Jhilam Gupta: আচমকা বিগ বস থেকে বিদায় নিলেন ঝিলম, কী হয়েছে 'DJ Mouse' স্রষ্টার?

হাসিখুশি ও বিনোদনে ভরপুর ‘DJ মাউস’ খ্যাত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ঝিলম গুপ্তকে শারীরিক অসুস্থতার জেরে মাঝপথেই বিদায় জানাতে হলো বিগ বসের ঘর থেকে। কিন্তু এমন কী হয়েছে ঝিলমের, যে মাঝপথেই তাঁকে বিগ বস হাউজ ছাড়তে হল তাঁকে?

Advertisement
আচমকা বিগ বস থেকে বিদায় নিলেন ঝিলম, কী হয়েছে 'DJ Mouse' স্রষ্টার?ঝিলম গুপ্ত
হাইলাইটস
  • সোমবার আচমকাই বিগ বস বাংলার ঘরে নেমে এল বিষাদের সুর।

সোমবার আচমকাই বিগ বস বাংলার ঘরে নেমে এল বিষাদের সুর। বাড়িতে নিজের গান ও মজার কথা দিয়ে মাতিয়ে রাখা সদস্য ঝিলম গুপ্তা হঠাৎ করেই বেরিয়ে যান। বিগ বস-এর ঘরে মিড উইক এভিকশন-এ সোমবার ঝিলম বেরোতেই নিজেদের কান্না ধরে রাখতে পারেননি বাড়ির অন্য সদস্যরা। তনুশ্রী, মনামী, দুর্নিবার, সোনামণি সহ সবার চোখেই জল। আচমকা ঘর থেকে চলে যাওয়া ঝিলমের তা মেনে নিতে পারছেন না তাঁর ভক্তরাও। কিন্তু কী কারণে ঘর থেকে আচমকা চলে যেতে হল ঝিলমকে।

হাসিখুশি ও বিনোদনে ভরপুর ‘DJ মাউস’ খ্যাত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ঝিলম গুপ্তকে শারীরিক অসুস্থতার জেরে মাঝপথেই বিদায় জানাতে হলো বিগ বসের ঘর থেকে। কিন্তু এমন কী হয়েছে ঝিলমের, যে মাঝপথেই তাঁকে বিগ বস হাউজ ছাড়তে হল তাঁকে? জানা যাচ্ছে পিত্তথলির পাথর বড় হয়ে যাওয়ায় এবং চিকিৎসকদের কঠোর পরামর্শের পর নির্মাতারা তড়িঘড়ি ঝিলমকে শো থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। যদিও বিগ বস বাড়ির সদস্যদের ঝিলমের কী হয়েছে, সেই বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি। শুধু জানিয়েছেন যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঝিলমকে শারীরিক অসুস্থতার জন্য বাড়ি ছাড়তে হবে। 

ঝিলমের শরীর খারাপ ও বিগ বস ছাড়া নিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্টের উত্তর দিতে গিয়ে তাঁর বাবা জানিয়েছেন যে পিত্তথলিতে পাথর বড় হয়ে গেছে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, অপারেশন করাতে হবে। প্রসঙ্গত, বিগ বস-এর প্রথম দিন থেকেই ঝিলমের যোগদান সকলেরই ভাল লেগেছে। তাঁর একের পর এক গান বানানো এবং তা বিগ বসের বাড়িতে পারফর্ম করা দর্শকরা বেশ উপভোগ করছিলেন। ঝিলমের 'ডিজে মাউস' গানটি দারুণভাবে ভাইরাল হয়। এছাড়াও সব সদস্যদের নিয়ে ঝিলমের আগমনী গানটিও দাদা সৌরভের প্রশংসা পায়। হঠাৎ করেই বিগ বসের নির্দেশে ভেঙে পড়ে পুরো হাউস। তবে বিদায়লগ্নে বিগ বসের গম্ভীর কণ্ঠস্বরে ঝরে পড়েছিল অগাধ স্নেহের সুর। ঝিলমের উদ্দেশে বিগ বস অত্যন্ত ভারাক্রান্ত কণ্ঠে বলেন—'আশা করি, বিগ বসের ঘর থেকে আপনি নিয়ে যাবেন নিজের প্রতি নতুন বিশ্বাস এবং অসংখ্য মানুষের ভালবাসা। আপনার আগামীদিনগুলো সাফল্য, আনন্দে এবং নয়া সম্ভাবনায় ভরে উঠুক। সুস্থ হয়ে উঠুন।' এমন কিছু ঘটতে পার, তার জন্য হয়ত মানসিকভাবে খানিক প্রস্তুত ছিলেন ঝিলম।

Advertisement

এই বাড়িতে এসে ঝিলম নতুন করে বন্ধু পেয়েছেন দুর্নিবারকে। নিরঞ্জনের সঙ্গে আলাদা বন্ডিং তৈরি হয়েছে। ঝিলমের বিদায়ের খবর আসতেই হাউ হাউ করে কাঁদতে শুরু করে নিরঞ্জন। চোখের জল থামানো যায়নি মনামী, সোনামণি, তনুশ্রী, জিতু, ভরত কলদের। এই অপারেশনের পর যে তাঁকে বিশ্রামে থাকতে হবে অনেকদিন, তা বলাই বাহুল্য। তাই বিগ বস-এর ঘরে ঝিলমের ফেরা আরল হবে না।  

 

POST A COMMENT
Advertisement