Bigg Boss Eviction: এসেছিলেন আর্থিক কারণে, 'বিগ বস-এ থাকার যোগ্য নও', সৌরভের নির্দেশে ঘর ছাড়লেন অনিন্দ্য

শনিবার ছিল দাদার দরবার। সৌরভ গঙ্গোপাধ্যায় বিগ বস-এর প্রতিযোগীদের ঘরে থাকার অভিজ্ঞতা নিয়ে নানান প্রশ্নের মুখে ফেলেন। সেখানেই সৌরভ জানিয়েছেন যে অনিন্দ্য প্রথম থেকেই এই অনুষ্ঠানের সঙ্গে তেমনভাবে যুক্ত থাকতে চান নি। মাঝরাতে যখন সকলেই বিগ বসের নির্দেশে কাজ করতে ব্যস্ত তখন নিজের ঘরে ঘুমোতে ব্যস্ত ছিলেন অনিন্দ্য।

Advertisement
এসেছিলেন আর্থিক কারণে, 'বিগ বস-এ থাকার যোগ্য নও', সৌরভের নির্দেশে ঘর ছাড়লেন অনিন্দ্যবিগ বস বাংলা থেকে বেরিয়ে গেলেন অনিন্দ্য
হাইলাইটস
  • 'বিগ বস' বাংলা সিজন ৩ শুরু হওয়ার প্রথম দিন থেকেই ১৫ জন প্রতিযোগীদের নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে।

'বিগ বস' বাংলা সিজন ৩ শুরু হওয়ার প্রথম দিন থেকেই ১৫ জন প্রতিযোগীদের নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে। কিন্তু ঘরে এন্ট্রি নেওয়ার পর থেকেই সেভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যায়নি অভিনেতা অনিন্দ্য সেনগুপ্তকে। যে কোনও টাস্ক হোক কিংবা ঘরে চলা তর্ক-বিতর্ক, নিজেকে সব সময়ই দূরে রেখেছেন অনিন্দ্য। নিজের মতামত কোনওদিনই বলেননি অভিনেতা। প্রতিযোগীদের মধ্যে তাই অনিন্দ্যকে নিয়ে একটু অস্বস্তি বোধ তো ছিলই। দর্শকেরাও অনিন্দ্যর ভূমিকা নিয়ে বেশ চটেই ছিলেন। তারই খেসারত দিতে হল অভিনেতাকে। বিগ বস-এর প্রথম এভিকটেড অর্থাৎ ঘর থেকে বেরিয়ে গেলেন অনিন্দ্য। 

শনিবার ছিল দাদার দরবার। সৌরভ গঙ্গোপাধ্যায় বিগ বস-এর প্রতিযোগীদের ঘরে থাকার অভিজ্ঞতা নিয়ে নানান প্রশ্নের মুখে ফেলেন। সেখানেই সৌরভ জানিয়েছেন যে অনিন্দ্য প্রথম থেকেই এই অনুষ্ঠানের সঙ্গে তেমনভাবে যুক্ত থাকতে চান নি। মাঝরাতে যখন সকলেই বিগ বসের নির্দেশে কাজ করতে ব্যস্ত তখন নিজের ঘরে ঘুমোতে ব্যস্ত ছিলেন অনিন্দ্য। অনিন্দ্যর এই ব্যবহারে অসন্তোষ প্রকাশ করেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়াও এক পর্বে অনিন্দ্য সায়ককে জানিয়েছিলেন যে তিনি শুধুমাত্র আর্থিক কারণের জন্যই বিগ বস-এর ঘরে এসেছিলেন। এমনিতে তিনি একা থাকতেই বেশি পছন্দ করেন। 

ছবি সৌজন্যে: ফেসবুক

আর এই টাকার জন্য খেলতে আসার বিষয়টি একেবারেই পছন্দ হয়নি দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অনিন্দ্যকে ঘর ছাড়তে হয়। যদিও ক্যাপ্টেন ভরত কল সহ বেশ কিছু সদস্য চেয়েছিলেন অনিন্দ্য থেকে যাক। তবে অনিন্দ্য নিজেও সৌরভের এই আদেশ মাথা পেতে নেন এবং চুপচাপ ঘর ছেড়ে বেড়িয়ে যান। সপ্তাহের শেষে শনিবার ও রবিবার চলবে প্রতিযোগীদের হিসাব-নিকেশ‌। 'বিগ বস'-এর ঘরে প্রথম সপ্তাহে সঞ্চালক সৌরভ গাঙ্গুলির কড়া রূপ দেখলেন দর্শক। 

তিনি শুরুতেই অনিন্দ্য ও দীপেন্দুকে জিজ্ঞেস করেন তাঁরা কেন এই বাড়িতে এত চুপচাপ রয়েছেন? অনিন্দ্যর থেকে আশানুরূপ প্রতিক্রিয়া পাননি বলে সৌরভ গাঙ্গুলি জানান, দর্শক মনে করছেন অনিন্দ্য কিন্তু এই 'বিগ বস'-এর ঘরে থাকার যোগ্য নন। আর সৌরভ নিজেও দর্শকের সঙ্গে একমত। তাই প্রথম সপ্তাহেই 'বিগ বস'-এর ঘরের বাইরে অনিন্দ্যকে বের করে আনা যেন বিরাট চমক হয়ে রইল। তবে এরপর ওয়াইল্ড কার্ড এন্ট্রি হতে চলেছে। আর সেখানে কে প্রবেশ করবেন, কী চমক অপেক্ষা করে আছে, সেটাই দেখার।   

Advertisement

POST A COMMENT
Advertisement