Tollywood Gossip: হাসপাতালের বেডে শুয়ে প্রবীর, ফুটবলার প্রেমিকের যত্ন করছেন গীতশ্রী, হঠাৎ কী হল?

প্রবীর ও গীতশ্রী বহু বছর ধরেই সম্পর্কে রয়েছেন। ২০২২ সাল থেকে ফুটবলার প্রবীরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন পর্দার রাশি। প্রবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে নানা চর্চায় বরাবরই স্পিকটি নট থেকেছেন গীতশ্রী। বরং, ফুটবলারের সঙ্গে কাটানো সময়টাকে জীবনের সেরা মুহূর্ত বলে উল্লেখ করেছেন অভিনেত্রী।

Advertisement
হাসপাতালের বেডে শুয়ে প্রবীর, ফুটবলার প্রেমিকের যত্ন করছেন গীতশ্রী, হঠাৎ কী হল?  প্রবীর দাস ও গীতশ্রী রায়
হাইলাইটস
  • কিছুদিন আগেই প্রবীর দাস জানিয়েছিলেন যে তিনি পেশাদার ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

কিছুদিন আগেই প্রবীর দাস জানিয়েছিলেন যে তিনি পেশাদার ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি কেরালা ব্লাস্টার্সে খেলতেন বহু বছর ধরে। শারীরিক অসুস্থতার জন্যই মাত্র ৩৩ বছর বয়সে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন প্রবীর। অভিনেত্রী গীতশ্রী রায়ের সঙ্গে তাঁর সম্পর্কের কথা কম-বেশি সকলেই জানেন। আর প্রবীরের কঠিন সময়েও তাঁর প্রেমিকা কীভাবে তাঁর সঙ্গে ছিলেন, সম্প্রতি সেই ভিডিও শেয়ার করেছেন প্রাক্তন ফুটবলার। 

প্রবীরের শেয়ার করা সেই ভিডিওতে দেখা গিয়েছে যে হাসপাতালের বেডে শুয়ে আছেন তিনি। আর তাঁকে যত্ন করে খাইয়ে দিচ্ছেন আবার কখনও বা হাঁটাচলার অবলম্বন হচ্ছেন গীতশ্রী। এই ভিডিও শেয়ার করে প্রাক্তন ফুটবলার ক্যাপশনে লেকেন, গত দুই-আড়াই বছর আমার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর মধ্যে দিয়ে গিয়েছি। বারবার ইনজুরি, শারীরিরক কষ্ট আর মানসিক লড়াই। কিন্তু সেই কঠিন সময়ে একজন মানুষ সব সময় আমার পাশে ছিল। এরপর প্রবীর আরও জানান যে সেই মানুষই তাঁকে আবার উঠে দাঁড়ানোর শক্তি দিয়েছে। প্রবীর উপলব্ধি করেছেন জীবনে একজন ভাল পার্টনার কতটা জরুরি। গীতশ্রীর উদ্দেশ্যেই যে এই লেখা তা বুঝতে কারোর বাকি নেই। এই ভিডিও সামনে আসতেই উদ্বিগ্ন সকলে। আবার কী হল প্রবীরের?

যদিও গীতশ্রী এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে এটা পুরনো ভিডিও। এখন প্রবীর সুস্থ আছেন। তবে একবছর আগে খুবই ভয়ের সময়ের মধ্যে গিয়েছে তাঁদের। আচমকাই স্নায়ুরোগে আক্রান্ত হন প্রবীর। যার ফলে অনেকটাই সমস্যায় পড়তে হয়েছিল তাঁদের। গত বছর থাইল্যান্ডে যাওয়ার আগের দিন প্রবীর হঠাৎ করে অস্বস্তি অনুভব করেছিলেন। বাঁ দিকের কাঁধ থেকে কিছু অনুভব করেন বলে জানান গীতশ্রী। সেই অবস্থায় দলের সঙ্গে থাইল্যান্ডে যান প্রবীর। সেখানে গিয়েও সমস্যা বাড়ে। এখানেই শেষ নয়, হাঁটুর নীচে বড় অস্ত্রোপচারও হয়েছিল প্রবীরের। সেই সময় শ্যুটিংয়ের ফাঁকে মুম্বইয়ে প্রবীরের শ্রুশ্রূষার জন্য যান গীতশ্রী। সেই মুহূর্ত ফ্রেমবন্দি করে রেখেছিলেন প্রবীর। যেটা এখন শেয়ার করেছেন। এখন তিনি পুরোপুরি সুস্থ। শারীরিক কারণেই অবসর নিয়েছেন ফুটবল থেকে। গীতশ্রী জানিয়েছেন আপাতত তাঁরা ভাল আছেন।

প্রবীর ও গীতশ্রী বহু বছর ধরেই সম্পর্কে রয়েছেন। ২০২২ সাল থেকে ফুটবলার প্রবীরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন পর্দার রাশি। প্রবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে নানা চর্চায় বরাবরই স্পিকটি নট থেকেছেন গীতশ্রী। বরং, ফুটবলারের সঙ্গে কাটানো সময়টাকে জীবনের সেরা মুহূর্ত বলে উল্লেখ করেছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, ২০২৬-এ চারহাত এক হতে পারে প্রবীর ও গীতশ্রীর। যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন দুজনেই। 

Advertisement

POST A COMMENT
Advertisement