Srabanti Chatterjee Age: ফোকলা দাঁতের হাসি নিয়ে শ্রাবন্তীর সঙ্গে ছেলে ঝিনুক, জানেন নায়িকার বয়স কত এখন?

শ্রাবন্তীর অভিনয় কেরিয়ার খুব কম বয়স থেকে শুরু। ব্যক্তিগত জীবনেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন একরকম কিশোরী বয়সেই। তাঁর যখন মাত্র ১৬ বছর বয়স, ক্লাস ইলেভেনে পড়েন তখনই ছেলে ঝিনুকের জন্ম দেন তিনি। বলা যায়, ছেলে এবং তিনি একসঙ্গেই বড় হয়েছেন।

Advertisement
ফোকলা দাঁতের হাসি নিয়ে শ্রাবন্তীর সঙ্গে ছেলে ঝিনুক, জানেন নায়িকার বয়স কত এখন?ছেলে ঝিনুকের সঙ্গে শ্রাবন্তী
হাইলাইটস
  • অভিনেত্রী একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি খুব অল্প বয়সেই মা হয়েছেন।

অগোছলো চুল, চোখে-মুখে দুষ্টুমি, ফোকলা দাঁতের ফাঁকে মিষ্টি হাসি নিয়ে ছোট্ট ছেলে আর পাশে হাসিমুখে ছবি তুলেছেন টলিউডের মিষ্টি নায়িকা শ্রাবন্তী। ১৪ নভেম্বর শিশু দিবস উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় ছেলে অভিমন্যুর সঙ্গে এই ছবি শেয়ার করলেন শ্রাবন্তী। ছেলে ঝিনুককে দেখেই বোঝ যাচ্ছে, সেই সময় তার বয়স ৬-৭ বছরের বেশি নয়। শ্রাবন্তীর বয়সও বেশ অল্প। অভিনেত্রী একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি খুব অল্প বয়সেই মা হয়েছেন। তাই বলা চলে এই ছবি দুজনেরই ছেলেবেলার ছবি। যদিও এই ঝিনুকের সঙ্গে বর্তমানের ঝিনুকের কোনও মিল খুঁজে পাওয়া যাবে না। একইভাবে শ্রাবন্তীরও বয় কিন্তু বেড়েছে। 

শ্রাবন্তীর অভিনয় কেরিয়ার খুব কম বয়স থেকে শুরু। ব্যক্তিগত জীবনেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন একরকম কিশোরী বয়সেই। তাঁর যখন মাত্র ১৬ বছর বয়স, ক্লাস ইলেভেনে পড়েন তখনই ছেলে ঝিনুকের জন্ম দেন তিনি। বলা যায়, ছেলে এবং তিনি একসঙ্গেই বড় হয়েছেন। শ্রাবন্তীর কথায়, ছেলে ঝিনুক তাঁর ‘চিয়ারলিডার’। মা হওয়ার পাঁচ বছর পর ২১ বছর বয়সে কাজে ফেরেন শ্রাবন্তী। ছেলে অভিমন্যু এখন অনেকটাই বড়। নিজেকে গ্রুমিং করতে এখন মুম্বইতে রয়েছেন তিনি। শ্রাবন্তী ও তাঁর ছেলে একেবারে বন্ধুর মতো। 

এই অল্প বয়সের ফারাকের কারণেই শ্রাবন্তী ও অভিমন্যুর সম্পর্ক অনেকটা মা ও ছেলের পাশাপাশি বন্ধুত্বের মতোও। সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিভিন্ন মুহূর্ত দেখে অনুরাগীরাও এই সম্পর্কের সমীকরণ নিয়ে আগ্রহী। বর্তমানে অভিনয় নিয়ে পড়াশোনা করছেন অভিমন্যু। একটি অভিনয় স্কুলে অভিনয়ের নানা দিক শিখছেন তিনি। তবে ভবিষ্যতে টলিউডে নয়, বলিউডে অভিনেতা হিসেবে নিজের জায়গা তৈরি করার ইচ্ছা রয়েছে তাঁর। সেই স্বপ্ন নিয়েই এগিয়ে চলেছেন শ্রাবন্তীর ছেলে।

অপরদিকে, ছেলের সঙ্গে সঙ্গে শ্রাবন্তীরও বয়স বাড়ছে। এখন তিনি অনেকটাই পরিণত। যদিও তাঁকে দেখে তাঁর বয়স একেবারে বোঝা যায় না। শ্রাবন্তীর ছেলে এখন কুড়ির কোঠায়। তাহলে নায়িকার বয়স কত জানেন? চলতি বছরের ১৩ অগাস্ট ছিল শ্রাবন্তীর জন্মদিন। চলতি বছরে ৩৯ বছরে পা দিয়েছেন। অন্যদিকে ১৪ অগাস্ট, অর্থাৎ মায়ের জন্মদিনের পরের দিনই জন্মদিন অভিমন্যুর। চলতি বছরে ২২ বছরে পা দিয়েছেন তিনি। ফলে মা ও ছেলের মধ্যে বয়সের ব্যবধান মাত্র ১৭ বছর।

Advertisement

POST A COMMENT
Advertisement