Tollywood Gossip: দুই থেকে তিন হচ্ছে এই গায়ক দম্পতি, প্রেগন্যান্ট টলিউডের এই জনপ্রিয় গায়িকা

২০২৪ সালে বিয়ে সেরেছিলেন ওই গায়িকা। ছিমছাম আইনি বিয়ে। কারণ গায়ক-পাত্রটিও বেশ সাদামাটা ধরনের। যদিও তাঁর গানে মুগ্ধ সবাই। গায়কের গায়িকা-স্ত্রীর গড়ন ছিপছিপে হওয়ার সেভাবে বেবি বাম্প নজরে আসেনি। তাই প্রেগন্যান্সি সফর আপাতত লোকচক্ষুর আড়ালেই রেখেছেন।

Advertisement
দুই থেকে তিন হচ্ছে এই গায়ক দম্পতি, প্রেগন্যান্ট টলিউডের এই জনপ্রিয় গায়িকা   প্রেগন্যান্ট এই জনপ্রিয় গায়িকা
হাইলাইটস
  • ইন্ডাস্ট্রির অনেক তারকা দম্পতি দুই থেকে তিন কিংবা তিন থেকে চার হতে চলেছেন।

টলিউডে এখন শুধুই সুখবর। তবে সেটা বিয়ের নয়। ইন্ডাস্ট্রির অনেক তারকা দম্পতি দুই থেকে তিন কিংবা তিন থেকে চার হতে চলেছেন। সম্প্রতি মা হয়েছেন কাঞ্চন-পত্নী শ্রীময়ী। সুখবর দিয়েছেন সোহিনী সরকার, পিয়ান সরকাও। এবার নাকি মা হতে চলেছেন এক জনপ্রিয় গায়িকা, যাঁর স্বামীও গানের দুনিয়ায় যথেষ্ট পরিচিত। তবে এখনই ওই গায়িকা এই সুখবর সামনে নিয়ে আসতে চাইছেন না। সুতরাং সবটাই এখন আড়ালে। 

২০২৪ সালে বিয়ে সেরেছিলেন ওই গায়িকা। ছিমছাম আইনি বিয়ে। কারণ গায়ক-পাত্রটিও বেশ সাদামাটা ধরনের। যদিও তাঁর গানে মুগ্ধ সবাই। গায়কের গায়িকা-স্ত্রীর গড়ন ছিপছিপে হওয়ার সেভাবে বেবি বাম্প নজরে আসেনি। তাই প্রেগন্যান্সি সফর আপাতত লোকচক্ষুর আড়ালেই রেখেছেন। এমনিতেও সেই গায়ক-গায়িকা দম্পতি তাঁদের ব্যক্তিগত জীবনকে খুব একটা সবার সামনে নিয়ে আসেন না। গায়িকা ঘরোয়া তাই সব নিয়ম-কানুন, আচার-বিচার মেনে চলতেই ভালোবাসেন। 

তাই নির্দিষ্ট সময়ের আগে সুখবর কোনওভাবেই প্রকাশ্যে আনা যাবে না। তাছাড়া সন্তানসম্ভবা শিল্পী ব্যক্তিগতজীবনকেও লাইমটলাইট থেকে দূরে রাখেন। গায়িকার সেলেব গায়ক-স্বামীর অবশ্য এটা তৃতীয় বিয়ে। প্রাক্তন এখন টলিউডের এক অভিনেতার স্ত্রী, এক সন্তানের মা সে। অতএব দেরি আর করা যাবে না। বিয়ের দুবছরের মাথায় তাই এই সেলেব গায়ক-গায়িকা দম্পতিও সন্তান নিয়ে আসছেন সংসারে। টলিপাড়া থেকে বলিপাড়ার বহু সেলেবই জীবনের এই বিশেষ মুহূর্তটাকে আড়ালে রাখেন। অনেকে আবার খোলসা করেন। টলিপাড়ার অন্তঃসত্ত্বা গায়িকা যে প্রথম দলের সদস্য তা বলার অপেক্ষাই রাখে না। 

গায়কের পাশাপাশি গায়িকার এটা দু নম্বর বিয়ে। শোনা যায়, প্রথম বিয়ে মোটেই সুখের ছিল না। ডিভোর্সের পর অনেকটা সময় একা কাটিয়েছেন তিনি। পরে গানের শো করতে গিয়ে এই গায়ককে মনে ধরে। ততদিনে গায়কের সংসারও ভেঙে গিয়েছে। তাই দুই ভাঙা মন জুড়তে খুব বেশি সময় লাগেনি। প্রেমের কথা কেউ জানতে না পারলেও বিয়ের একদিন আগে জনপ্রিয় গায়কের নাম সামনে আসতেই সবাই অবাক হয়ে গিয়েছিল। তবে শিল্পী দম্পতির সুখের সংসার। তাঁরা একে-অপরের সঙ্গে ভীষণ খুশি। দুজনেই চুটিয়ে কনসার্ট করে বেড়ান। 

Advertisement

তবে এই গায়িকা কে বা কোন জনপ্রিয় গায়ক বাবা হতে চলেছেন, তা এখনই জানা যাবে না। প্রসঙ্গত, গত সপ্তাহেই দ্বিতীয়বার মা হয়েছেন প্রাক্তন বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী। তিনি দুবারই তাঁর প্রেগন্যান্সি গোপনে রেখেছিলেন। এবার সেই একই পথে হাঁটছেন এই জনপ্রিয় গায়িকাও। 

POST A COMMENT
Advertisement