেই সরকারের উচ্চপর্যায় থেকে তাঁদের সঙ্গে আলোচনার প্রস্তাব পাঠানো হয়। এরপরই জট কাটাতে আসরে নামেন বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। সিজেপি-র তরফে সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা তাঁর সঙ্গে বৈঠক করতে যান। এক্স-এ সৌরভ লেখেন, 'সকালে সরকারের তরফেই আলোচনার প্রস্তাব আসে। আশুতোষ এবং আমি জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট। বিপুল যুবসমাজ আমাদের সঙ্গে রয়েছে। জয় নিশ্চিত।' 

Advertisement

দিল্লির হাই-সিকিউরিটি জোনে ধুন্ধুমার, কাঁদানে গ্যাস
একদিকে যখন আলোচনার টেবিল প্রস্তুত হচ্ছে, অন্যদিকে তখন দিল্লির রাজপথ রণক্ষেত্রের চেহারা নেয়। সিজেপি-র 'সংসদ মার্চ' ঘিরে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয় লুটিয়েন্স দিল্লি। যন্তর মন্তর থেকে সেন্ট্রাল দিল্লির দিকে এগোতেই শাস্ত্রী ভবনের কাছে আন্দোলনকারীদের ব্যারিকেড দিয়ে আটকায় পুলিশ।

বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতেই শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও জমায়েত ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ ও আধা সামরিক বাহিনী। বিশৃঙ্খলা এড়াতে ও নিরাপত্তা সুনিশ্চিত করতে মধ্য দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। গোটা এলাকা জুড়ে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। সরকারের সঙ্গে এই বৈঠকের পর পরিস্থিতির কোন দিকে ঘোরে, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। 

POST A COMMENT
Advertisement