Sayantika Banerjee: ভোটে হারতেই রাজনীতি থেকে দূরে, এবার পর্দায় কামব্যাক সায়ন্তিকার

বিধানসভা নির্বাচনে বিজেপির সজল ঘোষের কাছে পরাজিত হওয়ার পর প্রাক্তন বিধায়ক আবার নিজের পুরনো জায়গাতেই ফিরে এসেছেন। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধুই তাঁর শরীরচর্চা ও নাচের ভিডিওতে ভর্তি। রাজনীতির বাইরের ব্যক্তিগত লাইফস্টাইল— এই নিয়েই নেটপাড়ায় পোস্ট করতেন তিনি।

Advertisement
ভোটে হারতেই রাজনীতি থেকে দূরে, এবার পর্দায় কামব্যাক সায়ন্তিকার      সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বরানগর কেন্দ্র থেকে পরাজিত হন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বরানগর কেন্দ্র থেকে পরাজিত হন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর নিজের অভিনয় কেরিয়ার থেকে একেবারেই দূরত্ব তৈরি করে নিয়েছিলেন দেব-জিতের নায়িকা। ২০২৪ সালের উপনির্বাচনে বরানগর থেকে বিধায়ক হিসাবে জয়ী হওয়ার পর ছাব্বিশের বিধানসভাতেও তিনি তৃণমূলের হয়ে টিকিটও পেয়েছিলেন। প্রচারের চক্করে সায়ন্তিকার ডায়েটও মাথায় উঠেছিল। ওজনও বেড়ে গিয়েছিল। তবে ভোটে হারার পর একেবার নিঃশব্দে রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়ে যান প্রাক্তন বিধায়ক। মন দিয়েছিলেন নিজের শরীরচর্চার দিকে। লক্ষ্য ছিল আবার লাইট ক্যামেরা অ্যাকশনে ফেরার। এবার সেই লক্ষ্য পূরণ হলো সায়ন্তিকার। খুব শীঘ্রই কাজে ফিরতে দেখা যাবে নায়িকাকে। 

বিধানসভা নির্বাচনে বিজেপির সজল ঘোষের কাছে পরাজিত হওয়ার পর প্রাক্তন বিধায়ক আবার নিজের পুরনো জায়গাতেই ফিরে এসেছেন। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধুই তাঁর শরীরচর্চা ও নাচের ভিডিওতে ভর্তি। রাজনীতির বাইরের ব্যক্তিগত লাইফস্টাইল— এই নিয়েই নেটপাড়ায় পোস্ট করতেন তিনি। সম্প্রতি নিজের ওজনও অনেকটা কমিয়েছেন সায়ন্তিকা। তবে এবার স্টুডিও পাড়ার খবর, আর ঘরে বসে থাকা নয়, ফের চেনা লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় কামব্যাক করছেন সায়ন্তিকা। সেই আপডেটও শেয়ার করেছেন নায়িকা। বড়পর্দা নাকি ওটিটি, কোথায় দেখা যাবে সায়ন্তিকাকে?  

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

সম্প্রতি সায়ন্তিকা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবি পোস্ট করেছেন। যেটা দেখে বোঝা যাচ্ছে মেকআপ রুম থেকে সেলফি নেওয়া হয়েছে। সায়ন্তিকার সঙ্গে রয়েছেন তাঁর মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিংরা। এই সেলফি পোস্ট করে সায়ন্তিকা লেখেন, এই মেকআপ রুমের সেলফিটাকে অনেক দিন মিস করেছি। এরপরই সায়ন্তিকা জানিয়েছেন যে তিনি হইচইয়ের হয়ে কাজ করবেন। আর একটি ছবিতে মিরর সেলফিতে সায়ন্তিকাকে সম্পূর্ণ মেকআপ ও পোশাকে দেখা যাচ্ছে। তাহলে কি কোনও ওটিটিতে কামব্যাক করছেন সায়ন্তিকা?

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

অভিনেত্রী নিজে এই বিষয়ে কিছুই জানাননি। তবে শোনা যাচ্ছে, কোনও সিনেমার হাত ধরে নয়, বরং একটি বড়সড় নন-ফিকশন রিয়্যালিটি শোয়ের মাধ্যমে কামব্যাক করছেন তিনি। সম্ভবত সেটি হইচই-তে আসতে চলেছে। শোনা যাচ্ছে, সেই নন-ফিকশন শোয়ের সঞ্চালনার দায়িত্ব পেতে পারেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইমন চক্রবর্তী। এরই মাঝে শোনা গিয়েছিল, বাংলার 'বিগ বস'-এও নাকি যেতে পারেন সায়ন্তিকা। যদিও এই নিয়ে পাকা কোনও খবর পাওয়া যায়নি। সম্প্রতি নিজের ওজন কমানোর জার্নি পোস্ট করেছেন প্রাক্তন বিধায়ক। এবার নিজের আসল পেশায় ফিরে উচ্ছ্বসিত নায়িকা। 

Advertisement

POST A COMMENT
Advertisement