Jhilam Gupta: গলব্লাডার স্টোনের অপারেশনের পর কেমন আছেন ঝিলম? দিলেন হাসপাতাল থেকে আপডেট

সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ থেকে মাঝপথেই বেরিয়ে আসতে হয়েছিল ঝিলমকে। শো থেকে বেরিয়ে আসার পর নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় আপডেট দিতে থাকেন তিনি। কখনও হাসপাতালে চিকিৎসকের কাছে যাওয়া, কখনও আবার হাসপাতালে ভর্তি হওয়ার খবর ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে।

Advertisement
গলব্লাডার স্টোনের অপারেশনের পর কেমন আছেন ঝিলম? দিলেন হাসপাতাল থেকে আপডেটঝিলম গুপ্ত
হাইলাইটস
  • অসুস্থতার কারণে মাঝ পথেই 'বিগ বস'-এর বাড়ি ছাড়তে হয়েছিল জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ঝিলম গুপ্তকে।

অসুস্থতার কারণে মাঝ পথেই 'বিগ বস'-এর বাড়ি ছাড়তে হয়েছিল জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ঝিলম গুপ্তকে। তাঁর হঠাৎ করে বাড়ি ছাড়ার ঘটনায় দর্শকেরা হতাশ হয়েছিলেন। ভেঙে পড়েছিলেন বাড়ির অন্য সদস্যরাও। আসলে ঝিলমের গলব্লাডারে স্টোন ধরা পড়েছিল। তাই অপারেশনের প্রয়োজন ছিল। আর সেই কারণে চিকিৎসকদের নির্দেশেই ঝিলমকে বিগ বস-এর বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়। অবশেষে ঝিলমের অপারেশন হল এবং তিনি এখন অনেকটা সুস্থ রয়েছেন। ঝিলম সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের বেড থেকে শেয়ার করেছেন ছবি। 

চিকিৎসক ও বিশেষ বান্ধবী পৌলমীর সঙ্গে হাসপাতালের বেডে বসে ছবি শেয়ার করে ঝিলম জানিয়েছেন যে অস্ত্রোপচার সফল হয়েছে তাঁর। ঝিলম জানান, পেটে অতিরিক্ত মাত্রায় সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে দীর্ঘদিন ধরে তিনি ভীষণ কষ্ট পাচ্ছিলেন। অস্ত্রোপচারের পর শারীরিক ব্যথা এখনও পুরোপুরি না কমলেও তাঁর অদম্য জেদ ও মানসিক জোর যে একটুও কমেছে না, তা তাঁর চেনা হাসিমুখ দেখেই স্পষ্ট। এরই সঙ্গে ঝিলম তাঁর বিশেষ বান্ধবীকে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি। তিনি বলেছেন, পৌলমী না থাকলে এই হাসপাতালের বেড পর্যন্ত ঝিলম পৌঁছাতে পারতেন না। 

পোস্ট করা ওই ছবিতে দেখা গিয়েছে, ঝিলমের হাতে স্যালাইনের চ্যানেল করা, চুলগুলো কিছুটা এলোমেলো— সব মিলিয়ে শারীরিক ধকলের ছাপ স্পষ্ট। কিন্তু এতকিছুর পরেও নিজের সেই সিগনেচার হাসি দিয়ে অনুরাগীদের ভরসা জুগিয়েছেন তিনি। কনটেন্ট ক্রিয়েটর হিসাবে ঝিলম বেশ জনপ্রিয়। আর সেই কারণেই বিগ বস-এর বাড়িতে ডাক পেয়েছিলেন তিনি। খুব অল্প সময়ের মধ্যেই ঝিলম নতুনভাবে দর্শকদের প্রিয় কনটেসটেন্ট হয়ে উঠেছিলেন। ডিজে মাউস স্রষ্টা বাড়ির ভেতরে গানে-মজায় সকলকে ভাল রাখার চেষ্টা করতেন। 

সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ থেকে মাঝপথেই বেরিয়ে আসতে হয়েছিল ঝিলমকে। শো থেকে বেরিয়ে আসার পর নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় আপডেট দিতে থাকেন তিনি। কখনও হাসপাতালে চিকিৎসকের কাছে যাওয়া, কখনও আবার হাসপাতালে ভর্তি হওয়ার খবর ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে। ফলে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছিল। অবশেষে অস্ত্রোপচারের পর নিজের ফেসবুক পোস্টে বিস্তারিত জানালেন ঝিলম। যদিও আপাতত পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে। আবার তাঁকে বিগ বস-এর ঘরে দেখা যাবে কিনা, সেই প্রশ্নই এখন ঘুরছে সকলের মনে। 

Advertisement

POST A COMMENT
Advertisement