Haryana Murder Case: বিবাহবহির্ভূত সম্পর্কের জের, স্বামীকে খুন করালেন বধু, হাতালেন বিমার টাকাও

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রী ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে। শুধু তাই নয়, খুনের ঘটনাকে পথ দুর্ঘটনা বলে চালিয়ে দিয়ে জীবনবিমার টাকা হাতানোর পরিকল্পনাও করেছিলেন তাঁরা।

Advertisement
বিবাহবহির্ভূত সম্পর্কের জের, স্বামীকে খুন করালেন বধু, হাতালেন বিমার টাকাওপথ দুর্ঘটনা বলে চালিয়ে দিয়ে জীবনবিমার টাকা হাতানোর পরিকল্পনাও করেছিলেন তাঁরা।
হাইলাইটস
  • স্বামীকে খুনের অভিযোগ স্ত্রী ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে।
  • জীবনবিমার টাকা হাতানোর পরিকল্পনাও করেছিলেন তাঁরা।

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রী ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে। শুধু তাই নয়, খুনের ঘটনাকে পথ দুর্ঘটনা বলে চালিয়ে দিয়ে জীবনবিমার টাকা হাতানোর পরিকল্পনাও করেছিলেন তাঁরা। হরিয়ানায় ডেকে নিয়ে গিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। তদন্তে নেমে এই চাঞ্চল্যকর ষড়যন্ত্রের হদিস পেয়েছে পুলিশ। মৃতের নাম সতীশ সাইনি। তাঁর স্ত্রী রেখা সাইনি এবং স্ত্রীর প্রেমিক রাজেশ ওরফে রাজু মিস্ত্রির বিরুদ্ধে তদন্ত চলছে।

ঘটনার সূত্রপাত রাজস্থানের কোটপুতলি-বেহরোর জেলার বারদোদ গ্রামে। প্রায় এক সপ্তাহ আগে সেখান থেকে সতীশের দেহ উদ্ধার হয়। প্রথমে ঘটনাটি রহস্যজনক খুন বলে মনে করেছিল পুলিশ। তবে দেহ পরীক্ষার সময় মাথায় গুরুতর আঘাতের চিহ্ন দেখতে পান তদন্তকারীরা। শরীরে ফসলের অবশিষ্টাংশও পাওয়া যায়। তাতেই সন্দেহ বাড়ে।

সিসিটিভি ফুটেজে গুরুত্বপূর্ণ সূত্র
তদন্তে এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেখানে দুই ব্যক্তিকে মোটরবাইকে করে সতীশের দেহ নিয়ে যেতে দেখা যায়। এর পর রাজেশ ও তাঁর সহযোগী শমশের ওরফে শিবাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। পুলিশ সূত্রে খবর, জেরায় খুনের ষড়যন্ত্রে নিজের ভূমিকার কথা স্বীকার করেছেন রাজেশ।

প্রেমের সম্পর্কে বাধা, বিমার টাকা?
তদন্তকারীদের দাবি, সতীশের স্ত্রী রেখার সঙ্গে রাজেশের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের পথে সতীশ বাধা হয়ে দাঁড়াচ্ছেন বলে মনে করেছিলেন তাঁরা। পুলিশ জানিয়েছে, সতীশের নামে একাধিক জীবনবিমা করা হয়েছিল। সেই বিমার টাকা পাওয়ার উদ্দেশ্যও খুনের পরিকল্পনার পিছনে থাকতে পারে বলে সন্দেহ তদন্তকারীদের।

পুলিশের দাবি, পরিকল্পনা অনুযায়ী রাজেশ ও শমশের সতীশকে হরিয়ানায় ডেকে পাঠান। সেখানে তাঁকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ফেলে পালিয়ে যান অভিযুক্তেরা। পরে তাঁর মৃত্যু হয়। ঘটনাটিকে পথ দুর্ঘটনা বলে সাজানোর পরিকল্পনা ছিল বলে অভিযোগ। 

POST A COMMENT
Advertisement