Ahona Dutta: অহনার মনের ইচ্ছে পূরণ করল মেয়ে মীরা, দারুণ খুশি পর্দার 'মিশকা'

কেরিয়ারের শুরুতেই মেকআপ আর্টিস্ট দীপঙ্কর রায়ের সঙ্গে প্রথমে লিভ-ইন ও পরে বিয়ে করেন অহনা। আর তারপরই প্রেগন্যান্সি হওয়ার খবর সবার সঙ্গে শেয়ার করে নেন অভিনেত্রী। গত বছরের জুলাইতে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

Advertisement
অহনার মনের ইচ্ছে পূরণ করল মেয়ে মীরা, দারুণ খুশি পর্দার 'মিশকা'মেয়ের সঙ্গে অহনা
হাইলাইটস
  • মাঝে নিজের ব্যক্তিগত কিছু কারণের জন্য টেলিভিশন থেকে দূরেই ছিলেন অহনা।

খুব অল্প বয়সেই মা হয়েছেন টেলিপাড়ার জনপ্রিয় খলনায়িকা 'মিশকা' তথা অহনা দত্ত। অনুরাগের ছোঁয়া সিরিয়ালে মিশকা চরিত্রটি এখনও দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। কেরিয়ারের শুরুতেই মেকআপ আর্টিস্ট দীপঙ্কর রায়ের সঙ্গে প্রথমে লিভ-ইন ও পরে বিয়ে করেন অহনা। আর তারপরই প্রেগন্যান্সি হওয়ার খবর সবার সঙ্গে শেয়ার করে নেন অভিনেত্রী। গত বছরের জুলাইতে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। সব মায়েদের মতো অহনারও সাধ ছিল তাঁর মেয়ে কবে তাঁকে মা বলে ডাকে। অবশেষে অহনার সেই ইচ্ছেপূরণ করল মেয়ে অহনা। 

অহনা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে এক ভিডিওর মাধ্যমে জানিয়েছেন যে ৩১ মে তাঁর মেয়ে তাঁকে প্রথমবার মা বলে ডেকেছে। ২০২৬ সালের মাতৃ দিবসেই অহনা জানিয়েছিলেন, যেদিন থেকে তাঁর মেয়ে প্রথম মা বলবে সেদিন থেকেই তিনি ‘মাতৃদিবস’ উদযাপন করবেন। ছোট্ট মীরা এতদিন মা ছাড়া মামা, কাকা, দাদা, বাবা সবই বলেছে। কিন্তু মা কিছুতেই বলছিল না। অবশেষে ৩১ মে প্রথমবার মীরার মুখ থেকে মা শোনেন অভিনেত্রী। 

সেই স্পেশাল মুহূর্তের ভিডিয়ো সমাজ মাধ্যমে তুলে ধরেছেন অভিনেত্রী নিজেই। জানিয়েছেন, গত ৩১ মে প্রথম ‘মা’ বলে ডেকেছে মীরা। তিনি যে ভিডিওটি শেয়ার করেছেন সেখানেও দেখা যাচ্ছে, মীরা মা বলছে। অহনা কাজ, সন্তান ও সংসার তিনটেই দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন। এই মুহূর্তে অহনাকে দেখা যাচ্ছে তারে ধরি ধরি মনে করি সিরিয়ালে। এখানেও অভিনেত্রী নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন। বরাবরের মতো ভিলেন চরিত্রেও মন জয় করে নিয়েছেন অহনা। এর আগে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে মিশকা চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। ‘সন্তান’ ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে।

মাঝে নিজের ব্যক্তিগত কিছু কারণের জন্য টেলিভিশন থেকে দূরেই ছিলেন অহনা। বিয়ে, প্রেগন্যান্সি, মেয়ে মীরার সবটা নিয়ে অনেকদিনই অভিনেত্রীকে দেখতে পাওয়া যায়নি। তবে ফের টেলিভিশনে কামব্যক করতে পেরে ভীষণ খুশি অহনা। উল্লেখ্য, ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে কাজ করতে গিয়েই দীপঙ্করের সঙ্গে প্রথম পরিচয় হয় অহনার। সেখান থেকেই শুরু প্রেম এবং তারপর বিয়ে। কিন্তু ডিভোর্সি দীপঙ্করকে অহনার মা মেনে নিতে পারেননি তাই মায়ের সঙ্গে মেয়ের তৈরি হয়ে যায় দূরত্ব, যা আজও মেটেনি। শাশুড়িও মারা গিয়েছেন অহনার। এখন শ্বশুর ও স্বামী-সন্তানকে নিয়ে সুখের সংসার পর্দার 'মিশকা'র।     

Advertisement

POST A COMMENT
Advertisement