Dev Subhashree Kiss: 'অতীত' উস্কে শুভশ্রীকে KISS করলেন দেব, 'দেশু৭' প্রথম গান VIRAL

রবিবারই দেব-শুভশ্রী যৌথভাবে জানিয়েছিলেন সোমবার সকালে তাঁরা সকলকে সঙ্গে নিয়ে একসঙ্গে ঘুরতে যাবেন। আর এদিন সকাল নটায় দেব-শুভশ্রীর প্রেম জমে গেল লাদাখের পাহাড়ি রাস্তায়। যেখানে শুভশ্রীর নরম ঠোঁটে ঠোঁট রাখলেন দেব।

Advertisement
'অতীত' উস্কে শুভশ্রীকে KISS করলেন দেব, 'দেশু৭' প্রথম গান VIRALদেব-শুভশ্রী
হাইলাইটস
  • একযুগ পর দেব-শুভশ্রীর মাখো মাখো রোম্যান্স বড়পর্দায়।

'দেশু৭' নিয়ে উত্তেজনার পারদ আরও কিছুটা বেড়ে গেল। একযুগ পর দেব-শুভশ্রীর মাখো মাখো রোম্যান্স বড়পর্দায়। যার কিছুটা ঝলক দেখা গেল দেশু৭-এর প্রথম গান আমি তোর শুধু তোর-এ। গত দু'দিন ধরেই দর্শকদের অপেক্ষা ছিল এই গানের জন্য। যার টিজারে দেখা গিয়েছিল দেবের বাইকের সামনে গোলাপী স্লিট গাউনে বসে রয়েছেন শুভশ্রী। রবিবারই দেব-শুভশ্রী যৌথভাবে জানিয়েছিলেন সোমবার সকালে তাঁরা সকলকে সঙ্গে নিয়ে একসঙ্গে ঘুরতে যাবেন। আর এদিন সকাল নটায় দেব-শুভশ্রীর প্রেম জমে গেল লাদাখের পাহাড়ি রাস্তায়। যেখানে শুভশ্রীর নরম ঠোঁটে ঠোঁট রাখলেন দেব। 

বড়পর্দায় দেব-শুভশ্রী হিট জুটি। চ্যালেঞ্জ, পরাণ যায় জ্বলিয়া রে, রোমিও, খোকা ৪২০, খোকাবাবু এই সব ছবিতে দেব ও শুভশ্রীর রোম্যান্স, একসঙ্গে রোম্যান্ট্রি ডান্স এইসব কিছুরই সাক্ষী ছিলেন দর্শকেরা। মাঝে অনেকটা বছর দেব-শুভশ্রীকে একসঙ্গে ছবি করতে দেখা যায়নি। দেব অন্য নায়িকাদের সঙ্গে পর্দায় কেমিস্ট্রি তৈরি করলেও শুভশ্রী কিন্তু অন্য ধরনের ছবিতে নিজেকে প্রমাণ করতে ব্যস্ত ছিলেন। তাই দেশু৭-এর প্রথম গানে সেই আগের শুভশ্রীর ঝলকই খুঁজে পাওয়া গেল। তোর শুধু তোর গানে দেব-শুভশ্রীতে বুঁদ হলেন দর্শকেরা। 

দেব-শুভশ্রী সময়ের সঙ্গে সঙ্গে আজ বেশ পরিণত। লাদাখের পাহাড়ি রাস্তা ও সৌন্দয্যের মধ্যে তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি থেকে চোখ সরবে না একেবারে। দীর্ঘ ১২ বছর পর যেন পর্দায় পুরনো সমীকরণের প্রত্যাবর্তন! রোম্যান্টিক হওয়ার ক্ষেত্রে দেব কোনও খামতি রাখেননি আবার শুভশ্রীকেও দেখা গেল সেই অতীতের মোড়কে। কখনও দেবের বাহুডোরে আবার কখনও একে-অপরের ঠোঁটে হারালেন নিজেকে। প্রাক্তন প্রেমিক-প্রেমিকার অনস্ক্রিন রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে, তা বলাই বাহুল্য। এই গানে কিছুটা ধুরন্ধর ছবির আদলে দেবের বাইকের সামনে শুভশ্রী বসে রোম্যান্স করাটা দারুণ রোম্যান্টিক।  এছাড়াও পুরো গান জুড়েই দেব-শুভশ্রীর উষ্ণ প্রেম দর্শকদের পাগল করে দিয়েছে। 

এই ছবির পয়লা নম্বর গান যে দেশু৭-এর মাদকতাকে আরও কিছুটা বাড়িয়ে দিয়েছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে। আর সেই প্রবাদ দেশু৭-এর ক্ষেত্রেও যে ভীষণভাবে প্রযোজ্য তা তো বলাই বাহুল্য। বছরের শুরু থেকেই দেশু৭ নিয়ে উন্মাদনা কিন্তু তুঙ্গে। কিছুদিন আগেই ছবির শ্যুটিং শেষ হয়েছে, সামনে এসেছে টিজার। যেখানে মারকাটারি অ্যাকশনের পাশাপাশি রয়েছে রোম্যান্সও। আর তারওপর এই ছবির প্রথম গানে দেব-শুভশ্রীর রসায়ন, আরও এক নতুন মাত্রা যোগ করেছে। 

Advertisement

POST A COMMENT
Advertisement