Ramayana-SVF Cinema: 'রামায়ণ' শো চলাকালীন হলের মধ্যে শুধুই নিরামিষ খাবার, সিদ্ধান্ত নিল SVF সিনেমা

SVF সিনেমার এক মুখপাত্র পিটিআইকে জানিয়েছে যে হিন্দু মহাকাব্যটির নিয়ে দর্শকদের ভক্তির প্রতি সম্মান দেখানোর উদ্দেশ্যেই এই পদক্ষেপটি নেওয়া। তবে এই প্রথমবার নয়, SVF এর আগেও ২০২৪ সালে অ্যানিমেটেড ছবি মহাবতার নরসিংহ স্ক্রিনিং-এর সময়ও এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিল।

Advertisement
'রামায়ণ' শো চলাকালীন হলের মধ্যে শুধুই নিরামিষ খাবার, সিদ্ধান্ত নিল SVF সিনেমারামায়ণ-এর শোয়ে আমিষ নিষিদ্ধ হলে
হাইলাইটস
  • কলকাতার এসভিএফ প্রেক্ষাগৃহগুলো সিদ্ধান্ত নিয়েছে যে 'রামায়ণ'-এর স্ক্রিনিং টাইমে হলের ভেতরে শুধু নিরামিষ খাবার পরিবেশন করা হবে।

বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর কাপুর ও সাই পল্লবীর 'রামায়ণ'। গোটা দেশ 'রামায়ণ'-জ্বরে কাবু। দুসপ্তাহ কেটে যাওয়ার পরও বক্স অফিসে পা জমিয়ে রেখেছে 'রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড'। কলকাতাতেও এই 'রামায়ণ' ক্রেজ তুঙ্গে। এরই মাঝে জানা গেল, কলকাতার এসভিএফ প্রেক্ষাগৃহগুলো সিদ্ধান্ত নিয়েছে যে 'রামায়ণ'-এর স্ক্রিনিং টাইমে হলের ভেতরে শুধু নিরামিষ খাবার পরিবেশন করা হবে। দর্শকদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে SVF মাল্টিপ্লেক্স চেইন এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এই সিদ্ধান্ত শুধুমাত্র রামায়ণ ছবির ক্ষেত্রেই প্রযোজ্য বলে জানিয়েছে এসভিএফ। তারা এও বলেছে যে অন্য সিনেমাগুলির জন্য তাদের নিয়মিত খাবার, যেখানে আমিষও অন্তর্ভুক্ত ও পানীয়ের তালিকা রয়েছে, তা উপলব্ধ থাকবে। 

পিটিআই-এর এক রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গের ৩০০টি জায়গার এসভিএফ হলগুলি জানিয়েছে যে এই ছবিটির প্রতি দর্শকদের যে ধর্মীয় শ্রদ্ধা ও এটি যে মহাকাব্য থেকে নেওয়া হয়েছে, তার ধর্মীয় তাৎপর্যের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া। মঙ্গলবার এক বিবৃতিতে এই মাল্টিপ্লেক্স চেইনটি জানিয়েছে যে, হলের বাইরের কাউন্টারগুলিতে আমিষ খাবার সহ তাদের সম্পর্ণ মেনু পাওয়া যাবে। SVF বিবৃতিতে জানিয়েছে যে কিছু ছবি শুধুই সিনেমা নয়, তার চেয়েও বেশি। রামায়ণে যখন হনুমান চালিশা বাজে তখন হলটি প্রায় মন্দিরের মতো মনে হয় এবং সেটা এই সংস্থাও অনুভব করেছে। 

SVF সিনেমার এক মুখপাত্র পিটিআইকে জানিয়েছে যে হিন্দু মহাকাব্যটির নিয়ে দর্শকদের ভক্তির প্রতি সম্মান দেখানোর উদ্দেশ্যেই এই পদক্ষেপটি নেওয়া। তবে এই প্রথমবার নয়, SVF এর আগেও ২০২৪ সালে অ্যানিমেটেড ছবি মহাবতার নরসিংহ স্ক্রিনিং-এর সময়ও এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিল। তখন বেশ কিছু দর্শক স্বেচ্ছায় হলের বাইরে তাঁদের জুতো খুলে রেখে ছবিটি দেখতে ঢুকেছিলেন। এমনকী চলতি বছর হনুমান অংশ স্ক্রিনিংয়ের সময়ও দর্শকরাই অনুরোধ করেছিলেন যে হলের ভেতরে শুধু নিরামিষ খাবার পরিবেশন করা হোক। 

আর তাই SVF রামায়ণ-এর সময়ও একই পদক্ষেপ নিয়েছে। হলের ভেতর শুধুমাত্র নিরামিষ খাবার পরিবেশন করা হবে এই ছবি চলাকালীন। এতে দর্শকদেরও কোনও আপত্তি নেই বলেই দাবি সংস্থাটির। SVF এও দাবি করেছে যে এটি শুধুমাত্র এই রামায়ণ ছবির জন্যই প্রযোজ্য এবং তাদের গোটা ফুড মেনুতে কোনও বদল হয়নি। ইতিমধ্যেই বারো দিনে ছবিটি ‘ধুরন্ধর’, ‘আরআরআর’, ‘কেজিএফ চ্যাপ্টার ২’-র মতো ব্লকবাস্টারগুলির বিশ্বব্যাপী ‘লাইফটাইম’ কালেকশনকে পিছনে ফেলে দিয়েছে। রামের ভূমিকায় রণবীর কাপুর, রাবণের ভূমিকায় যশের অভিনয়ে মুগ্ধ আমজনতা। এই ছবি যে দর্শকমনে ঝড় তুলবে সেটা খানিকটা প্রত্যাশিতই ছিল। কিন্তু কালেকশনের বিপুল অঙ্ক যেন সেই প্রত্যাশাকেও দশ গোল দেবে। 

Advertisement

    

POST A COMMENT
Advertisement