শাড়ির আঁচলে সরব হয়েছিলেন, তবে ঋতুপর্ণার বেলায় 'সংযমী' মমতা শঙ্কর

বেগুনি রঙের সেই পোশাকে ফটোশ্যুট করতে গিয়েও বিপাকে পড়েন ঋতুপর্ণা! সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখে অনেকেই বলেছেন যে, ঋতুপর্ণা বেগুনী গাউনে এতটাই অস্বচ্ছন্দ যে তিনি নিজের শ্বাস বন্ধ করে ক্যামেরায় পোজ দিচ্ছেন। অনেকে আবার বলেছেন, পোশাক নির্বাচনের সময়ে তাঁর নিজের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রাখা উচিত ছিল।

Advertisement
শাড়ির আঁচলে সরব হয়েছিলেন, তবে ঋতুপর্ণার বেলায় 'সংযমী' মমতা শঙ্করঋতুপর্ণার পোশাক নিয়ে কী বললেন মমতা শঙ্কর?
হাইলাইটস
  • চর্চায় ঋতুপর্ণার বেগুনি গাউন।

চর্চায় ঋতুপর্ণার বেগুনি গাউন। সম্প্রতি ঋতুপর্ণা সেনগুপ্ত তাঁর ছবি নেভার মাইন্ড-এর প্রিমিয়ারে এসে নিজের পোশাক নিয়ে তীব্র ট্রোলের শিকার হচ্ছেন। এই প্রিমিয়ারে নায়িকা একটি বেগুনি রঙের গাউন পরেছিলেন, যেটা একেবারে বডি হাগিং। তবে ভিডিও ও ছবি দেখে মনে হচ্ছিল, সেই পোশাকে কিছুট অস্বস্তিতে রয়েছেন নায়িকা। বেগুনি রঙের সেই পোশাকে ফটোশ্যুট করতে গিয়েও বিপাকে পড়েন ঋতুপর্ণা! সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখে অনেকেই বলেছেন যে, ঋতুপর্ণা বেগুনী গাউনে এতটাই অস্বচ্ছন্দ যে তিনি নিজের শ্বাস বন্ধ করে ক্যামেরায় পোজ দিচ্ছেন। অনেকে আবার বলেছেন, পোশাক নির্বাচনের সময়ে তাঁর নিজের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রাখা উচিত ছিল। সব মিলিয়ে নায়িকার সিনেমায় অভিনয় নিয়ে যত না চর্চা হয়েছে, তার থেকে বেশি চর্চিত তাঁর বেগুনি। অনেক তারকা যেমন ঋকুপর্ণাকে সমর্থন করেছেন আবার অনেকে উল্টো সুরও গেয়েছেন। ঋতুপর্ণার এই পোশাক-বিতর্ক নিয়ে এবার মুখ খুলতে দেখা গেল নৃত্য়শিল্পী ও পদ্মশ্রী সম্মানে ভূষিত মমতা শঙ্করকে। 

ঋতুপর্ণার পোশাক নিয়ে সম্প্রতি মমতা শঙ্কর বলেন, হ্যাঁ, আমার যদি কিছু বলার থাকে, সেটা আমি ওঁর দিদি হিসাবে ওকে আলাদাভাবে বলব। সেখানে আমার কোনও মতামত থাকলে তা ফলাও না করে, ট্রোলড না করে, মানুষকে ভাল কথায় তাঁকে বুঝিয়ে বলব। কিন্তু তারা যারা ট্রোলড করেছে, তারা ঋতুপর্ণা মেয়ে হিসাবে কেমন, মানুষ হিসাবে কেমন, সেটা দেখো আগে। মমতা শঙ্কর আরও বলেন, ঋতুপর্ণা যে কী বড় মনের, ভাল একজন মানুষ সেটা দেখুক আগে। ঋতু যে কী ভাল মেয়ে, ওকে যে আমি কি ভালোবাসি, সেটা ওর পোশাককেও ছাপিয়ে যাচ্ছে। পোশাক নিয়ে যে ট্রোলড ম্যাটিনি কুইনকে করা হচ্ছে, তা একেবারেই সমর্থন করলেন না মমতা শঙ্কর। 

যদিও এর আগেও শাড়ি হোক বা খোলামেলা পোশাক কিংবা মেয়েদের সংস্কার নিয়ে মমতা শঙ্করের একাধিক মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছিল। কখনও মেয়েদের শাড়ির আঁচল নিয়ে অথবা ক্লিভেজ দেখিয়ে পোশাক কিংবা স্যানিটরি ন্যাপকিনের বিজ্ঞাপন বা ধর্ষণ নিয়ে শিল্পীর নানান মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছে। অথচ সেই জায়গায় দাঁড়িয়ে খুব অবিশ্বাস্যভাবে ঋতুপর্ণার পোশাকের নিন্দা না করে বরং তাঁকে সমর্থন করতে দেখা গেল মমতা শঙ্করকে। 

Advertisement

বেগুনি রঙের গাউন পরে ঋতুপর্ণার যে সব ছবি-ভিডিও ভাইরাল তা দেখে নায়িকার অস্বস্তি অনেকেরই নজরে এসেছে। ঋতুপর্ণা সত্যিই স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সচেতন এবং বয়স বাড়লেও তিনি তন্বী রয়েছেন। তবে এই পোশাকটি পরে তিনি একেবারেই স্বচ্ছন্দ্যবোধ করছিলেন না বলেই মনে হচ্ছিল। ঋতুপর্ণা অবশ্য বলেছেন, তিনি চরিত্রের থিম মেনেই পোশাক পড়েছেন। এর আগেও মেকআপ নিয়েও ট্রোলের মুখে সম্প্রতি পড়তে হয়েছিল নায়িকাকে।    

POST A COMMENT
Advertisement