Mimi Chakraborty Tie the Knot: আইনি বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, দেখুন বর-কনের ফার্স্ট লুক

জল্পনার অবসান, আইনি বিয়ে সেরে ফেললেন নায়িকা মিমি চক্রবর্তী। এদিন সকাল থেকেই মিমির বাড়িতে  বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। আইনি বিয়ে হয় সন্ধেবেলা। পাত্রের নাম সিদ্ধার্থ দত্ত।

Advertisement
আইনি বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, দেখুন বর-কনের ফার্স্ট লুকমিমির আইনি বিয়ে

জল্পনার অবসান, আইনি বিয়ে সেরে ফেললেন নায়িকা মিমি চক্রবর্তী। এদিন সকাল থেকেই মিমির বাড়িতে  বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। আইনি বিয়ে হয় সন্ধেবেলা। পাত্রের নাম সিদ্ধার্থ দত্ত।

আজ আইনি বিয়ে ও বাগদান সারলেও মিমির বিয়ের জমকালো অনুষ্ঠান অবশ্য হবে পাহাড়ে। মিমির নিজের শহর জলপাইগুড়িতে বসবে সামাজিক বিয়ের আসর। এমনটাই জানা গিয়েছে টলিউড সূত্রে।

মিমির পাত্র কে?
পেশায় মার্চেন্ট নেভির অফিসার সিদ্ধার্থ দত্তকে বিয়ে করলেন অভিনেত্রী।  সিদ্ধার্থর পড়াশোনা ক্যালকাটা বয়েজ স্কুলে ৷ এররমেরিন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শেষ করে আন্তর্জাতিক মার্চেন্ট নেভিতে চাকরি৷ ২০০৮ সালের মার্চ মাস থেকে টানা যুক্ত রয়েছেন ব্রিটেনের  নামজাদা আন্তর্জাতিক শিপিং সংস্থা ‘Shell Ship Management Limited’-এর সঙ্গে। আজ তিনি সেই বহুজাতিক সংস্থার দায়িত্বশীল সিনিয়র মেরিন ইঞ্জিনিয়ার। মিমি চক্রবর্তীর আইনি বিয়ের আসরের ঝলক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে৷ সেখানেই দেখা গেছে মিমির বরের প্রথম লুক৷ সাদা পাঞ্জাবিতে আসেন বর সিদ্ধার্থ।

মুখ না দেখালেও মেজাজ অবশ্য ফুরফুরে অভিনেত্রীর। ক্যামেরার দিকে পেছন ফিরে ভিক্টরি সাইন দেখালেন নববধূ মিমি। 

তবে কী অ্যারেঞ্জ ম্যারেজ করলেন মিমি চক্রবর্তী?
এই নিয়ে বিস্তর জল্পনা থাকলেও  চুটিয়ে প্রেম করার পর অবশেষে চারহাত এক করার সিদ্ধান্ত নেন মিমি ও সিদ্ধার্থ। এই শহরে ২৬ নভেম্বর আইনি বিয়ে সারলেও আগামী মাসেই জলপাইগুড়িতে নিজের শহরে বসতে চলেছে পাত্র-পাত্রীর বিয়ের আসর।

কসবায় বসেছে মিমির বিয়ের আসর
টলিউডের জনপ্রিয় নায়িকা তথা প্রাক্তন সাংসদ মিমির রেজিস্ট্রি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের হাসিমুখে আপ্যায়ন করতে দেখা গিয়েছে মিমির বাবাকে৷ গদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রীর বন্ধু অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়৷ এছাড়াও দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং ইন্ডাস্ট্রির মিমির ঘনিষ্ঠ বন্ধুরা। তবে অভিনেত্রীর বিয়ের অনুষ্ঠানে কারা কারা উপস্থিত থাকছেন তা এখনও জানা যায়নি৷ সিনেমা জগতের ঘনিষ্ঠ ব্যক্তি ও পরিবার পরিজনদের নিয়েই বসছে মিমির বিয়ের আসর৷ সূত্রের খবর, ডিসেম্বরে তিন দিন ধরে পাহাড়ে হবে বিয়ের অনুষ্ঠান৷ যেহেতু দুই জায়গায় অনুষ্ঠান হবে তাই কলকাতা ও কালিম্পংয়ে দুভাগে যাবেন আত্মীয়-স্বজনরা৷

Advertisement

POST A COMMENT
Advertisement