Dev Subhashree Romance: 'তুই ছাড়া...', দেবকে জড়িয়ে শুভশ্রী, রোম্যান্সে বুঁদ 'প্রাক্তন' জুটি

পর্দার একসময়কার হিট জুটি দেব-শুভশ্রীর কামব্যাক ঘিরে বছরের প্রথম থেকেই দর্শকদের মধ্য়ে উত্তেজনা ছিল তুঙ্গে। এই ছবির মাধ্যমেই বহু বছর পর পর্দায় জুটিতে ফিরছেন দেব-শুভশ্রী। অনস্ক্রিনের পাশাপাশি তাঁদের পর্দার বাইরের রোম্যান্সের কথাও অজানা কারোর নয়।

Advertisement
'তুই ছাড়া...', দেবকে জড়িয়ে শুভশ্রী, রোম্যান্সে বুঁদ 'প্রাক্তন' জুটি দেব-শুভশ্রীর রোম্যান্টির মুহূর্ত
হাইলাইটস
  • বাংলা এখন ভুগছে দেব-শুভশ্রীর ভাইরাল ফিভারে।

বাংলা এখন ভুগছে দেব-শুভশ্রীর ভাইরাল ফিভারে। আগামী ১৬ অক্টোবর এই জুটির দেশু৭ মুক্তির পরই এই জ্বর সারবে নাকি তা আরও বাড়বে সেটা এখনই বলা বেশ মুশকিল। পর্দায় দেব-শুভশ্রীর ম্যাজিক দেখার অপেক্ষায় তাঁদের ভক্ত-অনুরাগীরা। এরই মাঝে দেব-শুভশ্রী ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি তাঁদের ফটোশ্যুট দেখে ঘুম উড়েছে নেটপাড়ায়। এটা আদৌও অনস্ক্রিন জুটির কামাল নাকি অফস্ক্রিনেও তৈরি হয়েছে কোনও রসায়ন, এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে। 

দেশু৭ ছবির প্রচারের স্বার্থে দেব-শুভশ্রীর এই ফটোশ্যুট। যেখানে শুভশ্রীকে দেখা গিয়েছে নস্যি রঙের বোল্ড গাউনে, নামমাত্র মেকআপ। অপরদিকে, দেবকে দেখা গেল ক্যাজুয়াল লুকে। কখনও শুভশ্রীর বুকে মাথা রাখলেন দেব, আবার কখনও দেবকে আঁকড়ে ধরলেন নায়িকা। তাঁদের চোখে সেই পুরনো প্রেমের আগুন একেবারে স্পষ্ট। দেবের বাহুডোরে চোখ বন্ধ করে শুভশ্রী বুঝিয়ে দিলেন তাঁর ভরসার জায়গা দেব। এই ছবি শেয়ার করে ক্যাপশনে দেশু৭ গানের শব্দে লেখা, তুই ছাড়া না এ জগতে, কিছুই আগে না...। 

পর্দার একসময়কার হিট জুটি দেব-শুভশ্রীর কামব্যাক ঘিরে বছরের প্রথম থেকেই দর্শকদের মধ্য়ে উত্তেজনা ছিল তুঙ্গে। এই ছবির মাধ্যমেই বহু বছর পর পর্দায় জুটিতে ফিরছেন দেব-শুভশ্রী। অনস্ক্রিনের পাশাপাশি তাঁদের পর্দার বাইরের রোম্যান্সের কথাও অজানা কারোর নয়। তবে সেই সম্পর্ক ভেঙেছে বহু বছর হল। শুভশ্রী এখন পরিচালক রাজের ঘরণী এবং দুই সন্তানের মা। কিন্তু তাও এত বছর পরও দেব-শুভশ্রীর সেই রোম্যান্সের ম্যাজিক যেন একই রয়েছে। রবিবার জুটির এই বোল্ড ফটোশ্যুট উষ্ণতার পারদ আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে। 

দেশু৭ নিয়ে স্বাভাবিকভাবে দেব-শুভশ্রীর মধ্যে যথেষ্ট উত্তেজনা রয়েছে, যদিও টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল যে রাজ ও শুভশ্রীর দাম্পত্যে নাকি প্রভাব পড়েছে। তাঁদের মধ্যে নাকি দুরত্বের সৃষ্টি হয়েছে। যদিও এইসব গুঞ্জন। সম্প্রতি ছেলে ইউভানের জন্মদিনে শুভশ্রীর উদ্দেশ্যে রাজের আবেগঘন খোলা চিঠি এটাই প্রমাণ করেছে যে তাঁদের মধ্যে সবকিছুই ঠিক রয়েছে। যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে দেব জানিয়েছেন যে তাঁকে ও শুভশ্রীকে ঘিরে এত গুজব রটছে, যে দেব এখন প্রকাশ্যে শুভশ্রীর সঙ্গে কথা বলতেও ভয় পাচ্ছেন। 
   

Advertisement

POST A COMMENT
Advertisement