MLA Papiya Adhikari: 'অরূপ-স্বরূপের দাদাগিরি আর নয়', গঙ্গাজলে ফেডারেশন অফিস ধুয়ে বার্তা বিধায়ক পাপিয়ার

বঙ্গ রাজনীতিতে ছাব্বিশের নির্বাচন এক ইতিহাসের সৃষ্টি করেছে। ১৫ বছরের তৃণমূল কংগ্রেসের সরকারকে ফেলে দিয়ে রাজ্যে পদ্মফুল ফুটিয়েছে বিজেপি সরকার। সেই গেরুয়া ঝড়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ বিশ্বাসকে বড় ব্যবধানে হারিয়ে টালিগঞ্জের বিধায়ক পদে আসীন হয়েছেন অভিনেত্রী পাপিয়া অধিকারী।

Advertisement
'অরূপ-স্বরূপের দাদাগিরি আর নয়', গঙ্গাজলে ফেডারেশন অফিস ধুয়ে বার্তা বিধায়ক পাপিয়ারপাপিয়া অধিকারী ফেডারেশন অফিসে
হাইলাইটস
  • বঙ্গ রাজনীতিতে ছাব্বিশের নির্বাচন এক ইতিহাসের সৃষ্টি করেছে।

বঙ্গ রাজনীতিতে ছাব্বিশের নির্বাচন এক ইতিহাসের সৃষ্টি করেছে। ১৫ বছরের তৃণমূল কংগ্রেসের সরকারকে ফেলে দিয়ে রাজ্যে পদ্মফুল ফুটিয়েছে বিজেপি সরকার। সেই গেরুয়া ঝড়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ বিশ্বাসকে বড় ব্যবধানে হারিয়ে টালিগঞ্জের বিধায়ক পদে আসীন হয়েছেন অভিনেত্রী পাপিয়া অধিকারী। আর জয়ী হওয়ার পর ফেডারেশনের অফিসে পা রাখলেন সদ্য জয়ী বিধায়ক পাপিয়া অধিকারী। আর প্রথমে ফেডারেশনের অফিস গঙ্গাজল দিয়ে শুদ্ধ করার কাজ সারলেন তিনি। 

এদিন জাদুকর পিসি সরকারের দুই কন্যা মুমতাজ ও মানেকাকে নিয়ে পাপিয়া আসেন ফেডারেশন অফিসে। বোতলে করে আনা গঙ্গাজল ছেটান সারা ঘরে। সেখানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, শুদ্ধিকরণ করব বলেই গঙ্গাজল এনেছিলাম। এ বার শুদ্ধ হল চারপাশ। বুধবার টেকনিশিয়ান স্টুডিয়োয় পাপিয়াকে সংবর্ধনা জানান কলাকুশলীরা। উপস্থিত ছিলেন ভেন্ডার গিল্ডের সম্পাদক সৈকত দাস-সহ সমস্ত গিল্ডের সম্পাদক এবং সদস্যরা। এঁদের সঙ্গে বিজেপি বিধায়ক অতীতে বহু কাজ করেছেন। এদিন পাপিয়া অধিকারী বলেন, 'বিশ্বাস ব্রাদার্স-এর জমানা শেষ। অরূপ-স্বরূপের দাদাগিরি আর থাকবে না। কারও কোনও ভয় নেই। আপনারা এবার খোলা হাওয়ায় শ্বাস নিন।'

প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে দাপট দেখিয়ে এসেছেন অরূপ ও স্বরূপ বিশ্বাস। একাধিক নিয়মের বেড়াজালে জড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রির সর্বনাশই ডেকে এনেছিলেন তাঁরা একপ্রকার। শ্যুটিং বন্ধ, পরিচালক-প্রযোজকদের কাজে বাধা, ব্যান কালচার, সিনেমার মুক্তি আটকে দেওয়া সহ একাধিক কড়া নিয়ম জারি ছিল এতদিন বিশ্বাস ব্রাদার্স-এর আমলে। এইসময়ে একাধিকবার ‘রাজনীতির নাগপাশ থেকে টলিউডকে মুক্ত’ করার দাবি উঠেছে বাংলা সিনেপাড়ায়। অনেক তারকাই জানিয়েছিলেন যে ইন্ডাস্ট্রিতে এভাবে রাজনৈতিক হস্তক্ষেপ এর আগে কোনওদিন দেখা যায়নি।

টালিগঞ্জের ক্ষমতা পেয়েই এদিন পাপিয়া অধিকারী নতুন নিয়ম জারি করেন। তিনি বলেন, মহিলাদের সুরক্ষা এবং নিরাপত্তার দিকটা দেখতে হবে। রাতে শ্যুটিং হলে মহিলাদের যথাযথভাবে বাড়িতে পৌঁছে দিতে হবে। আর্টিস্টদের আগের দিন রাতে কল টাইম দেওয়া যাবে না। তিন দিন আগে কল টাইম দিতে হবে। আগের দিন মাঝ রাতে ফোন করে ‘আগামীকাল শুটিং আছে’ এই সংস্কৃতি আর চলবে না। 

Advertisement

টালিগঞ্জের বিধায়ক এও বলেন যে রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু তদন্ত নিয়েও এবার কড়া পদক্ষেপ করা হবে। রাহুলের কেস ওপেন করা হবে। কারণ ওঁর মৃত্যুর কোনওরকম অনুসন্ধান হল না। প্রযোজকরা কী করলেন? শিল্পীর সুরক্ষার পুরোপুরি দায়িত্ব নিতে হবে। এদিন কলাকুশলীদের সঙ্গে নতুন বিধায়ক অনেকক্ষণ ধরে কথা বলেন। পাপিয়া সকলকে আশ্বস্ত করেন যে সবাই যাতে বেশি করে কাজ পান সেই ব্যবস্থাই করা হবে। ব্যান সংস্কৃতিও আর থাকবে না। পাপিয়া আরও জানান যে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করে টলিউডের গৌরব আবার ফিরিয়ে আনতে হবে।

POST A COMMENT
Advertisement