Yogi Adityanath:'দূষণ হলেও কমে যাবে, এমন কিছু বড় ব্যাপার নয়,' বাজি ফাটানোকে পূর্ণ সমর্থন যোগীর

Diwali Firecrackers Blast: দিওয়ালির পর থেকেই বাতাসে AQI-এর মাত্রা চড়েছে বলে অভিযোগ। তবে তা নিয়ে আমজনতাকে চিন্তা করতে নিষেধই করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Advertisement
'দূষণ হলেও কমে যাবে, এমন কিছু বড় ব্যাপার নয়,' বাজি ফাটানোকে পূর্ণ সমর্থন যোগীরধনতেরাস ও দিওয়ালিতে বাজি ফাটানোর প্রশংসা করেন যোগী আদিত্যনাথ
হাইলাইটস
  • দিওয়ালিতে ব্যাপক বাজি ফাটার পর দেশের একাধিক শহরে বায়ুদূষণের মাত্রা চড়েছে বলে অভিযোগ উঠেছে।
  • এই তত্ত্বকে পাত্তা দিতে নারাজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
  • ধনতেরাস ও দিওয়ালিতে বাজি ফাটানোর প্রশংসা করে তিনি জানান, বাজি ফাটানোর দৃশ্য অত্যন্ত আনন্দ দেয়।

দিওয়ালিতে ব্যাপক বাজি ফাটার পর দেশের একাধিক শহরে বায়ুদূষণের মাত্রা চড়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এই তত্ত্বকে পাত্তা দিতে নারাজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ধনতেরাস ও দিওয়ালিতে বাজি ফাটানোর প্রশংসা করে তিনি জানান, বাজি ফাটানোর দৃশ্য অত্যন্ত আনন্দ দেয়। 

সারাদেশে, বিশেষ করে দিল্লি-এনসিআর-এ ক্রমবর্ধমান দূষণ নিয়ে উদ্বেগের মধ্যেই বাজি ফাটানোর প্রশংসা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি প্রশ্ন করেছেন, যারা নিজেরা নানা দুর্নীতিমূলক কাজ করে পুরো সিস্টেমকেই দূষিত করছেন, তাঁদের কোনও প্রশ্ন করা হয় না। কিন্তু  মানুষ যদি একদিন বাজি ফুটিয়ে আনন্দ করে, তাহলে সঙ্গে সঙ্গে দূষণের বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে যায়।

যোগী আদিত্যনাথ বলেন, "যারা নিজেদের দুর্নীতির মাধ্যমে পুরো সিস্টেমটাকে দূষিত করে দিচ্ছে। তাঁদের কোনও প্রশ্ন করা হয় না। কিন্তু জনগণ যদি একদিনের জন্য বাজি ফোটায় ও আতশবাজি দিয়ে উৎসব করে, তাহলেই লোকে দূষণ নিয়ে কথা বলতে শুরু করে"। একইসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আমজনতাকে দূষণ নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জোর জানান, দূষণ হলে তা একসময় কমেও যাবে।

দিওয়ালি উদযাপনে মানুষ যে জাঁকজমক ও উৎসাহের সঙ্গে বাজি ফাটাচ্ছে, সে প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে ও আনন্দিত হয়ে আদিত্যনাথ বলেন, তাঁর নেতৃত্বাধীন বিজেপি সরকার কোনও বিধিনিষেধ আরোপ করেনি। বরং সকলকেই স্বাধীনভাবে উৎসব পালনে উৎসাহিত করেছে। তিনি অযোধ্যায় তাঁর নিজের দিওয়ালি উদযাপনের কথা উল্লেখ করে জানান, তিনি নিজেও আতশবাজি ফাটানোয় অংশ নিয়েছিলেন।

যারা দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, তাঁদের প্রতি কটাক্ষ করে আদিত্যনাথ জানান, কিছু লোক তখনই দূষণের কথা মনে করে বলে, যখন অন্যরা উৎসব উদযাপন করে এবং আনন্দ প্রকাশ করে।

প্রসঙ্গত, দিওয়ালির সময় থেকেই দেশের বিভিন্ন শহরের বায়ুর গুণমান খারাপ হচ্ছে বলে দাবি করা হচ্ছে। দিল্লি ও সংলগ্ন এলাকা, যেমন- নয়ডা, গুরুগ্রামের মতো এলাকায় ধোঁয়াশায় ঢেকে গিয়েছে। অনেক এলাকায় AQI ৪০০ পেরিয়ে গিয়েছে বলে দাবি করা হচ্ছে। এরইমধ্যে জনতাকে আশ্বাসবাণী শুনিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Advertisement


 

POST A COMMENT
Advertisement