Tele Actress Romance: সুদীপ্তার গালে-চিবুকে ঠোঁট রাখলেন বর স্বর্ণশেখর, উদ্দাম রোম্যান্সে মত্ত পর্দার 'বাহা'

কেরিয়ারের পিক পয়েন্টে থাকা অবস্থায় ২০২৩ সালের জানুয়ারিতে বিয়ে করেন সুদীপ্তা। সুদীপ্তার বর স্বর্ণশেখর জোয়ারদার পরিচালক পার্থসারথি জোয়ারদারের ছেলে। সুদীপ্তার মতো স্বর্ণশেখরও এই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। সুদীপ্তার অভিনয়ে হাতেখড়ি স্বর্ণশেখরের বাবার থেকে। অনেক পুরনো সম্পর্ক স্বর্ণশেখর ও সুদীপ্তার।

Advertisement
সুদীপ্তার গালে-চিবুকে ঠোঁট রাখলেন বর স্বর্ণশেখর, উদ্দাম রোম্যান্সে মত্ত পর্দার 'বাহা'  সুদীপ্তা-স্বর্ণশেখরের প্রেম
হাইলাইটস
  • টেলিপাড়ার চেনা মুখ সুদীপ্তা চক্রবর্তী।

টেলিপাড়ার চেনা মুখ সুদীপ্তা চক্রবর্তী। যিনি বাহা নামেই সকলের কাছে পরিচিত। যদিও এখন তাঁকে আর ছোটপর্দায় দেখা যায় না। তবে সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় সুদীপ্তা। নিজের ছোট ছোট মুহূর্তগুলিকে সকলের সঙ্গে শেয়ার করে নিতে ভালোবাসেন তিনি। ২০২৩ সালে বিয়ে সারেন অভিনেত্রী। সম্প্রতি বর স্বর্ণশেখরের সঙ্গে প্রেমে মাখো মাখো ছবি শেয়ার করলেন সুদীপ্তা। বিয়ের তিন বছর পরও রোম্যান্স একফোঁটা কমেনি সুদীপ্তা-স্বর্ণশেখরের। 

সুদীপ্তার শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, বর স্বর্ণশেখরের সঙ্গে উদ্দাম রোম্যান্স করছেন সুদীপ্তা। বারান্দার সামনেই চলছে তাঁদের রোম্যান্টিক মুহূর্ত। কালো স্লিভলেস ব্লাউজ ও সুতির শাড়িতে ঘরোয়া লুকসে সুদীপ্তা আর স্বর্ণশেখর পরেছেন সাদা শার্ট। প্রেমের সাগরে ডুব দিয়েছেন সুদীপ্তা ও স্বর্ণশেখর। তাঁদের সুখের দাম্পত্যে মধুরতা যে কতটা বেড়েছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ছোটপর্দা থেকে দূরে হলেও সুদীপ্তা ওয়েব সিরিজে কাজ করছেন। ইষ্টি কুটুম থেকে রাতারাতি জনপ্রিয়তা পান বাহা তথা সুদীপ্তা। এরপর একাধিক ধারাবাহিকে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে।

কেরিয়ারের পিক পয়েন্টে থাকা অবস্থায় ২০২৩ সালের জানুয়ারিতে বিয়ে করেন সুদীপ্তা। সুদীপ্তার বর স্বর্ণশেখর জোয়ারদার পরিচালক পার্থসারথি জোয়ারদারের ছেলে। সুদীপ্তার মতো স্বর্ণশেখরও এই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। সুদীপ্তার অভিনয়ে হাতেখড়ি স্বর্ণশেখরের বাবার থেকে। অনেক পুরনো সম্পর্ক স্বর্ণশেখর ও সুদীপ্তার। অভিনয়ের পাশাপাশি সুদীপ্তা ও স্বর্ণশেখরের পাহাড়ী গ্রামে একটা ছোট্ট হোম স্টে রয়েছে। নিজেরাও অবসর পেলে সেখানে গিয়ে সময় কাটিয়ে আসেন। অভিনয় ও গান দুটোই ভালোবাসেন তাঁরা। ২০২২ সালে বাগদান পর্ব সারেন সুদীপ্তা ও স্বর্ণশেখর।  

সুদীপ্তা বা স্বর্ণশেখর কখনই নিজেদের সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক রাখেননি। বরের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলি প্রায়ই শেয়ার করেন সুদীপ্তা। প্রসঙ্গত, ইষ্টি কুটিম থেকে আচমকা রণিতা দাসের সরে যাওয়ার পরই সেই জায়গায় আসেন সুদীপ্তা এবং তিনি বাহা হিসাবে যথেষ্ট জনপ্রিয়তা পান। আজও তিনি দর্শকের কাছে বাহা নামেই পরিচিত। এক বছর আগেই নিজেদের নতুন বাড়ি কিনেছেন সুদীপ্তা ও স্বর্ণশেখর। সব মিলিয়ে তাঁদের সুখের সংসার বলা চলে। 

Advertisement

বিয়ের পর সুদীপ্তাকে ছোটপর্দায় কাজ করতে দেখান যায়নি। ইষ্টি কুটুম ছাড়াও দেখা গিয়েছে ‘বিকেলে ভোরের ফুল’, ‘রেশম ঝাঁপি’-সহ বহু ধারাবাহিকে। তবে এখন ওয়েব সিরিজ,সিনেমার কাজেই ব্যস্ত।  

POST A COMMENT
Advertisement