Bigg Boss Bangla Telecast Time: কবে ও কখন থেকে দেখা যাবে 'বিগ বস বাংলা'? দিনক্ষণ-সময় জানাল চ্যানেল

স্টার জলসা ও ওটিটি প্ল্যাটফর্ম জিও হটস্টার-এ যৌথভাবে এই শোটি সম্প্রচারিত হবে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সৌরভ সঞ্চালিত এই শো-এর সম্প্রচার সময় ঘোষণা করল চ্যানেল কর্তৃপক্ষ। নতুন প্রোমোতে সৌরভকে বলতে শোনা গিয়েছে, এখানে মাথার ওপর আকাশ দেখতে গিয়ে পায়ের তলার মাটি সরে যেতে পারে।

Advertisement
কবে ও কখন থেকে দেখা যাবে 'বিগ বস বাংলা'? দিনক্ষণ-সময় জানাল চ্যানেলবিগ বস বাংলা
হাইলাইটস
  • 'বিগ বস বাংলা' নিয়ে দর্শকদের মধ্যে ক্রমেই উত্তেজনার সৃষ্টি হচ্ছে।

'বিগ বস বাংলা' নিয়ে দর্শকদের মধ্যে ক্রমেই উত্তেজনার সৃষ্টি হচ্ছে। 'বিগ বস বাংলা' সিজন ৩-এ এমনিতেই চমকের পর চমক অপেক্ষা করছে। জিৎ ও মিঠুন চক্রবর্তীর পর এবার এই রিয়্যালিটি শোয়ের দায়িত্ব এবার সকলের প্রিয় দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে। তিনি এবার সামলাবেন 'বিগ বস'-এর বাড়ির সব প্রতিযোগীদের। এই শোয়ে কারা কারা অংশ নিচ্ছেন, তা নিয়ে যেমন রয়েছেন কৌতুহল, তেমনি কবে থেকে আর ঠিক কখন এই শো টেলিকাস্ট হবে, সেটাও জানতে চাইছেন দর্শকেরা। এবার সেই সমস্ত আপডেট নিয়ে হাজির হল বিগ বস বাংলার নতুন প্রোমো। 

স্টার জলসা ও ওটিটি প্ল্যাটফর্ম জিও হটস্টার-এ যৌথভাবে এই শোটি সম্প্রচারিত হবে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সৌরভ সঞ্চালিত এই শো-এর সম্প্রচার সময় ঘোষণা করল চ্যানেল কর্তৃপক্ষ। নতুন প্রোমোতে সৌরভকে বলতে শোনা গিয়েছে, এখানে মাথার ওপর আকাশ দেখতে গিয়ে পায়ের তলার মাটি সরে যেতে পারে। যার অর্থ হল বিগ বসের বাড়ির প্রতিযোগীদের কাছে এই শো কোনও চ্যালেঞ্জের চেয়ে বড় কিছু নয়। ফোন ছাড়া, কোনও যোগাযোগ ছাড়া বাড়ির মধ্যে দীর্ঘদিন ধরে থাকা, যথেষ্ট কঠিন হবে বলেই মনে করছেন নির্মাতারা। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)

নতুন প্রোমো অনুযায়ী, বিগ বস বাংলার গ্র্যান্ড ওপেনিং হবে ৩০ অগাস্ট, রবিবার, রাত ৮টায় আর ৩১ অগাস্ট থেকে প্রতিদিন রাত সাড়ে নটা থেকে সম্প্রসারিত হবে বিগ বস বাংলা। তার মানে সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে নটার সময় সবার নজর থাকবে এই বিগ বস বাংলার ওপরই। এই শো যে বেশ রোম্যাঞ্চকর হতে চলেছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে এই শোয়ে কারা কারা আসবেন, তা নিয়ে জল্পনা কল্পনা কিন্তু তুঙ্গে। টলিউডের তাবড় তাবড় নাম এবং জনপ্রিয় ইউটিউবারদের রাখা হয়েছে তালিকায়। 

Advertisement

এবারের সিজনের মূল ট্যাগলাইন রাখা হয়েছে— ‘দুর্গ জয় সহজ নয়’। বিগ বসের ঘরে থাকা প্রতিযোগীদের প্রতি মুহূর্তে কৌশল, ধৈর্য এবং মানসিক শক্তির কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। টলিপাড়ার একাধিক নামজাদা অভিনেতা, জনপ্রিয় ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সারদের নাম প্রতিযোগীদের তালিকায় ঘুরপাক খাচ্ছে। সায়ক চক্রবর্তী, শমীক অধিকারী (ননসেন), যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের মতো ব্যক্তিত্বদের নাম নিয়ে গুঞ্জন থাকলেও, চ্যানেল কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিকভাবে নামগুলো সারপ্রাইজ হিসেবেই রাখা হয়েছে। খবর, বিগ বস বাংলার অফার ফিরেছেন দেবলীনা নন্দী,সৌমিতৃষা কুণ্ডু, জীতু কমলরা। এখন দেখার, বিগ বসের ঘরের অংশ কারা কারা হন।

 

POST A COMMENT
Advertisement