Anupam Roy: বাবা হলেন অনুপম রায়, প্রস্মিতার কোলে নতুন অতিথি, নিজেই পোস্ট করলেন গায়ক

টলিপাড়ায় গুঞ্জন ছিল যে মা হতে চলেছেন প্রস্মিতা। কিন্তু গায়িকা এবং তাঁর গায়ক স্বামী নিজেদের ব্যক্তিগত জীবনকে সব সময়ই আড়ালে রাখতেই পছন্দ করেন। আর তাই প্রস্মিতার অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি কোনওভাবেই প্রকাশ্যে আসেনি।

Advertisement
বাবা হলেন অনুপম রায়, প্রস্মিতার কোলে নতুন অতিথি, নিজেই পোস্ট করলেন গায়কঅনুপম-প্রস্মিতার কোলে এল সন্তান
হাইলাইটস
  • বাবা হলেন সঙ্গীতশিল্পী অনুপম রায়।

বাবা হলেন সঙ্গীতশিল্পী অনুপম রায়। শ্রাবণ মাসের শেষ সোমবার সুখবর জানালেন গায়ক। প্রস্মিতা পালের কোলজুড়ে এসেছে ফুটফুটে পুত্রসন্তান। সোশ্যাল মিডিয়ায ছেলে হওয়ার আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অনুপম। তিনি লিখেছেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি পুত্রসন্তানের মা-বাবা হয়েছি আমরা। প্রসঙ্গত, ইন্ডাস্ট্রিতে বহু আগে থেকেই গুঞ্জন ছিল যে অনুপমের গায়িকা-স্ত্রী প্রেগন্যান্ট। 

টলিপাড়ায় গুঞ্জন ছিল যে মা হতে চলেছেন প্রস্মিতা। কিন্তু গায়িকা এবং তাঁর গায়ক স্বামী নিজেদের ব্যক্তিগত জীবনকে সব সময়ই আড়ালে রাখতেই পছন্দ করেন। আর তাই প্রস্মিতার অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি কোনওভাবেই প্রকাশ্যে আসেনি। ২০২৪ সালের মার্চ মাসে একেবারে ঘরোয়াভাবে বিয়ে সারেন অনুপম ও প্রস্মিতা। পরিবার ও খাছের বন্ধু-বান্ধব ছাড়া আর কেউ বিয়েতে উপস্থিত ছিলেন না। আর বিয়ের ঠিক দুবছর পর তাঁদের কোলে এল প্রথম সন্তান। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anupam Roy (@aroyfloyd)

পেশাগত জগতে সুরের টানেই প্রথম আলাপ দু’জনের। কাজের সূত্র ধরে গড়ে ওঠা সেই পেশাগত সম্পর্কই দিনে দিনে রূপ নেয় গভীর বন্ধুত্বে এবং পরবর্তীতে ভালোবাসায়। যদিও অনুপম-প্রস্মিতাকে নিয়ে সম্পর্কের গুঞ্জন থাকলেও তা একেবারেই প্রকাশ্যে আসে তাঁদের বিয়ের দিনই। এর আগে অনুপমের দুটো বিয়ে হয়ে গিয়েছে এবং প্রস্মিতারও এটা দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই নিজেদের কাজ আর সংসার নিয়ে বেশ গুছিয়ে চলছিলেন এই তারকা দম্পতি। 

প্রসঙ্গত, অনুপম রায়ের দ্বিতীয় প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী ২০২৩ সালে বিয়ে করেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। ২০২৫ সালের জুন মাসে তাঁদের কোলেও এসেছে পিত্রসন্তান নডি ওরফে নিষাদ। পরম ও পিয়ার ছেলের ঝলক মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। তবে এখনও অনুপম ও প্রস্মিতা তাঁদের ছেলের কী নাম রাখবেন, তা জানাননি। বাবা হওয়ার পর গায়ক যে উচ্ছ্বসিত, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সন্তান আগমনের সুসংবাদ সামনে আসতেই অনুপম ও প্রস্মিতাকে শুভেচ্ছার জোয়ারে ভাসিয়ে দিচ্ছেন তাঁদের সহকর্মী ও অনুরাগীরা। টলিউডের সহশিল্পী থেকে শুরু করে সঙ্গীতজগতের তারকা বন্ধুরা সকলেই নতুন বাবা-মাকে ভালোবাসা ও আন্তরিক অভিনন্দনে ভরিয়ে দিচ্ছেন।  

Advertisement

POST A COMMENT
Advertisement