Jisshu Sengupta: 'সুযোগ পেলে আর্টিস্ট ফোরামের টাকাও ঝাড়বেন', বললেন সহকারী কোষাধ্যক্ষ যিশু

চলতি বছরের মে মাসে আর্টিস্ট ফোরামের সহকারী কোষাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন অভিনেতা দিগন্ত বাগচী। তৃণমূল সরকারের আমলে তিনি ফোরামের টাক-পয়সা সব সামলাতেন। এরপর দুমাস ফাঁকা ছিল এই পদটি। তারপরই যিশু সেনগুপ্তকে আর্টিস্ট ফোরামের এই পদটি দেওয়া হয়।

Advertisement
'সুযোগ পেলে আর্টিস্ট ফোরামের টাকাও ঝাড়বেন', বললেন সহকারী কোষাধ্যক্ষ যিশু  যিশু সেনগুপ্ত
হাইলাইটস
  • বাংলা ইন্ডাস্ট্রির এই মুহূর্তের ব্যস্ততম অভিনেতা যিশু সেনগুপ্ত।

বাংলা ইন্ডাস্ট্রির এই মুহূর্তের ব্যস্ততম অভিনেতা যিশু সেনগুপ্ত। একের পর এক সিনেমায় যিশু কাজ করে যাচ্ছেন। টলিউড থেকে বলিউড কিংবা দক্ষিণী ছবি, সব ক্ষেত্রেই যিশু নিজের ছাপ ফেলেছেন। তাঁর অভিনয় প্রশংসিত দর্শকদের কাছে। বাংলা ইন্ডাস্ট্রির একাধিক বৈঠকেও এখন দেখা মিলছে যিশুর। সব মিলিয়ে অভিনেতার কেরিয়ার রীতিমতো আকাশ ছোঁয়াই বলা চলে। কিছুমাস আগেই যিশু দায়িত্ব পেয়েছেন আর্টিস্ট ফোরামের, সহকারী কোষাধ্যক্ষ পদ সামলাবেন যিশু। এক পডকাস্টে এসে সরাসরি জানালেন, টাকা সরানোর সুযোগ থাকলে সেটি হাতছাড়া করবেন না অভিনেতা। 

'বহুরূপী গোল্ডেন ডাকু'র প্রমোশনে এসেছিলেন যিশু ও সোহিনী। আর সেখানেই যিশুকে সোহিনী বলেন যে অভিনেতা এখন আর্টিস্ট ফোরামের কোষাধ্যক্ষ। যিশু স্পষ্ট করে সোহিনীকে জানান যে তিনি এক কঠিন বাংলা বুঝতে পারছেন না। তখন সেই পডকাস্টের সঞ্চালক যিশুকে বলেন যে অভিনেতা হলেন আর্টিস্ট ফোরামের ক্যাশিয়ার। যিশু এরপর বলেন, তিনি সহকারী কোষাধ্যক্ষ। সোহিনী তখন বলেন যে যিশুকে পুরোপুরি দায়িত্ব দেওয়া হয়নি। এরপরই সঞ্চালক যিশুকে প্রশ্ন করেন যে এখন আর্টিস্ট ফোরামে কীরকম টাকা ঢুকছে?

যিশু তখন বলেন, 'এখন তো সবে ঢুকেছি, চাবি হাতে পাইনি। চাবি দিলে বুঝব।' এরপরই সঞ্চালক বলেন, 'তুমি টাকা ঝাড়বে, যেমনটা সবাই করে। এরপরই যিশু নিছকই মজার ছলে বলেন, 'দেখ, সুযোগ থাকলে কেন ঝাড়ব না।' তবে যিশু এটা বলতে ভুললেন না যে এই বিষয়টা যেন কেউ সিরিয়াসলি না নেয়, তিনি একেবারেই মজার ছলেই বলেছেন। চলতি বছরের মে মাসে আর্টিস্ট ফোরামের সহকারী কোষাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন অভিনেতা দিগন্ত বাগচী। তৃণমূল সরকারের আমলে তিনি ফোরামের টাক-পয়সা সব সামলাতেন। এরপর দুমাস ফাঁকা ছিল এই পদটি। তারপরই যিশু সেনগুপ্তকে আর্টিস্ট ফোরামের এই পদটি দেওয়া হয়।   

ইন্ডাস্ট্রির প্রশাসনিক বৈঠকগুলোতেও এখন দেখা যাচ্ছে যিশুকে। একাধিক বৈঠকে তাঁর উপস্থিতি নজর কেড়েছে। এই মুহূর্তে যিশু ব্যস্ত বহুরূপী দ্য গোল্ডেন ডাকু ও কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ নিয়ে। ছবির কেন্দ্রীয় চরিত্র কানাইচরণ। যেখানে অভিনয় করবেন যিশু। পরিচিত অভিনেতার চেনা ছক থেকে অনেকটাই সরে যিশুর এই চরিত্রটি। যদিও অভিনেতা সব চরিত্রেই ভীষণভাবে সাবলীল। এখন কেরিয়ারের দিকেই পুরো মনোযোগ যিশুর। বন্ধু সৌরভ দাসের সঙ্গে মিলে নতুন প্রযোজনা সংস্থাও খুলেছেন অভিনেতা।  

Advertisement

POST A COMMENT
Advertisement