Anik Dutta Death Case: সকালে স্ত্রীর ফ্ল্যাটে গিয়েছিলেন, পরিচালক অনীকের মৃত্যু নিয়ে পুলিশ সূত্রে যা জানা গেল

বুধবার বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় পরিচালক অনীক দত্তের। এদিন হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে হঠাৎ করেই পড়ে যান পরিচালক। এরপরই তাঁকে গুরুতর আহত অবস্থায় ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

Advertisement
সকালে স্ত্রীর ফ্ল্যাটে গিয়েছিলেন, পরিচালক অনীকের মৃত্যু নিয়ে পুলিশ সূত্রে যা জানা গেলঅনীক দত্ত
হাইলাইটস
  • বুধবার বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় পরিচালক অনীক দত্তের।

বুধবার বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় পরিচালক অনীক দত্তের। এদিন হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে হঠাৎ করেই পড়ে যান পরিচালক। এরপরই তাঁকে গুরুতর আহত অবস্থায় ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। গড়িয়াহাট থানার পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। সূত্রের খবর, ফ্ল্যাটের ছাদ থেকে পাওয়া গিয়েছে সুইসাইড নোটও। 

তবে কেন এই মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। গড়িয়াহাট থানার পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে যে পরিচালক অনীক দত্ত দীর্ঘদিন ধরেই ডিপ্রেশনে ভুগছিলেন, খেতেন অ্যানজাইটির ওষুধও। পুলিশ সূত্রের খবর, বুধবার পরিচালক তাঁর স্ত্রীর হিন্দুস্তান পার্কের বাড়িতে যান। এরপর সেখানে ঠিক কী হয়েছে তা জানা যায়নি। তবে আচমকাই ফ্ল্যাটের চারতলা থেকে পরিচালক পড়ে যান। ফ্ল্যাটের তলায় রক্তাক্ত অবস্থায় তাঁকে পাওয়া যায়। মাথা, কোমর, হাত-পা থেকে রক্তক্ষরণ হতে শুরু করে। চিকিৎসকেরা ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়েছে বলে জানান। এখনও পর্যন্ত পুলিশ এই ঘটনায় কোনও রহস্য সেভাবে দেখতে পাচ্ছেন না, এটা আত্মহত্যা বলেই মনে করছে গড়িয়াহাট থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত হচ্ছে। 

গত বছরের ফেব্রুয়ারির দিকে পরিচালকের ঘর ভাঙার খবর সামনে এসেছিল। ২৫ বছরের দাম্পত্যে ইতি টেনে আইনি বিচ্ছেদের পথে হেঁটেলেন 'অপরাজিত' পরিচালক অনীক দত্ত। স্ত্রী সন্ধি দত্তের সঙ্গে ডিভোর্সের পর গড়িয়াহাটের ফ্ল্যাটে একাই থাকতেন পরিচালক। স্ত্রী থাকতেন হিন্দুস্তান পার্কের ফ্ল্যাটে। বেশ কয়েক মাস আগে গুরুতর অসুস্থ হয়েছিলেন পরিচালক। হৃদরোগ জনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। জানা গিয়েছে, সেই সময়ও চলছিল দাম্পত্যে জটিলতা। তবে কেন ডিভোর্স হয়, সে নিয়ে কোনও কথা বলতে চাননি পরিচালক। 

পরিচালকের মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে। বাংলা সিনেমায় ব্যতিক্রমী চিন্তাভাবনা এবং তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক উপস্থাপনার জন্য আলাদা পরিচিতি তৈরি করেছিলেন অনীক দত্ত। বিজ্ঞাপনের জগৎ থেকে চলচ্চিত্র পরিচালনায় আসা অনীক দত্ত ২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করেন। মুক্তির পরই ছবিটি দর্শকমহলে বিপুল সাড়া ফেলে। ভৌতিক আবহের আড়ালে সমাজ ও সময়কে ব্যঙ্গ করার অভিনব ভাষা তাঁকে বাংলা ছবির অন্যতম স্বতন্ত্র নির্মাতা হিসেবে প্রতিষ্ঠা দেয়। ভূতের ভবিষ্যৎ, আশ্চর্য প্রদীপ’, ‘মেঘনাদবধ রহস্য’, ‘বরুণবাবুর বন্ধু’, ‘অপরাজিত’-র মতো একাধিক আলোচিত ছবি। সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে তৈরি ‘অপরাজিত’ বিশেষভাবে প্রশংসিত হয়েছিল দর্শক ও সমালোচক মহলে।

Advertisement

অনীক দত্তের দেহ এই মুহূর্তে ময়নাতদন্তের জন্য গিয়েছে। মুম্বই থেকে তাঁর মেয়ে আসার পরই বৃহস্পতিবার শেষকৃত্য সম্পন্ন হবে পরিচালকের। গোটা ঘটনা খতিয়ে দেখছে গড়িয়াহাট থানার পুলিশ ও লালবাজারের হোমিসাইড ডিপার্টমেন্ট। 

POST A COMMENT
Advertisement