Amitabh Bachchan on Srijit Mukherji: সৃজিতকে শুভেচ্ছা অমিতাভের, 'এম্পারর ভার্সেস শরৎচন্দ্র' নিয়ে কী লিখলেন 'বিগ বি'?

পুজোয় সৃজিত মুখোপাধ্যায়ের ছবি আসবে না তা কী করে হয়। দুর্গাপুজোয় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বহুপ্রতীক্ষিত বাংলা সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ (Emperor Vs Saratchandra)। কালজয়ী কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস ‘পথের দাবী’-র ১০০ বছর পূর্তি উপলক্ষে নির্মিত এই ছবি ঘিরে ইতিমধ্যেই দর্শকমহলে তীব্র আগ্রহ তৈরি হয়েছে।

Advertisement
সৃজিতকে শুভেচ্ছা অমিতাভের, 'এম্পারর ভার্সেস শরৎচন্দ্র' নিয়ে কী লিখলেন 'বিগ বি'? সৃজিত-অমিতাভ
হাইলাইটস
  • দুর্গাপুজোয় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বহুপ্রতীক্ষিত বাংলা সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ (Emperor Vs Saratchandra)।

পুজোয় সৃজিত মুখোপাধ্যায়ের ছবি আসবে না তা কী করে হয়। দুর্গাপুজোয় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বহুপ্রতীক্ষিত বাংলা সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ (Emperor Vs Saratchandra)। কালজয়ী কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস ‘পথের দাবী’-র ১০০ বছর পূর্তি উপলক্ষে নির্মিত এই ছবি ঘিরে ইতিমধ্যেই দর্শকমহলে তীব্র আগ্রহ তৈরি হয়েছে। ইতিমধ্য়েই এই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। তবে বড় খবর হল এই যে অমিতাভ বচ্চন স্বয়ং সোশ্যাল মিডিয়ায় ট্রেলার শেয়ার করে সৃজিত সহ পুরো টিমকে শুভেচ্ছা জানিয়েছেন। বিগ বি-এর মতো অভিনেতার কাছে শুভেচ্ছা পেয়ে আপ্লুত পরিচালক সৃজিত। 

কলকাতা ও বাংলা ছবির প্রতি অমিতাভের টান বরাবর। এর আগেও বেশ কিছু বাংলা ছবি প্রশংসা পেয়েছে অমিতাভের কাছে। সৃজিতের ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র-এর ট্রেলার শেয়ার করে অমিতাভ লেখেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০তম জন্মবার্ষিকী, যিনি দেবদাস এবং পরিণীতার মতো কালজয়ী উপন্যাস লিখেছেন। সেই শরৎচন্দ্রই লিখেছিলেন পথের দাবী, যা একসময় ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত ও নিষিদ্ধ করে দিয়েছিল। ছবির পুরো টিমকে আমার আন্তরিক শুভেচ্ছা। সৃজিত বিগ বি-এর এই পোস্ট শেয়ার করে লেখেন, স্যার, আপনার শুভকামনা ও আশীর্বাদের জন্য অশেষ ধন্যবাদ। আমাদের গোটা টিমের কাছে এই মুহূর্তের গুরুত্ব অপরিসীম।

ছবি সৌজন্যে: ফেসবুক

কলম বনাম তলোয়ারের লড়াই নিয়ে ছাব্বিশ সালের পুজোর পর্দায় আসছে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পথের দাবী’র শতবর্ষ পূর্তিতেই পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ভাবনায় আসছে এই নতুন ছবি। বৃহস্পতিবার শরৎচন্দ্রের স্মৃতিবিজড়িত শরৎকুঠির পাশেই এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হল ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’র ট্রেলার। ১৯২৬ সালে ঠিক যেসময়ে প্রকাশিত হয়েছিল ‘পথের দাবী’, সেসময়ে কেন্দ্রীয় চরিত্র সব্যসাচীকে ঘিরে তরুণ প্রজন্মের মধ্যে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হয়। শোনা যায়, তৎকালীন এক দাপুটে বিপ্লবীর আদলে এই চরিত্র চিত্রায়ণ করেছিলেন শরৎচন্দ্র। যে কিনা ব্রিটিশের রক্তচক্ষুকে উপেক্ষা করেই সেসময়ে একের পর এক বিপ্লবী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। অথচ, তার নাগাল পেতে ব্যর্থ হয় ইংরেজরা। সেই ঐতিহাসিক দ্রোহকালই ফুটে উঠবে ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ ছবিতে।

Advertisement

সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, আবীর চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী-সহ ইন্ডাস্ট্রির তাবড় তারকারা। রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় নাগ ও সব্যসাচী মল্লিকের চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়। এই ছবির মাধ্যমেই বড়পর্দায় ডেবিউ টেলি নায়িকা দিব্যাণী মণ্ডলের। আগামী ১৫ অক্টোবর মুক্তি পাবে সৃজিতের এই ছবি।   

POST A COMMENT
Advertisement