Sreemoye Chattoraj Baby Shower: শ্রীময়ীর কোলে এল ছেলে, সাধের ছবিও প্রকাশ্যে, অভিনেত্রীকে কে খাওয়ালেন সাধ?

২০২৪ সালে আইনত ও সামাজিকভাবে বিয়ে সারেন প্রাক্তন তৃণমূলের বিধায়ক কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী। তাঁদের বিয়ে থেকে প্রেম সবটাই ছিল বিতর্কে ভরা। ওই বছরের দোলের সময়ই শ্রীময়ী প্রথমবার প্রেগন্যান্ট হন। কিন্তু সেই খবর একেবারে গোপনে রাখা হয়েছিল। কৃষভি জন্মের আগে পর্যন্ত কেউ জানতেই পারেননি যে শ্রীময়ী প্রেগন্যান্ট।

Advertisement
শ্রীময়ীর কোলে এল ছেলে, সাধের ছবিও প্রকাশ্যে, অভিনেত্রীকে কে খাওয়ালেন সাধ? শ্রীময়ী চট্টোরাজ
হাইলাইটস
  • শনিবার শ্রীময়ী চট্টরাজ জন্ম দিয়েছেন পুত্রসন্তানের।

কৃষভি জন্মানোর আগেও শ্রীময়ী ও কাঞ্চন মল্লিক এই খবর সকলের থেকে আড়ালেই রেখেছিলেন। আর দ্বিতীয় সন্তান হওয়ার সময়ও সেই একই পন্থা অবলম্বন করলেন এই তারকা দম্পতি। শনিবার শ্রীময়ী চট্টরাজ জন্ম দিয়েছেন পুত্রসন্তানের। এখন থেকে কাঞ্চনের পরিবার তিন থেকে চারজনের হলো। যদিও শ্রীময়ীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর কাকপক্ষীতেও টের পায়নি। ছেলের জন্মের পরই শ্রীময়ী তাঁর সাধের ছবিও সামনে এনেছেন। যেখানে তাঁকে পরম যত্নে সাধ খাওয়াচ্ছেন টলিউডের নায়িকা তথা শ্রীময়ীর দিদি ঋতুপর্ণা সেনগুপ্ত। 

২০২৪ সালে আইনত ও সামাজিকভাবে বিয়ে সারেন প্রাক্তন তৃণমূলের বিধায়ক কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী। তাঁদের বিয়ে থেকে প্রেম সবটাই ছিল বিতর্কে ভরা। ওই বছরের দোলের সময়ই শ্রীময়ী প্রথমবার প্রেগন্যান্ট হন। কিন্তু সেই খবর একেবারে গোপনে রাখা হয়েছিল। কৃষভি জন্মের আগে পর্যন্ত কেউ জানতেই পারেননি যে শ্রীময়ী প্রেগন্যান্ট। তবে কালীপুজোর সময় অভিনেত্রীর শারীরিক বদল দেখে কিছুটা মনে হয়েছিল যে হয়তো তিনি মা হতে চলেছেন। আর কালীপুজোর পরের দিনই সুখবর দেন কাঞ্চন। তাঁদের ঘরে লক্ষ্মী আসে। তারকা দম্পতি তাঁদের মেয়ের নাম রাখেন কৃষভি। এরপরই শ্রীময়ী তাঁর বেবিবাম্পের ছবি সহ সাধ খাওয়ার মুহূর্ত সকলের সঙ্গে শেয়ার করে নেন। দ্বিতীয় সন্তান হওয়ার সময়ও সেই একই গোপনীয়তা বজায় রাখলেন। 

ছবি সৌজন্যে: ফেসবুক

ঋতুপর্ণার সঙ্গে শ্রীময়ী ও কাঞ্চনের পারিবারিক সম্পর্ক। সিঙ্গাপুরে ঘুরতে গিয়েও তাঁরা ঋতুপর্ণার বাড়িতে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন। শ্রীময়ী আবার ঋতুপর্ণাকে দিদি হিসাবে মানেন। তাই বোনের এই সুন্দর সময়ে তাঁর পাশে থাকবেন না দিদি, তা কী করে হয়। শ্রীময়ীকে যত্ন করে সাধ খাওয়ালেন ঋতুপর্ণা। চোখে-মুখে প্রেগন্যান্সি গ্লো, গোলাপি রঙের জরি দেওয়া শাড়ি পরে সাধ খেতে বসেছেন শ্রীময়ী। সামনে সাজানো একের পর এক লোভনীয় খাবার। পাঁচ রকমের ভাজা, ফ্রায়েড রাইস, চিকেন, ডাল, পায়েস, মিষ্টি, লুচি সহযোগে দিদি ঋতুর কাছে সাধ খেলেন শ্রীময়ী। আর একটি ছবিতে দেখা গিয়েছে কাঞ্চন-পত্নীকে জড়িয়ে ধরে রয়েছেন ঋতুপর্ণা। সব মিলিয়ে জমজমাটি সাধ যে হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। 

Advertisement

প্রসঙ্গত, এদিন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ যৌথ পোস্ট শেয়ার করেন ইনস্টাগ্রামে সেখানে দেখা যাচ্ছে মেয়ে কৃষভিকে কাঁধে নিয়ে হাসি মুখে পোজ দিয়েছেন কাঞ্চন। পাশে পেটে হাত দিয়ে দাঁড়িয়ে গর্ভবতী শ্রীময়ী। তাঁদের পরিবারের মিষ্টি ছবি পোস্ট করে ক্যাপশনে তারকা যুগল লেখেন, 'হ্যালো। আজ আমাদের হৃদয় এবং বাড়ি পরিপূর্ণ হয়ে উঠল। কৃষভির ছোট ভাই ভূমিষ্ট হল। আমাদের ছোট পরিবার তিন থেকে চার হল। আমরা ভীষণ উচ্ছ্বসিত আমাদের এই নতুন আশীর্বাদকে স্বাগত জানাতে পেরে। একসঙ্গে জীবনের এই সুন্দর নতুন অধ্যায় শুরু করার জন্য মুখিয়ে আছি।' কাঞ্চন এবং শ্রীময়ী তাঁদের ছেলের নাম রেখেছেন কৃষিভ। 

POST A COMMENT
Advertisement