CAA rules 2026: টার্গেটে 'ঘুসপেটিয়া', পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে ভারতে এলে পাসপোর্ট মাস্ট

CAA rules 2026: নাগরিকত্ব সংশোধনী আইনের(CAA) আওতায় নাগরিকত্বের আবেদন প্রক্রিয়ায় বড় বদল আনল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা আবেদনকারীদের এবার পাসপোর্ট সংক্রান্ত তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

Advertisement
টার্গেটে 'ঘুসপেটিয়া', পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে ভারতে এলে পাসপোর্ট মাস্টনয়া বিজ্ঞপ্তিতে নাগরিকত্ব বিধি, ২০০৯-এ একাধিক সংশোধন করেছে কেন্দ্র।
হাইলাইটস
  • CAA র আওতায় নাগরিকত্বের আবেদন প্রক্রিয়ায় বড় বদল আনল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
  • পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা আবেদনকারীদের এবার পাসপোর্ট সংক্রান্ত তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
  • নয়া বিজ্ঞপ্তিতে নাগরিকত্ব বিধি, ২০০৯-এ একাধিক সংশোধন করেছে কেন্দ্র।

CAA rules 2026: নাগরিকত্ব সংশোধনী আইনের(CAA) আওতায় নাগরিকত্বের আবেদন প্রক্রিয়ায় বড় বদল আনল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা আবেদনকারীদের এবার পাসপোর্ট সংক্রান্ত তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নয়া বিজ্ঞপ্তিতে নাগরিকত্ব বিধি, ২০০৯-এ একাধিক সংশোধন করেছে কেন্দ্র।

সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই মর্মে নির্দেশিকা প্রকাশ করে। তাতে জানানো হয়েছে, আবেদনকারীদের জানাতে হবে তাঁদের কাছে পাকিস্তান, আফগানিস্তান বা বাংলাদেশের বৈধ (অথবা মেয়াদোত্তীর্ণ) পাসপোর্ট রয়েছে কি না। শুধু তথ্য দিলেই হবে না। পাসপোর্ট থাকলে তার পূর্ণ বিবরণ জমা দিতে হবে। আলাদা করে একটি হলফনামাও জমা দিতে হবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।

কেন্দ্রীয় সরকারের প্রকাশিত নয়া নির্দেশিকা
কেন্দ্রীয় সরকারের প্রকাশিত নয়া নির্দেশিকা

এর কারণ কী?
কেন্দ্রের দাবি, নাগরিকত্ব যাচাই প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করার প্রচেষ্টা করা হচ্ছে। সেই কারণেই এই পরিবর্তন। CAA র আওতায় যাঁরা নাগরিরত্বের আবেদন করছেন, তাঁদের ক্ষেত্রে পাসপোর্ট সংক্রান্ত এই নিয়ম প্রযোজ্য। 

শুধু তাই নয়। যাঁরা ভারতীয় নাগরিকত্ব পাবেন, তাঁদের ১৫ দিনের মধ্যে বিদেশি পাসপোর্ট জমা দিতে হবে। সংশ্লিষ্ট আধিকারিকের কাছে সেই পাসপোর্ট 'সারেন্ডার' করতে হবে। অর্থাৎ, ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পর পুরনো বিদেশি পাসপোর্ট রাখা যাবে না।

কারা CAA-র আওতায় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন?
আরও একবার সেই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেছে কেন্দ্র। পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ আবেদন করতে পারবেন। শুধুমাত্র এই ক্ষেত্রেই CAA র আওতায় নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে।

তবে এর জন্য একটি নির্দিষ্ট সময়সীমাও রয়েছে। কেন্দ্র জানিয়েছে, শুধুমাত্র যাঁরা ৩১ ডিসেম্বর ২০১৪ বা তার আগে ভারতে এসেছেন তাঁরাই এই সুবিধা পাবেন।  

CAA নিয়ে রাজনৈতিক বিতর্ক কারও অজানা নয়। বিরোধীদের একাংশের অভিযোগ, এই আইনে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। অন্য দিকে কেন্দ্রের দাবি, প্রতিবেশী দেশগুলিতে নির্যাতিত সংখ্যালঘুদের মানবিক কারণেই এই আইন আনা হয়েছে।

Advertisement

তবে নয়া নির্দেশিকা থেকে একটি বিষয় স্পষ্ট। এবার থেকে CAA র আওতায় নাগরিকত্বের আবেদন প্রক্রিয়ায় আরও কড়াকড়ি শুরু হচ্ছে। এমনটাই ধারণা প্রশাসনিক মহলের। 

POST A COMMENT
Advertisement