BRICS Summit: বিশ্ব দেখবে ভারতের ক্ষমতা, একই মঞ্চে মোদী-পুতিন-জিনপিং, কখন কার সঙ্গে বৈঠক?

Brics Summit 2026: ব্রিকস সামিট ২০২৬-এ কাছাকাছি বেজিং ও নয়াদিল্লি। ইতিমধ্যেই ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। PM মোদীর সঙ্গে আজ তাঁর দ্বিপাক্ষিক বৈঠক।

Advertisement
বিশ্ব দেখবে ভারতের ক্ষমতা, একই মঞ্চে মোদী-পুতিন-জিনপিং, কখন কার সঙ্গে বৈঠক? একই মঞ্চে মোদী-পুতিন-জিনপিং, কখন কার সঙ্গে বৈঠক?
হাইলাইটস
  • শনি ও রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ১৮তম ব্রিকস সম্মেলন।
  • প্রথম দিনেই বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • ভারত মণ্ডপমে বিকেল ৫টা ৪৫-এ এই বৈঠকটির আয়োজন করা হয়েছে।

শনি ও রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ১৮তম ব্রিকস সম্মেলন।  প্রথম দিনেই বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি হবে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। জানা গিয়েছে, ভারত মণ্ডপমে বিকেল ৫টা ৪৫-এ এই বৈঠকটির আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই বেজিং থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন জিনপিং। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট  পুতিন ও ইরানের প্রেসিডেন্ট  পেজেশকিয়ানসহ-বেশ কয়েকজন লিডারের সঙ্গেও সাক্ষাৎ করেছেন নমো।

আজ কখন আর কোন কোন প্রেসিডেন্ট বা কোনও দেশের সর্বোচ্চ নেতাদের সঙ্গে দেখা করবেন PM মোদী?

  • প্রধানমন্ত্রী সকাল ১০টায় হায়দরাবাদ হাউসে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
  • এরপর সকাল সাড়ে ১০টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একটি বৈঠক রয়েছে।
  • সকাল ১১টায় আবুধাবির যুবরাজ শেখ খালিদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে একটি বৈঠক নির্ধারিত রয়েছে। 
  • সকাল ১১:৩০ মিনিটে প্রধানমন্ত্রী ভিয়েতনামের নেতা লে মিন হুংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সময়েই ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ভবনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন।

ব্রিকস শীর্ষ সম্মেলনের মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর থেকে। ব্রিকস সদস্য দেশগুলোর লিডাররা দুপুর ২:০০ টোয় ভারত মণ্ডপমের সেকেন্ড ফ্লোরে এসে পৌঁছাবেন। দুপুর ২:৩৫ মিনিটে শীর্ষ সম্মেলন হলে একটি রুদ্ধদ্বার অধিবেশন অনুষ্ঠিত হবে। বিকেল ৪টে ২৫ মিনিটে, নেতারা ভারত মণ্ডপমের ১৪ নম্বর হলে 'ভারত ইনোভেটস প্রদর্শনী' পরিদর্শন করবেন। বিকেল ৫:০৫ মিনিটে, ভারত মণ্ডপমের বাইরের লনে একটি ছবি তোলা হবে এবং বিকেল ৫:১০ মিনিটে একটি যৌথ বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


চিনের জিনপিং-এর সঙ্গে সাক্ষাৎ

বিকেল ৫:৪৫ মিনিটে ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এরপর সন্ধ্যা ৭:৩০ মিনিটে ভারত মণ্ডপমের থার্ড ফ্লোরে আয়োজন করা হবে নৈশভোজের।

 

POST A COMMENT
Advertisement