বিগ বস বাংলা'বিগ বস' বাংলার বাড়িতে এখন টানটান উত্তেজনা। টাস্ক জিতে ফিনালে পৌঁছে গিয়েছেন জিতু কমল আর বাড়ির মধ্য়ে অসাধারণ ধৈর্য দেখিয়ে স্টার অপ দ্য উইক জিতে সৌরভও পৌঁছে গিয়েছেন ফিনালেতে। মঙ্গলবার বাড়ির সদস্যদের দ্বারা নমিনেটেড হয়েছেন তনুশ্রী, রাজবীর, নিরঞ্জন ও সৃজলা। চাপা এই উত্তেজনার মাঝেই বুধবার বিগ বস লাক্সারি বাজেটের একটি মজার টাস্ক দেন। এই টাস্কের মাধ্যমে বাড়ির আবহ কিছুটা হালকা মেজাজের হলেও, জিতৃ-সৃজলার মধ্যে আবারও মনোমালিন্য দেখা দেয়।
বুধবারের পর্বে দেখা যাবে, বিগ বস-এর দেওয়া এই লাক্সারিব বাজেটের নাম চা চিনি দুধে, আমি তোমার প্রেমে ডুবে। যেখানে বিগ বস-এর গার্ডেন এরিয়া পরিণত হবে একটি পাড়ায়, যার নাম বাবলাতলা। আর এখানেই রয়েছে পল্টুদার চায়ের দোকান, যেখানে চা বানাতে দেখা যাবে দুর্নিবারকে। চায়ের দোকানের উল্টোদিকে থাকা গার্লস হস্টেল, যেখানে থাকবেন মনামী, তনুশ্রী ও সৃজলা। আর বাড়ির এই তিন সুন্দরীর সঙ্গেই সুন্দর মুহূর্ত তৈরি করবেন রাজবীর, সৌরভ, জিতু। হবে প্রেম নিবেদন, সাইকেলে ঘুরে রোম্যান্স আবার কখনও কখনও দেখা যাচ্ছে সদস্যদের আজব আজব কাণ্ড ঘটাতে। সব মিলিয়ে এই টাস্কের মাধ্যমে বাড়ির সদস্যদের কিছুটা হলেও হালকা মেজাজে দেখা যাবে। কিন্তু এই লাক্সারি বাজেট টাস্কের মধ্যেই জিতু-সৃজলার মান-অভিমানও ধরা পড়বে।
বিগ বস-এর ক্লিপিংসে দেখা যাচ্ছে যে সৃজলা বেডের ওপর বসে কাঁদতে কাঁদতে নিরঞ্জনকে বলছেন যে তিনি দুজনের জীবন শেষ করে দিয়েছেন। নিরঞ্জন সৃজলাকে এরপর সান্তনা দিয়ে বলেন যে কাঁদিস না। এরপরই জিতুর এন্ট্রি হয় বেডরুমে। সৃজলাকে নিরঞ্জনের সামনে কাঁদতে দেখে জিতু প্রশ্ন করেন, তুমি আমার কাছে চোখের জল দেখাও, নিরুর কাছে দেখাও। তুমি কে? এরপর সৃজলাকে পুলের ধারে বসে থাকতে দেখা যায়, যেখানে জিতু আবার বলেন, এতদিন ধরে তোমাকে ডিস্টার্ব করেছে, মানসিক সমস্যায় ফেলেছে, জিতু আমি ভাবতে পারিনি, ও হেসেছে...তার কাছে আমি চোখের জল দেখাচ্ছি। সে আবার বাইরে এসে বলছে সৃজলা কাঁদিস না। জিতু আরও বলেন, আটটা লোকের কথা তুমি মনে রাখতে পার না কে কী বলছে, প্রত্যেকদিন এটাতে প্যানিক হয়। যদিও সৃজলাকে কোনও উত্তর দিতে দেখা যায়নি। নিরঞ্জনকে নিয়েই যে সৃজলাকে জিতু বলছেন, তা স্পষ্ট।
প্রসঙ্গত, মঙ্গলবারের নমিনেশন পর্বে সৃজলা নিরঞ্জনকে নমিনেট করেন এবং কারণ হিসাবে রাজবীরের সঙ্গে তাঁকে নিয়ে কুৎসিত গুজব ছড়ানো কাণ্ডে নিরঞ্জনও ছিলেন, এটা উল্লেখ করেন। যদিও নমিনেশন পর্ব শেষ হওয়ার পর সৃজলাকে জড়িয়ে ধরে নিরঞ্জন সরি বলেন। এই শোয়ে জিতু আসার পর সৃজলার সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়ান অভিনেতা। তাঁদের সম্পর্ক নিয়ে জোর চর্চা চলছে বাইরের দুনিয়াতেও। সব মিলিয়ে বুধবারের বিগ