Anirban Mimicry: মঞ্চে স্বরূপকে নকল অনির্বাণের, পাশে হেসে কুটোপাটি দেব, Viral Video

পাশে দাঁড়িয়ে দেব। মঞ্চে স্বরূপ বিশ্বাসের ভঙ্গি নকল করে দেখালেন অনির্বাণ ভট্টাচার্য। দেবের নতুন ছবি 'দেশু ৭'-এ বড় পর্দায় ফিরছেন অনির্বাণ।

Advertisement
মঞ্চে স্বরূপকে নকল অনির্বাণের, পাশে হেসে কুটোপাটি দেব, Viral Videoদেবের নতুন ছবি 'দেশু ৭'-এ বড় পর্দায় ফিরছেন অনির্বাণ।
হাইলাইটস
  • মঞ্চে স্বরূপ বিশ্বাসের ভঙ্গি নকল করে দেখালেন অনির্বাণ ভট্টাচার্য। 
  • দেবের নতুন ছবি 'দেশু ৭'-এ বড় পর্দায় ফিরছেন অনির্বাণ।
  • প্রচার অনুষ্ঠানে স্বরূপ বিশ্বাসের কথা বলার ধরন নকল করলেন অভিনেতা।

পাশে দাঁড়িয়ে দেব। মঞ্চে স্বরূপ বিশ্বাসের ভঙ্গি নকল করে দেখালেন অনির্বাণ ভট্টাচার্য। দেবের নতুন ছবি 'দেশু ৭'-এ বড় পর্দায় ফিরছেন অনির্বাণ। তারই প্রচার অনুষ্ঠানে স্বরূপ বিশ্বাসের কথা বলার ধরন নকল করলেন অভিনেতা। অবশ্য সরাসরি নাম নেননি। তবে তাঁর বলার ভঙ্গি দেখে দর্শকদের মধ্যে হাসির রোল ওঠে। একই মঞ্চে অনির্বাণের পাশে দাঁড়িয়ে হাসতে, 'হাই ফাইভ' দিতে দেখা গেল দেবকেও।

স্বরূপ বিশ্বাসের 'আমলে' পরিচালক ও প্রযোজনা সংক্রান্ত বিভিন্ন সংগঠনের মধ্যে মতবিরোধ থেকেই  সমস্যা শুরু হয়েছিল। সেই বিতর্কে জড়িয়ে পড়েছিলেন অনির্বাণ-সহ একাধিক পরিচালক ও শিল্পী। অভিযোগ উঠেছিল, আইনি পদক্ষেপে নেওয়া কয়েক জন পরিচালক ও তাঁদের সঙ্গে কাজ করা শিল্পীদের কাজের সুযোগ কমে যায়। এরপরই টলিউটে 'ব্যান কালচারে'র অভিযোগ ওঠে। দাবি, এর প্রেক্ষিতেই কাজ পাওয়া বন্ধ হয়ে গিয়েছিল অনির্বাণের।

মঞ্চে স্বরূপের ভঙ্গি নকল অনির্বাণের
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় অনির্বাণ বলেন, 'প্রথমে ৭২ ঘণ্টা ডায়লগটা দেব দিলেও সেটার উল্টোদিকে আমার কোন রিঅ্যাকশন ছিল না কিন্তু যার রিঅ্যাকশন ছিল তারটা কি মিমিক্রি করে দেখিয়ে দেব?'

এরপরেই স্বরূপ বিশ্বাসের কথা বলার ভঙ্গি নকল করে অভিনেতা বলেন, 'মুখে বলা অনেক সহজ কাজে করা কঠিন, আমরা এটা নিয়ে মিটিং করব, মিটিং করে সিদ্ধান্ত নেব দেব যেগুলো বলছে সেগুলো ঠিক কিনা এবং আমরা সমর্থন করি কিনা।'

অনির্বাণের এই অভিনয় দেখে দর্শকদের একাংশকে হাসতে দেখা যায়। দেব-সহ মঞ্চে থাকা কলাকুশলীদেরও হাসিতে ফেটে পড়তে দেখা যায়।

অনির্বাণকে নিয়ে কী বললেন দেব?
অনুষ্ঠানে অনির্বাণের পাশে দাঁড়িয়ে দেবও নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তাঁর দাবি, অনির্বাণের কাজের সুযোগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সে সময়েই তিনি তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। ভবিষ্যতে সিনেমা তৈরি করলে অনির্বাণকে অভিনয়ের সুযোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন।

দেব বলেন, 'ব্যান করার পরই আমি অনির্বাণকে ফোন করেছিলাম এবং বলেছিলাম এই ক'দিনের ডেট যেন সে ব্লক করে রাখে, কারণ আমি যদি কোনও সিনেমা বানাই তাহলে কাস্ট করব।' 

Advertisement

এর পরেই শিল্পীদের আত্মসম্মান নিয়ে নিজের মত প্রকাশ করেন দেব। তাঁর কথায়, 'একজন শিল্পীর যদি শিরদাঁড়া সোজা না হয় তাহলে ইন্ডাস্ট্রিতে পথ চলা খুব কঠিন। আর সেটা অনির্বাণ করে দেখিয়েছে।' 

টলিউডের ব্যান বিতর্ক 
পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড এবং ফেডারেশনের মধ্যে নিয়মকানুন নিয়ে মতবিরোধ থেকেই বিতর্কের সূত্রপাত। কয়েকটি বিষয় নিয়ে দুই পক্ষের সংঘাত আদালত পর্যন্ত গড়ায়। সেই মামলায় জড়িত ছিলেন অনির্বাণ-সহ কয়েক জন পরিচালক। অভিযোগ ওঠে, মামলা করার পর সংশ্লিষ্ট পরিচালক ও তাঁদের সঙ্গে কাজ করা ব্যক্তিদের উপর অলিখিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এর ফলে তাঁরা আর কাজের সুযোগ পাচ্ছিলেন না বলে অভিযোগ সংশ্লিষ্টদের একাংশের। 

POST A COMMENT
Advertisement