Dev Cap Price: দেবের প্রিয় টুপি, সব সময়ই পড়ে থাকেন, দাম শুনলে চোখ কপালে উঠবে

প্রায়ই দেবকে দেখা যায় একটি টুপি পরে থাকতে। তাঁর কাছে টুপির অভাব না থাকলেও এই বিশেষ টুপিটি তিনি প্রায়ই পরে থাকেন। এমনিতে দেবের স্টাইল স্টেটমেন্ট একেবারে অন্যরকম, ক্যাজুয়াল ভাবেই থাকতে ভালোবাসেন অভিনেতা।

Advertisement
দেবের প্রিয় টুপি, সব সময়ই পড়ে থাকেন, দাম শুনলে চোখ কপালে উঠবেদেবের টুপির দাম কত?
হাইলাইটস
  • প্রায়ই দেবকে দেখা যায় একটি টুপি পরে থাকতে।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার দেব তথা দীপক অধিকারী। টলিপাড়ায় দেব তাঁর আধিপত্য় বিস্তার করে নিয়েছেন। একাধারে অভিনেতা, প্রযোজক। এখন আবার পরিচালক হিসাবেও ডেবিউ করতে চলেছেন। সব মিলিয়ে দেবের ব্যস্ততা আকাশছোঁয়া। প্রায়ই দেবকে দেখা যায় একটি টুপি পরে থাকতে। তাঁর কাছে টুপির অভাব না থাকলেও এই বিশেষ টুপিটি তিনি প্রায়ই পরে থাকেন। এমনিতে দেবের স্টাইল স্টেটমেন্ট একেবারে অন্যরকম, ক্যাজুয়াল ভাবেই থাকতে ভালোবাসেন অভিনেতা। তবে দেবের এই টুপি অনেকেরই নজর কেড়েছে। 

দেবের প্রিয় টুপির দাম কত?
কালো রঙের টুপি, যার ওপরে লেখা GUCCI। সাধারণ দেখতে এই টুপির দাম জানলে চোখ কপালে উঠবে। দেবের খুব প্রিয় GUCCI ব্র্যান্ডের এই টুপি। প্রায়ই তাঁকে এই টুপি পরে থাকতে দেখা যায়। সম্প্রতি টাকিতেও এই টুপি পরতে দেখা গিয়েছে আবার কদিন আগে এক অনুষ্ঠানেও দেবের মাথায় এই টুপি দেখা যায়। জানা যাচ্ছে, গুচি ব্র্যান্ডের এই টুপিটির দাম প্রায় তিরিশ হাজারের কাছাকাছি। তার বেশি হলেও অবাক হব না। টলিপাড়ার সুপারস্টার দেবের ফ্যাশন যে দামি হবে এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, কিছুদিন আগে দেবকে বিমানবন্দরে দেখা গিয়েছিল একটি ব্যাগ সাইড করে নিতে। দেখতে ছোট হলেও এই ব্যাগের দামও কিন্তু আকাশছোঁয়া।

ছবি সৌজন্যে: ফেসবুক

 

অন্য তারকাদের কাছেও আছে এই টুপি
দেবের পরনে এমনিও থাকে নামি ব্র্যান্ডের শার্ট অথবা টি-শার্ট। নিজেকে ফ্যাশনেবল রাখতে সব সময়ই চান দেব। যদিও দেব ছাড়াও GUCCI-র টুপি অনেক তারকাদেরই পরতে দেখা গিয়েছে। যার মধ্যে রয়েছেন দেবচন্দ্রিমা, শুভশ্রী, মিমি। বর্তমানে দেব ব্যস্ত তাঁর আগামী ছবি দেশু৭-এর প্রচার নিয়ে। এই ছবিতে বহু বছর পর পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে দেব-শুভশ্রীকে। দেব-শুভশ্রীকে নিয়ে আবারও চর্চা তুঙ্গে। আগামী ১৬ অক্টোবর মুক্তি পাবে দেশু৭। বর্তমানে তারকা জুটি ব্যস্ত ছবির প্রচার নিয়ে। 

Advertisement

দেবের ব্যক্তিগত জীবন
কদিন আগেই বৃষ্টিতে ইছামতির তীরে দেব ও তাঁর পরিবার ঘুরতে গিয়েছিলেন। গোটা পরিবারকে নিয়ে টাকিতে গিয়েছিলেন দেব। হালকা বৃষ্টিতে পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটালেন সুপারস্টার। দাদাগিরির মঞ্চেই দেব জানিয়েছেন তাঁর সংঘর্ষের কথা। একটা সময় কলকাতায় তাঁকে কেউ বাড়ি ভাড়া দিতে চাইতেন না। খুব কষ্ট করে তিনি তাঁর প্রথম ফ্ল্যাট কিনেছিলেন। বর্তমানে আরবানার পেন্টহাউসে পরিবার নিয়ে থাকেন দেব। 

POST A COMMENT
Advertisement