Hiran Chatterjee: হিরণের ডিভোর্স শীঘ্রই? ঋতিকার ভাইঝির অন্নপ্রাশনের ছবিতে প্রশ্ন BJP MLA-কে নিয়ে

হিরণ ও ঋতিকার সম্পর্ক এতদিন গোপনেই ছিল। এমনকী তাঁদের বিয়ের ছবি সামনে আসার পর তা নিয়ে যখন আলোচনা তঙ্গে ওঠে, হিরণ তাঁর সোশ্যাল মিডিয়া থেকে তা সরিয়েও দেন। নিজেদের এই সম্পর্ককে আড়ালেই রেখেছিলেন। তবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে টিকিট পাওয়ার পর থেকেই সম্পর্কের গোপনীয়তা ক্রমেই আলগা হচ্ছিল।

Advertisement
হিরণের ডিভোর্স শীঘ্রই? ঋতিকার ভাইঝির অন্নপ্রাশনের ছবিতে প্রশ্ন BJP MLA-কে নিয়েঋতিকার পারিবারিক অনুষ্ঠানে হিরণ
হাইলাইটস
  • চলতি বছরের গোড়ার দিকেই হাওড়ার শ্যামপুরের বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন ঘিরে চর্চা শুরু হয়।

চলতি বছরের গোড়ার দিকেই হাওড়ার শ্যামপুরের বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন ঘিরে চর্চা শুরু হয়। আচমকাই হিরণ তাঁর সোশ্যাল মিডিয়া পেজ থেকে নিজের বিয়ের ছবি পোস্ট করেন। হিরণ ও ঋতিকা গিরির বেনারসে বিয়ের ছবি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। সেই সময় হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় জানিয়েছিলেন যে তাঁদের আইনি বিচ্ছেদ হয়নি। কিন্তু বেশ কিছুদিন ধরেই ঋতিকার বেশ কয়েকটি পোস্ট দেখার পর নেটিজেনদের মনে নতুন করে জল্পনা দেখা দিয়েছে। তাহলে কি হিরণ ও অনিন্দিতার ডিভোর্স হয়ে গিয়েছে?

হিরণ ও ঋতিকার সম্পর্ক এতদিন গোপনেই ছিল। এমনকী তাঁদের বিয়ের ছবি সামনে আসার পর তা নিয়ে যখন আলোচনা তঙ্গে ওঠে, হিরণ তাঁর সোশ্যাল মিডিয়া থেকে তা সরিয়েও দেন। নিজেদের এই সম্পর্ককে আড়ালেই রেখেছিলেন। তবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে টিকিট পাওয়ার পর থেকেই সম্পর্কের গোপনীয়তা ক্রমেই আলগা হচ্ছিল। মাঝে মধ্যেই ঋতিকা হিরণের সঙ্গে ছবি পোস্ট করেন। এমনকী হাওড়ার শ্যামপুর থেকে বিধায়ক হিসাবে জয়ী হওয়ার পরও বিজয় মিছিলেও ঋতিকাকে দেখা গিয়েছিল হিরণের সঙ্গে। 

হিরণের প্রথম স্ত্রী এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তাঁদের আইনি বিচ্ছেদ এখনও হয়নি। বিষয়টি বিচারাধীন। আর এই বিভ্রাটের মাঝেই ঋতিকার ভাইঝির অন্নপ্রাশনের অনুষ্ঠানে দেখা গেল বিধায়ক হিরণকে। ঋতিকার পরিবারের সঙ্গে ঘরের ছেলের মতোই ধরা দিয়েছেন হিরণ। ঋতিকার ভাইঝিকে কোলে নিয়ে ছবিও তুলেছেন বিধায়ক। নিজেদের সম্পর্ক নিয়ে কখনই কোনও মন্তব্য করেননি তাঁরা। তবে তাঁদের সম্পর্কের গভীরতা যে অনেকটাই তা অস্বীকার করার উপায় নেই। 

ভোটের আগে এবং ভোট পরবর্তী সময়ে স্বামীকে নিয়ে পোস্ট করেছিলেন ঋতিকা। এবার ঋতিকার ভাইঝির মুখে ভাতের অনুষ্ঠানে স্পেশাল অতিথি হয়ে হিরণের উপস্থিতি অভিনেতার জীবনে দ্বিতীয় স্ত্রীর জায়গাটা আরও বেশি স্পষ্ট করে তুলল। ঋতিকার পোস্ট করা ছবিতে তাঁর ভাইঝি অভিনাশিকার সঙ্গে হিরণের হাসিমুখে তোলা ছবি এটাই স্পষ্ট করে দেয়, ঋতিকাকে নিয়ে বেশ ভালোই আছেন হিরণ। আর এইসব ছবি দেখে মনে হতেই পারে হিরণ জয়ী হওয়ার পর থেকে ঋতিকাও দ্বিধাবোধ করছেন না বিধায়কের সঙ্গে ছবি পোস্ট করতে। ঋতিকার পরিবারের সঙ্গেও যে হিরণের ঘনিষ্ঠতা তৈরি হচ্ছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।       

Advertisement

 

POST A COMMENT
Advertisement