Minar Mondal and Tulu Mondal: বাস ড্রাইভার ছিলেন, বীরভূমের সেই মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি টাকা, প্রচুর সোনা, গ্রেফতার

মূলত ডাকাতদলকে ধরতে গিয়েই মিনারের বাড়ির সম্পদের হদিশ পায় পুলিশ। সম্প্রতি বীরভূমের মহম্মদবাজারে একটি ডাকাতদলকে ধরে পুলিশ। তারা জেরায় জানায়, স্থানীয় মিনার মণ্ডলের বাড়িতে বিপুল সম্পত্তি রয়েছে। সেই সম্পত্তি ডাকাতি করাই তাদের টার্গেট ছিল। ব্যস, সেই মতো মিনারের বাড়িতে পৌঁছে যায় পুলিশ।

Advertisement
বাস ড্রাইভার ছিলেন, বীরভূমের সেই মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি টাকা, প্রচুর সোনা, গ্রেফতারমিনার মণ্ডল গ্রেফতার
হাইলাইটস
  • টাকার পাহাড় মিনারের বাড়িতে
  • টাকার পাহাড় মিনারের বাড়িতে
  • ৫০ কোটি টাকার সোনা ও সাড়ে ২৮ কোটি টাকা নগদ

একদা ছিলেন বাসচালক। সামান্য মাইনে। সেই ব্যক্তির বাড়িতেই মিলল সাড়ে ২৮ কোটি টাকা নগদ, সঙ্গে ১৫ কেজি সোনা ও সোনার বিস্কুট। বীরভূমের মিনার মণ্ডলকে অবশেষে গ্রেফতার করল পুলিশ। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ম্যানেজার হিসেবে কাজ করতেন মিনার। রাতভর টাকা গোনার পরে বিরাট বিরাট বাক্সে টাকা ও গয়না বাজেয়াপ্ত করা হল। এত সম্পদ কোত্থেকে এল, তার সদুত্তর না পেয়ে আজ অর্থাত্‍ বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করা হল। মিনারের ছেলের দাবি, এই সব টাকা, সোনার বিস্কুট, সব টুলু মণ্ডলই মিনারের বাড়িতে রেখে গিয়েছিলেন। 

টাকার পাহাড় মিনারের বাড়িতে

মূলত ডাকাতদলকে ধরতে গিয়েই মিনারের বাড়ির সম্পদের হদিশ পায় পুলিশ। সম্প্রতি বীরভূমের মহম্মদবাজারে একটি ডাকাতদলকে ধরে পুলিশ। তারা জেরায় জানায়, স্থানীয় মিনার মণ্ডলের বাড়িতে বিপুল সম্পত্তি রয়েছে। সেই সম্পত্তি ডাকাতি করাই তাদের টার্গেট ছিল। ব্যস, সেই মতো মিনারের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। তারপর তল্লাশিতে দেখা গেল, টাকার পাহাড় মিনারের বাড়িতে। সঙ্গে আবার প্রচুর সোনার বিস্কুটও। মঙ্গলবার থেকে সম্পদ গোনা শুরু হয়েছিল, আজ শেষ হল। এত ধনকুবের! 

বীরভূমের পাথরসম্রাট হিসেবে পরিচিত টুলু মণ্ডল
বীরভূমের পাথরসম্রাট হিসেবে পরিচিত টুলু মণ্ডল

কে এই মিনার মণ্ডল?

মিনার মণ্ডল একসময় সরকারি বাসের ড্রাইভার ছিলেন। তিনি বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের শ্যালক। অভিযোগ, টুলু আবার অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ। বীরভূমে টুলুকে পাথর সম্রাট বলা হয়। অনেকের দাবি, টুলু তাঁর মেয়ের বিয়েতে প্রায় ১৫০ কোটি টাকা খরচ করেছিলেন একসময়। সেই টুলুরই ঘনিষ্ঠ মিনার মণ্ডল। বছর চারেক আগে মিনার সরকারি বাসচালকের চাকরি ছেড়ে দেন। তারপর জামাইবাবু টুলুর সঙ্গে পাথর ব্যবসার সঙ্গে যুক্ত হন তিনি। টুলুর ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন। তারপরেই উত্থান। টুলু মণ্ডল ইজারা নিয়ে যে কয়েকটি ডিসিআর (ডুপ্লিকেট চালান রিসিপ্ট) গেট চালাতেন, তারই মধ্যে রায়পুরের ডিসিআর গেটের দেখভাল করতেন মিনার।  

৫০ কোটি টাকার সোনা ও সাড়ে ২৮ কোটি টাকা নগদ

Advertisement

মহম্মদবাজারে মিনারের বাড়িটি কিন্তু সাদামাটা। বিশাল বৈভব নেই। কিন্তু সেই বাড়িতে যে প্রায় ৫০ কোটি টাকার সোনা ও সাড়ে ২৮ কোটি টাকা নগদ রয়েছে, কে জানত! আপাতত গোটা বাড়ি তাঁর সিল করা হয়েছে। মিনারের পরিবারের বাকি সদস্যরা অন্যত্র ঠাঁই নিয়েছেন। 

POST A COMMENT
Advertisement