Telangana incident: দশেরার দিন ভয়ঙ্কর ঘটনা, কিশোরীকে গণধর্ষণ ৩ নাবালক সহ ৭ জনের

দশেরায় ঘৃণ্য অত্যাচারের শিকার হল নাবালিকা। তেলঙ্গানার সিদ্ধিপেট জেলায় দশেরার দিন ১৫ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল ৭ জনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে ৩ জন নাবালক।

Advertisement
দশেরার দিন ভয়ঙ্কর ঘটনা, কিশোরীকে গণধর্ষণ ৩ নাবালক সহ ৭ জনের
হাইলাইটস
  • দশেরায় ঘৃণ্য অত্যাচারের শিকার নাবালিকা
  • ১৫ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ
  • অভিযুক্তদের মধ্যে ৩ জন নাবালক

দশেরায় রাবণ বধের মাধ্যমে দুষ্টের দমন আর শিষ্টের পালন হয়। তবে সেই দিনই দুষ্টদের হাত থেকে রক্ষা পেল না কিশোরী। ঘৃণ্য অত্যাচারের শিকার হল নাবালিকা। তেলঙ্গানার সিদ্ধিপেট জেলায় দশেরার দিন ১৫ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল ৭ জনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে ৩ জন নাবালক। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় কিশোরীর বাবা-মা মাঠে কাজ করতে গিয়েছিলেন। সেই সুযোগে কিশোরীকে অপহরণ করে পাশের একটি গ্রামে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানেই তার উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। পরের দিন সকালে অভিযুক্তরা কিশোরীকে তার গ্রামের কাছে ফেলে দিয়ে যায়।

বাড়ি ফিরে বাবা-মাকে গোটা ঘটনা জানায় নির্যাতিতা। এরপর কিশোরীর বাবা পুলিশের দ্বারস্থ হন এবং অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ POCSO আইনে মামলা রুজু করেছে। ঘটনায় সাত অভিযুক্তকেই আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩ জন নাবালক।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা তেলঙ্গানার চেরিয়াল শহর এবং ধুলমিট্টা গ্রামের বাসিন্দা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় আরও বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে পুলিশ।

 

POST A COMMENT
Advertisement