Actress Weird Hobby: 'এটা একটা থেরাপি', বাসন মাজতে ভালোবাসেন টলিউডের এই নায়িকা

কিছুমাস আগেও চর্চায় ছিলেন সৌরসেনী। তার অন্যতম কারণই হল ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে তাঁর সম্পর্ক। জানা গিয়েছিল, সৌরসেনীর সঙ্গেই নাকি আগামী জীবনের পথ চলতে চান নিখিল। নিখিলের সঙ্গে একাধিক জায়গাতেও দেখা গিয়েছিল সৌরসেনীকে। নিখিল জৈনের পোশাকের ব্র্যান্ডের প্রধান মুখ ছিলেন সৌরসেনী।

Advertisement
'এটা একটা থেরাপি', বাসন মাজতে ভালোবাসেন টলিউডের এই নায়িকা  টলিউডের অভিনেত্রীর আজব শখ
হাইলাইটস
  • টলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী সৌরসেনী মৈত্র।

টলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী সৌরসেনী মৈত্র। যিনি একটু একটু করে বাংলা ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করছেন। তাঁর অভিনয় বেশ প্রশংসিত। তথাগত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘নিব্বা নিব্বি’ ছবিতে সৌরসেনীর কাজ সকলেরই খুব পছন্দ হয়েছে। টলিপাড়ার সুন্দরী নায়িকা বাংলার গণ্ডী পেরিয়ে মুম্বইতে গিয়েও কাজ করে এসেছেন। সব মিলিয়ে সৌরসেনী এখন টলিউডের বেশ আলোচিত নায়িকাদের মধ্যে অন্যতম। তবে পর্দার নিব্বির রয়েছে এক বিশেষ ধরনের ভালোবাসা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসে সৌরসেনী জানিয়েছেন যে তিনি বাসন মাজতে খুব ভালোবাসেন। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে এসে সৌরসেনী বলেন, আমি বাসন মাজতে ভীষণ ভালোবাসি। এটা একটা থেরাপি। একটা ক্যাথাটিক অভিজ্ঞতা। নায়িকা বলেন, কারণ আমি রান্না করতে পারি না। কিছু তো একটা হেল্প করতে হবে, তাই আমি বাসন মাজি। আমি এটা করতে ভীষণ ভালোবাসি। আমার একটা বাসন মাজার প্লে লিস্টও আছে, যেটা চালিয়ে আমি বাসন মাজি, একটা পার্টি চলে। ইন্ডাস্ট্রির নায়িকার মুখে বাসন মাজার কথা শুনে অবাক হওয়ারই কথা। কারণ নিয়মিত বাসন মাজলে হাতের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, সেটা স্বাভাবিক। যদিও নায়িকাকে রোজ বাসন মাজতে হয়তো হয় না। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

কিছুমাস আগেও চর্চায় ছিলেন সৌরসেনী। তার অন্যতম কারণই হল ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে তাঁর সম্পর্ক। জানা গিয়েছিল, সৌরসেনীর সঙ্গেই নাকি আগামী জীবনের পথ চলতে চান নিখিল। নিখিলের সঙ্গে একাধিক জায়গাতেও দেখা গিয়েছিল সৌরসেনীকে। নিখিল জৈনের পোশাকের ব্র্যান্ডের প্রধান মুখ ছিলেন সৌরসেনী। একদিকে এই ব্র্যান্ডের কালেকশনের মডেল ছিলেন টলি নায়িকা। অন্যদিকে পুরুষ মডেল ছিলেন নিখিল। এমনকী ব্র্যান্ডের প্রচারের জন্য বর-কনে বেশে সকলের সামনে আগে আসতে দেখা গিয়েছে টিনসেল টাউনের চর্চিত এই লাভ বার্ডসকে। সেই সময় শ্যুটের জন্য বারাণসী গিয়েছিলেন দু'জনে। শোনা যায়, সেখানে একান্তে নিখিল- সৌরসেনীর সম্পর্ক আরও গভীর হয়। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

কিন্তু তারপরই হঠাৎ করে দুজনের পথ আলাদা হয়ে যায়। বর্তমানে নিজেকে সিঙ্গল বলেই দাবি করেন নায়িকা। নিজের কাজের প্রতি এখন বেশি করে ফোকাস করা শুরু করেছেন তিনি। বলিউডেও অভিষেক হয়েছে সৌরসেনীর। মণীশ মালহোত্রার দিওয়ালী পার্টিতে যোগ দিলে শিরোনামে এসেছিলেন সৌরসেনী। কিছুদিনের মধ্যেই জেনারেশন আমি থেকে সকলের হৃদয়ের Taj -হয়ে উঠেছেন সৌরসেনী মৈত্র। এখন ইন্ডাস্ট্রির ব্যস্ততম নায়িকা বললেও অত্যুক্তি হয় না।  

Advertisement

POST A COMMENT
Advertisement