Dev Subhashree Gossip: ম্যাচিং পোশাক, হাতে হাত ধরে দেব-শুভশ্রী, 'দেশু৭' দেখে একাই হল ছাড়লেন রাজ

ছবি ঘোষণার পর থেকেই গোটা বছরজুড়ে দেব ও শুভশ্রী দুজনেই ব্যস্ত ছিলেন তাঁদের 'দেশু৭' নিয়ে। মঙ্গলবার ছিল এই ছবির স্পেশাল স্ক্রিনিং। ছবির প্রিমিয়ারে রাজকে দেখতে না পাওয়া গেলেও, এদিন দেখা গেল শুভশ্রীর বর তথা পরিচালককে।

Advertisement
ম্যাচিং পোশাক, হাতে হাত ধরে দেব-শুভশ্রী, 'দেশু৭' দেখে একাই হল ছাড়লেন রাজদেব-শুভশ্রী ও রাজ চক্রবর্তী
হাইলাইটস
  • এই বছরের হট টপিক হল দেব-শুভশ্রী।

এই বছরের হট টপিক হল দেব-শুভশ্রী। বছরের শুরু থেকেই শিরোনাম দখল করে নিয়েছেন প্রাক্তন এই জুটি। তাঁদের দেশু৭ মুক্তি পেয়েছে গত ১৬ অক্টোবর। বক্স অফিসে সেভাবে লাভের মুখ না দেখলেও, দেব-শুভশ্রীকে মুখরোচক গুঞ্জন বহু হয়েছে। ছবি ঘোষণার পর থেকেই গোটা বছরজুড়ে দেব ও শুভশ্রী দুজনেই ব্যস্ত ছিলেন তাঁদের 'দেশু৭' নিয়ে। মঙ্গলবার ছিল এই ছবির স্পেশাল স্ক্রিনিং। ছবির প্রিমিয়ারে রাজকে দেখতে না পাওয়া গেলেও, এদিন দেখা গেল শুভশ্রীর বর তথা পরিচালককে। কিন্তু সিনেমার শেষে শুভশ্রী রাজের নয়, দেবের হাত ধরে প্রেক্ষাগৃহ ছাড়লেন। আর যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফের চর্চা তুঙ্গে। 

দেশু৭-এর স্পেশাল স্ক্রিনিংয়ে দেব ও শুভশ্রীকে ম্যাচিং পোশাকে দেখা গিয়েছে। দুজনেই এদিন নস্যি রঙের পোশাক পরে এসেছিলেন। অপরদিকে, রাজের পরনে ছিল কালো রঙের টি-শার্ট ও প্যান্ট। তবে রাজ ও শুভশ্রীকে একসঙ্গে দেখা যায়নি এই স্পেশাল স্ক্রিনিংয়ে। দুজনেই আলাদা এসেছেন। রাজ একাই পুরো সিনেমা দেখার পর চলে যান। অপরদিকে, শুভশ্রী ও দেব সিনেমার শেষে সকলের প্রতি কৃতজ্ঞতা জানাতে উঠে যান। তাই স্বাভাবিকভাবেই শুভশ্রীর সঙ্গে রাজের দেখা হয়নি। এরপরই শুভশ্রী দেবের হাত ধরে, হাঠি-ঠাট্টা করতে করতে হল ছাড়েন। যা কারোরই নজর এড়ায়নি। দেব-শুভশ্রীর হঠাৎ করে বন্ধুত্বের গভীরত বৃদ্ধি নিয়েও ইন্ডাস্ট্রিতে কথাবার্তা চলছে। 

মঙ্গলবার রাজ ছবি দেখার পর সাংবাদিকদের মুখোমুখিও হননি। তবে দেব-শুভশ্রী সাংবাদিকদের বলেন যে রাজ না থাকলে দেশু৭ তৈরি হতো না। রাজের ভূমিকার প্রশংসা করে দেব জানান, ‘রাজ প্রথম দিন থেকেই এই ছবিটাকে সেলিব্রেট করেছে এবং সাপোর্ট করেছে। রাজ যদি সাপোর্ট না করত, তবে এই ছবিটা প্রথমাংশেই হতোই না।’ দেব আরও বলেন, ‘বাংলা ছবিতে মাস ও কমার্শিয়াল ঘরানায় রাজ চক্রবর্তী একটা বিশাল বড় ব্র্যান্ড। এই ধরনের সিনেমা বানাতে যে কতটা কষ্ট হয়, তা রাজের চেয়ে ভালো আর কেউ বুঝবে না। ও নিজে প্রেক্ষাগৃহে এসে ছবিটা দেখেছে, এটা আমাদের জন্য অনেক বড় বিষয়।’ অপরদিকে শুভশ্রী স্পষ্ট বলেন যে তাঁর সঙ্গে রাজের কথা হয়নি, তিনি বাড়িতে গিয়ে জানবেন রাজের কেমন লেগেছে এই ছবি। 

Advertisement

শুভশ্রী ও দেব দুজনেই স্পষ্ট জানান যে, তাঁদের প্রফেশনাল বন্ডিং কাজের জায়গায় শতভাগ নিখুঁত। তাই তাঁদের ব্যক্তিগত সম্পর্ক ঘিরে যে ট্রোল-কটাক্ষ, আলোচনা হচ্ছে, সেই নেগেটিভিটি নিয়ে তাঁদের ফোকাসই নেই। যদিও দেব-শুভশ্রীর হঠাৎ করে কাছাকাছি আসা নিয়ে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন কম হচ্ছে না। রাজের সঙ্গে শুভশ্রীর দূরত্ব বাড়ছে বলেও শোনা গিয়েছিল। অন্যদিকে, রুক্মিণীকেও দেবের ধারে কাছে বেশ কয়েকমাস দেখা যায়নি। এমনকী দেবের বাড়ির গণেশ পুজোতেও ছিলেন না নায়িকা। পুজোর আগে কলকাতায় ঝটিকা সফরে এলেও, দেবের সঙ্গে দেখা হয়নি তাঁর। সবকিছু মিলিয়ে দেব-শুভশ্রীর কাছাকাছি আসা ভবিষ্যতে তাঁদের ব্যক্তিগত সম্পর্কে কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার। 

POST A COMMENT
Advertisement