Television Actress: গৌরবের বাহুডোরে দীপান্বিতা, পশু চিকিৎসক বরের সঙ্গে আদুরে মুহূর্তে 'খুকুমণি'

সামাজিক বিয়ে না হলেও আইনি বিয়ে হয়েছে দীপান্বিতার। তাই এই বছর ছিল তাঁর প্রথম জামাইষষ্ঠী। বর গৌরবকে পাশে নিয়ে জামাইষষ্ঠী পালন হল অভিনেত্রীর। প্রেমের বিষয় গোপনই রেখেছিলেন অভিনেত্রী। প্রেম কিংবা বিয়ে নিয়ে রা কাটেননি দীপান্বিতা।

Advertisement
গৌরবের বাহুডোরে দীপান্বিতা, পশু চিকিৎসক বরের সঙ্গে আদুরে মুহূর্তে 'খুকুমণি'বরের সঙ্গে দীপান্বিতা রক্ষিত ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
হাইলাইটস
  • ছোটপর্দার চেনামুখ 'খুকুমণি' অর্থাৎ দীপান্বিতা রক্ষিত।

ছোটপর্দার চেনামুখ 'খুকুমণি' অর্থাৎ দীপান্বিতা রক্ষিত। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে শুধু তোমারই জন্য ধারাবাহিকে। গত বছরের ডিসেম্বর মাসে আইনি বিয়ে সেরেছিলেন দীপান্বিতা। একেবারে ঘরোয়াভাবে পশু চিকিৎসক গৌরব দত্তের সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ করেন অভিনেত্রী। মাঝে মধ্যেই বরের সঙ্গে আদুরে ছবি শেয়ার করতে দেখা যায় পর্দার রাহিকে। এবারও বর গৌরবের সঙ্গে ছবি শেয়ার করে দীপান্বিতা জানিয়ে দিলেন তাঁর প্রিয় লাভস্টোরি কোনটা। 

দীপান্বিতার শেয়ার করা ছবিতে তাঁকে সাদা রঙের শিফন শাড়ি ও স্লিভলেস ব্লাউজে দেখা গিয়েছে। খোলা চুল ও একেবারে হালকা মেকআপ। অপরদিকে, গৌরবও পরেছিলেন সাদা রঙের পাঞ্জাবি। কখনও বরের বাহুডোরে ধরা দিলেন আবার কখনও বা বরের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ধরা দিলেন অভিনেত্রী। গৌরবের সঙ্গে আদুরে মুহূর্তের ছবি পোস্ট করে দীপান্বিতা লেখেন, অনস্ক্রিনে যেটা দেখানো হয় সেটা আমার প্রিয় প্রেমের কাহিনী নয়....তোমার সঙ্গে কাটানো রোজের জীবনই হল আমার প্রিয়। বাড়ির ছাদে তোলা দীপান্বিতা ও তাঁর বরের এই ছবিতে নেটিজেনরা ভালোবাসাতে ভরিয়ে দিয়েছেন। 

সামাজিক বিয়ে না হলেও আইনি বিয়ে হয়েছে দীপান্বিতার। তাই এই বছর ছিল তাঁর প্রথম জামাইষষ্ঠী। বর গৌরবকে পাশে নিয়ে জামাইষষ্ঠী পালন হল অভিনেত্রীর। প্রেমের বিষয় গোপনই রেখেছিলেন অভিনেত্রী। প্রেম কিংবা বিয়ে নিয়ে রা কাটেননি দীপান্বিতা। স্বামী-স্ত্রী হওয়ার পরই সম্পর্কে অফিসিয়াল সিলমোহর দেন। বর-কনে দুজনেই বাঁকুড়ার মানুষ। পশু প্রেমিক দীপান্বিতা। তাঁর অনেক চারপেয়ে সন্তান রয়েছে। সেই সূত্রেই পশু চিকিৎসক গৌরবের সঙ্গে আলাপ অভিনেত্রীর। বছর চারেক তাঁরা পরস্পরকে চেনেন, গত এক বছর ধরে সম্পর্কে রয়েছে। এবার নিজেদের সম্পর্কে আইনি সিলমোহর দিলেন জুটি।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

আইনি বিয়ের দিন দুই পরিবারের মাত্র ২৪ জন উপস্থিত ছিলেন। আংটি বদলের পর আইনি বিয়ে সারেন দীপান্বিতা ও গৌরব। দীপান্বিতা রক্ষিতের অভিনয় জীবন শুরু হয় সাঁঝের বাতি ধারাবাহিক দিয়ে। যদিও সেখানে পার্শ্ব চরিত্রে ছিলেন তিনি। দর্শক মনে ছাপ ফেলেন খুকুমণি হোম ডেলিভারির মাধ্যমে। দেখা গিয়েছে তুঁতে-তেও। বর্তমানে কাজ করছেন ‘শুধু তোমারই জন্য’-তে। এছাড়াও ডান্স বাংলা ডান্সের মেন্টর ছিলেন একটি সিজনে। ক্লিকের প্রফেসর সেনগুপ্ত ও উইন্ডো শপিং সিরিজেও দেখা গিয়েছে দীপান্বিতাকে।

Advertisement

POST A COMMENT
Advertisement