Tota Roy Chowdhury: 'ওই রকম শয্যাদৃশ্য স্ত্রীর পছন্দ নয়', হলিউড ছবির প্রস্তাব ফেরান টোটা

এমনিতেও ইন্ডাস্ট্রিতে টোটাকে নিয়ে কোনও গুঞ্জন বা গুজব নেই। নিপাট ভাল মানুষ টোটা। নিজের কাজ আর পরিবার এই নিয়ে থাকতেই পছন্দ করেন তিনি। ব্যক্তিগত জীবনকে খুব একটা লাইম লাইটে আনতে চান না।

Advertisement
'ওই রকম শয্যাদৃশ্য স্ত্রীর পছন্দ নয়', হলিউড ছবির প্রস্তাব ফেরান টোটাটোটা ও তাঁর স্ত্রী শর্মিলি
হাইলাইটস
  • বাংলা ইন্ডাস্ট্রি অনেক পরে অভিনেতাকে চিনলেও এখন তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি আসলে জাত অভিনেতা।

বাংলা ইন্ডাস্ট্রি অনেক পরে অভিনেতাকে চিনলেও এখন তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি আসলে জাত অভিনেতা। তাঁর অভিনয় সব সময়ই প্রশংসা পেয়েছে। সিরিয়াল থেকে সিনেমা, সিরিজ সব ক্ষেত্রেই নিজের ছাপ রেখে গেছেন এই অভিনেতা। শুধু টলিউডেই তাঁর প্রতিভা সীমাবদ্ধ নেই, বলিউডেও পা জমিয়ে ফেলেছেন তিনি। বরাবরই ফিটনেস ফ্রিক, ইন্ডাস্ট্রিতে তাঁর মতো সুঠাম শরীরের অধিকারী কেউ নেই বললেই চলে। সেই টোটা রায়চৌধুরী সম্প্রতি জানিয়েছেন স্ত্রীর কারণে তিনি হলিউডের প্রস্তাব অনায়াসে ফিরিয়ে দিয়েছেন। 

টোটা রায়চৌধুরীর ঝুলিতে বাংলা-হিন্দি মিলিয়ে ছবির সংখ্যা নেহাত কম নয়। তাঁর অভিনয়ের প্রশংসা সর্বত্র। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে টোটা জানিয়েছেন যে তিনি হলিউড ছবির প্রস্তাব তাঁর স্ত্রীর কারণে ফিরিয়ে দিয়েছেন। হলিউডের ছবির প্রস্তাব ফেরানো নিয়ে টোটা বলেন, 'চরিত্রটা বেশ ভালই ছিল। যেটা ছিল একটা শয্যাদৃশ্য। আমি পরিষ্কার বলেছিলাম শয্যাদৃশ্য থাকলে আমি করব না। টোটা আরও বলেন, হলিউডের ওই প্যাটার্নের শয্যাদৃশ্য, আমিও পছন্দ করি না, আমার স্ত্রীও পছন্দ করেন না, আমি সেটা করতে পারব না। নয় ওই দৃশ্যটা ছবি থেকে বাদ দাও অথবা আমায় বাদ দাও।'

ছবি সৌজন্যে: ফেসবুক

 

টোটা আরও বলেন, 'আমি অবশ্য জানি এটা পেশাদার অভিনেতা হিসাবে করাই যায়। কিন্তু যেটা আমার অর্ধাঙ্গিনী পছন্দ করেন না, সেটা আমি কেন করতে যাব? তাঁকে যেটা মনোকষ্ট দেয়, কেন করব সেটা?' অর্থাৎ স্ত্রীকে কষ্ট দিয়ে টোটা কোনও কাজই যে করবেন না, তা কিন্তু একেবারে স্পষ্ট। এমনিতেও ইন্ডাস্ট্রিতে টোটাকে নিয়ে কোনও গুঞ্জন বা গুজব নেই। নিপাট ভাল মানুষ টোটা। নিজের কাজ আর পরিবার এই নিয়ে থাকতেই পছন্দ করেন তিনি। ব্যক্তিগত জীবনকে খুব একটা লাইম লাইটে আনতে চান না। টোটা নিজের কাজের প্রতি খুব সৎ, স্বচ্ছ মনের মানুষ আর স্পষ্টবাদী। শিল্পী হিসাবেও অত্যন্ত নিষ্ঠাবান। 

ছবি সৌজন্যে: ফেসবুক

তবে স্ত্রী শর্মিলি কোনও নায়িকার চেয়ে কম সুন্দরী নন। টোটা ও শর্মিলার বহু বছরের বিয়ে। এখনও অটুট তাঁদের দাম্পত্য এবং ভালোবাসাও। নিজের ব্যক্তিগত জীবন কখনও সামনে আনা পছন্দ নয় টোটার। তাই নিজের একমাত্র মেয়েকেও লাইম লাইটের বাইরে রাখেন অভিনেতা। ২০২৪ সালে টোটা ও শর্মিলার বিয়ে রজত জয়ন্তীতে পা দিয়েছে। সেই উপলক্ষ্যে ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে গ্র্যান্ড পার্টির আয়োজনও করা হয়। মুক্তির অপেক্ষায় রয়েছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিটি। এছাড়াও ঝুলিতে বেশ কয়েকটি ছবি রয়েছে টোটার।  

Advertisement

POST A COMMENT
Advertisement