Sreelekha Mitra: 'কারোর সম্মানহানি করার অধিকার নেই', শ্রীলেখা কাণ্ডে অভিনেত্রীর সমালোচনায় মমতা শঙ্কর

প্রসঙ্গত, বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি বিধাননগর সাইবার থানাতেও অভিযোগ জানিয়েছে বিজেপির নেতা-কর্মীরা। জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারির দাবি জানানো হয়েছে। তবে এইসবে একেবারে উদ্বিগ্ন নন শ্রীলেখা।

Advertisement
'কারোর সম্মানহানি করার অধিকার নেই', শ্রীলেখা কাণ্ডে অভিনেত্রীর সমালোচনায় মমতা শঙ্কর শ্রীলেখাকে নিয়ে কী বললেন মমতা শঙ্কর?
হাইলাইটস
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক কুরুচিকর পোস্টার হাতে নিয়ে ছবি তোলেন শ্রীলেখা।

খবরের শিরোনাম জুড়ে এখন শ্রীলেখা মিত্র। নিট কেলেঙ্কারি ইস্যুতে ২৪ জুলাই ধর্মতলায় ছাত্র মিছিলে যোগ দিয়ে বিপাকে পড়েছেন অভিনেত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক কুরুচিকর পোস্টার হাতে নিয়ে ছবি তোলেন শ্রীলেখা। আর তা ভাইরাল হতেই অভিনেত্রীর ওপর বেজায় চটেছেন গেরুয়া শিবির। আন্দোলনের নামে মোদীর এই ধরনের বিকৃত ছবি প্রদর্শনের কারণে আনন্দপুর, বিধাননগর সাইবার ক্রাইম থানা সহ একাধিক থানায় শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এই নিয়ে শ্রীলেখা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে এক ভিডিও বার্তায় নিজের বক্তব্য রেখেছেন। এবার শ্রীলেখাকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী-নৃত্যশিল্পী মমতা শঙ্কর। 

মঙ্গলবার লোক ভবনে রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর মমতা শঙ্কর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রীলেখা প্রসঙ্গে কথা বলেন। মমতা শঙ্কর বলেন, 'আমার মনে হয় মানুষ হিসাবে প্রত্যেকটি মানুষের প্রতি শ্রদ্ধা রাখা উচিত। একজন প্রধানমন্ত্রী, যিনি শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব তাঁর সম্মানহানি করার কোনও অধিকার আমাদের নেই। আসলে আমাদের কিছু বলতে দিলেই আমরা অনেক বক্তব্য রাখি। কিন্তু, ওই আসনটায় যদি আমাদের বসানো যেত তাহলে বোঝা যেত। একটা বাড়ি সামলাতেই আমরা হিমশিম খেয়ে যাই। বাড়ির মানুষরা, যেখানে নানা মুনির নানা মত সেখানে যিনি দেশ চালাচ্ছেন তাঁকে কতদিক সামলাতে হচ্ছে।'

মমতা শঙ্কর আরও বলেন, 'আমরা সবকিছু খুব সহজ করে ফেলি। এটা কেন হচ্ছে না? ওটা কেন হচ্ছে না? একদিকে বন্যা, অন্যদিকে যুদ্ধ, ছাত্রআন্দোলন…একটু ধৈর্য তো ধরতেই হবে। পদ্ম-পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অও বলেন, আমি একটাই কথা বলতে চাই, প্রত্যেকে যেন প্রত্যেকের উপর শ্রদ্ধাটুকু বজায় রাখি। মানুষ যেন মানুষের উপর অহিংস, অসিহষ্ণু আর শ্রদ্ধা হারিয়ে না ফেলে।'

প্রসঙ্গত, বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি বিধাননগর সাইবার থানাতেও অভিযোগ জানিয়েছে বিজেপির নেতা-কর্মীরা। জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারির দাবি জানানো হয়েছে। তবে এইসবে একেবারে উদ্বিগ্ন নন শ্রীলেখা। তিনি জানিয়েছেন অত ছাত্রদের ভিড়ে শ্রীলেখা পোস্টার ঘুরিয়েও দেখেননি সেখানে কী রয়েছে। তাঁকে গ্রেফতার করার চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন বিজেপি সরকারের উদ্দেশ্যে।     

Advertisement

POST A COMMENT
Advertisement