Deepika Padukone Pregnant: রণবীরের সঙ্গে ডিভোর্স জল্পনা অতীত, দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা

ডিভোর্স জল্পনায় এক গামলা জল ঢেলে দিয়ে রবিবাসরীয় সকালে দারুণ সুখবর শোনালেন বলিউডের পাওয়ার কাপল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা। রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করেছেন রণবীর ও দীপিকা।

Advertisement
রণবীরের সঙ্গে ডিভোর্স জল্পনা অতীত, দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা
হাইলাইটস
  • ডিভোর্স জল্পনায় এক গামলা জল ঢেলে দিয়ে রবিবাসরীয় সকালে দারুণ সুখবর শোনালেন বলিউডের পাওয়ার কাপল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।

ডিভোর্স জল্পনায় এক গামলা জল ঢেলে দিয়ে রবিবাসরীয় সকালে দারুণ সুখবর শোনালেন বলিউডের পাওয়ার কাপল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা। রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করেছেন রণবীর ও দীপিকা। কদিন ধরেই বি-টাউনে দীপিকার মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার নিজেই সেই খবরে সিলমোহর দিলেন নায়িকা। 

রবিবার রণবীর-দীপিকার কন্যা দুয়ার হাতে ধরা প্রেগন্যান্সি কিট-এর ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দেন নায়িকা। এই পোস্টে অনেকেই দীপিকা ও রণবীরকে অভিনন্দন জানিয়েছেন। প্রসঙ্গত, ২০২৪ সালের সেপ্টেম্বরে তারকা দম্পতির কোলে তাঁদের প্রথম সন্তান আসে। মেয়ে দুয়া আসার দেড় বছরের মাথায় ফের দ্বিতীয়বার মা হওয়ার খবর জানালেন দীপিকা। কিছুদিন আগে পর্যন্ত তারকা দম্পতির বিচ্ছেদ নিয়ে গুঞ্জন ছিল তুঙ্গে। 

শোনা যাচ্ছিল, সেলেব দম্পতির মধ্যে নাকি মতের অমিল হচ্ছে বহুদিন ধরেই। আর সে কারণে রণবীর ও দীপিকার মধ্যে দুরত্ব বেড়েছে। এমনকী স্বামী রণবীরের ধুরন্ধর ২-এর সাফল্য নিয়েও চুপ ছিলেন দীপিকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক পোস্টের দাবি অনুযায়ী, চলতি বছরেই নাকি আলাদা হয়ে যাবেন রণবীর ও দীপিকা। দিনক্ষণও নাকি পাকা। আর এই জল্পনার মাঝেই সেলেব কাপল সুখবর শোনালেন। ডিভোর্স নয়, আরও কাছাকাছি এসেছেন দীপিকা ও রণবীর। দ্বিতীয়বার অভিভাবক হতে চলেছেন তাঁরা। 

২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালিক লেক কোমোতে স্বপ্নের বিয়ে সেরেছিলেন দীপিকা ও রণবীর। বিয়ের ৬ বছর পর তাঁদের কোলে এসেছে ছোট্ট দুয়া। তাঁদের প্রেম শুরু হয়েছিল 'গোলিয়োঁ কি রাসলীলা-রাম লীলা' ছবির সেট থেকেই। এরপর বেশ কিছু বছর একে-অপরের সঙ্গে ডেট করার পর তাঁরা অবশেষে বিয়ের সিদ্ধান্ত নেন। প্রসঙ্গত, কিছুদিন আগেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী সোনম কাপুরও। অনুষ্কা ও বিরাটেরও দুই সন্তান। এবার সেই পথে হেঁটেই দীপিকা ও রণবীরও তাঁদের দ্বিতীয় সন্তানকে আনতে চলেছেন।   

Advertisement

POST A COMMENT
Advertisement