App Cab New Rules: ১০, ২০, ৩০ টাকা বাড়িয়ে রাইড বুকিং বন্ধ, OLA, Uber, Rapido-র মতো ক্যাব সংস্থাগুলিকে নির্দেশ কেন্দ্রের

কেন্দ্রের সড়ক পরিবহণ মন্ত্রক প্রতিটি অ্যাপ সংস্থাকে নির্দেশ দিয়েছে, যাত্রা শুরুর আগে বুকিংয়ের সময় আর টিপ নেওয়া যাবে না। তাড়াতাড়ি ক্যাব পাওয়া বা ভাল ড্রাইভার পাওয়ার জন্য গ্রাহকে আর টাকা বাড়িয়ে রাইড সার্চ করতে হবে না।

Advertisement
১০, ২০, ৩০ টাকা বাড়িয়ে রাইড বুকিং বন্ধ, OLA, Uber, Rapido-র মতো ক্যাব সংস্থাগুলিকে নির্দেশ কেন্দ্রেরঅ্যাপ ক্যাবে বাড়তি টাকা নেওয়ার উপর নিষেধাজ্ঞা
হাইলাইটস
  • বুকিংয়ের সময় আর টিপ নেওয়া যাবে না
  • ভাড়া বেশি গুনতে হবে না 
  • তাহলে কি আপনি ড্রাইভারকে টিপ দিতে পারবেন? 

Ola, Uber, Rapido-র মতো অ্যাপগুলিতে রাইড বুক করার সময় অনেক ক্ষেত্রে দেখা যায়, ২০, ৩০, ৪০, ৬০ টাকা বেশি দিয়ে রাইড বুক করতে হয়। যে ভাড়া লেখা থাকে, সেই ভাড়ায় ড্রাইভাররা রাইড রিক্যুয়েস্ট গ্রহণ করেন না। ফলে ভাড়া বাড়িয়ে বুক করলে চান্স বেড়ে যায়। এ বার এই প্রক্রিয়া বন্ধ হল। রাইড বুকিংয়ের আগে বা রাইড বুকিংয়ের সময় আলাদা করে টাকা বাড়ানোর কৌশল বন্ধ করতে কড়া নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। 

বুকিংয়ের সময় আর টিপ নেওয়া যাবে না

কেন্দ্রের সড়ক পরিবহণ মন্ত্রক প্রতিটি অ্যাপ সংস্থাকে নির্দেশ দিয়েছে, যাত্রা শুরুর আগে বুকিংয়ের সময় আর টিপ নেওয়া যাবে না। তাড়াতাড়ি ক্যাব পাওয়া বা ভাল ড্রাইভার পাওয়ার জন্য গ্রাহকে আর টাকা বাড়িয়ে রাইড সার্চ করতে হবে না। রাইড বুকিংয়ের সময় অ্যাপগুলিতে 'Advance Tip', 'Choose an Add-on' এবং 'Improve your chances of quicker ride confirmation'-এর মতো বার্তা দেখানোর অভিযোগের পরই সরকারের এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

ভাড়া বেশি গুনতে হবে না 

সরকার নির্দেশ দিয়েছে, মোটর ভেহিকল অ্যাগ্রিগেটার গাইডলাইন ২০২৫ মেনে এই প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে। যার নির্যাস, দ্রুত ক্যাব পেতে বা ভাল ড্রাইভার পেতে আলাদা করে ভাড়া বেশি গুনতে হবে না গ্রাহকদের। 

তাহলে কি আপনি ড্রাইভারকে টিপ দিতে পারবেন? 

সরকার টিপ দেওয়ার ক্ষেত্রে কোনও বিধিনিষেধ রাখেনি। কোনও গ্রাহক খুশি বা রাইডে সন্তুষ্ট হয়ে ড্রাইভারকে আলাদা করে বাড়তি টাকা দিতে পারেন। কিন্তু সেই অপশন রাখা যাবে একমাত্র রাইড শেষ হলে। রাইডের আগে টিপ অপশন রাখতে পারবে না অ্যাপ ক্যাব সংস্থাগুলি। এবং ওই টিপ পুরোটাই ড্রাইভার পাবেন। অ্যাপ ক্যাব সংস্থা তার কোনও ভাগ পাবে না। সরকার রাইড-হেলিং সংস্থাগুলিকেও নির্দেশ দিয়েছে, তাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলি যেন Motor Vehicle Aggregator Guidelines, 2025 মেনে চলে, তা নিশ্চিত করতে। দ্রুত রাইড পাওয়ার সম্ভাবনা বাড়ানোর জন্য বুকিংয়ের সময় অতিরিক্ত টাকা দিতে বলা যাবে না।

Advertisement

POST A COMMENT
Advertisement