
পৌলমীর সঙ্গে ঝিলমকনটেন্ট ক্রিয়েটর হিসাবেব ঝিলম গুপ্তর জনপ্রিয়তা কিছু কম ছিল না। তার ওপর বিগ বস বাংলায় যোগ দিয়ে সেই জনপ্রিয়তা আরও কিছুটা বেড়েছে। ভাল খেললেও শারীরিক অসুস্থতার জন্য মাঝপথেই বিগ বস ছাড়তে হয়েছিল এই সোশ্যাল ইনফ্লুয়েন্সারকে। বাড়িতে থাকাকালীনই ঝিলম তাঁর বিশেষ বান্ধবীর কথা সকলের সামনে জানিয়েছিলেন। আর তারপর থেকেই চর্চায় ঝিলম ও তাঁর সম্পর্ক। পৌলমী গুহর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা চলছে। সোশ্যাল মিডিয়ায় দু’জনের একসঙ্গে সময় কাটানোর ছবি থেকে শুরু করে উত্তরবঙ্গের পাহাড়ে তাঁদের সাম্প্রতিক ঘোরাঘুরি, সব কিছু নিয়েই কৌতূহল ছিল নেটিজেনদের। তবে এতদিন সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও স্পষ্ট মন্তব্য করেননি ঝিলম। অবশেষে এবার নিজেই স্বীকার করলেন, তিনি সম্পর্কে রয়েছেন। শুধু তাই নয়, নিজের প্রেমের জীবন নিয়ে যে তিনি বেশ খুশি, সেটাও জানিয়ে দিলেন স্পষ্ট ভাষায়। কিন্তু কে এই পৌলমী, কী করেন আসুন জেনে নিন।

ঝিলমের সম্পর্ক নিয়ে আগে থেকেই নানা জল্পনা ছিল। বিশেষ করে পৌলমী গুহর সঙ্গে তাঁর বন্ধুত্ব এবং ঘনিষ্ঠতা বারবার আলোচনায় এসেছে। সোশ্যাল মিডিয়ায় একে অপরের ছবি পোস্ট করেন ঝিলম ও পৌলমী ৷ সম্প্রতি উত্তরবঙ্গের পাহাড়ি পরিবেশে দু’জনের একসঙ্গে সময় কাটানোর ছবিও সেই জল্পনাকে আরও উস্কে দেয়। ঝিলমের মতো পৌলমীও সৃষ্টিশীল মানুষ। সেরামিক আর্ট, হ্যান্ডমেড আর্টে দারুণ দারুণ কাজ রয়েছে পৌলমীর।

ঝিলম ও পৌলমীর এই বন্ধুত্ব যে আর শুধুই বন্ধুত্বে থেমে থাকেনি, তা বেশ স্পষ্ট। পৌলমীর কাজেও সাহায্য করেন ঝিলম। একসঙ্গে অনেকটা সময় কাটান তাঁরা। ঝিলমের একটি বইয়ের প্রচ্ছদ অলংকরণ করেছেন পৌলমী। ঝিলমের সব পরিস্থিতিতেই পাশে ছিলেন ঝিলম। কিছুদিন আগেই কনটেন্ট ক্রিয়েটরের অস্ত্রোপচার হয়েছিল। সেখানেও ঝিলমের পাশে সারাক্ষণ ছিলেন পৌলমী। এক পডকাস্টে এসে ঝিলম নিজেই জানিয়েছেন যে তিনি সম্পর্কে রয়েছেন। সঙ্গীর নাম প্রকাশ করেননি ঝিলম। ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখতেই যে তিনি আগ্রহী, তাঁর কথাতেই তা স্পষ্ট।

ঝিলমের কনটেন্ট মানুষের কাছে বেশ জনপ্রিয়। তিনি খুব সহজ সরল ভাষাতে কনটেন্ট তৈরি করেন। ঝিলমের রসাত্মবোধের পরিচয় বিগ বস বাংলার ঘরেও পাওয়া গিয়েছে। সকলের প্রিয় পাত্রী হয়ে উঠলেও শারীরিক অসুস্থতার কারণে মাঝপথ থেকেই শো ছেড়ে বেরিয়ে যেতে হয় ঝিলমকে। শো থেকে বেরিয়ে আসার পরেও তাঁকে ঘিরে দর্শকদের আগ্রহ কমেনি। এবার তাঁর বিশেষ বান্ধবীও চর্চার কেন্দ্রে উঠে এসেছেন।