Sean Banerjee Bigg Boss: 'বিগ বস'-এ যাচ্ছেন শন? 'অন্যরকম কামব্যাক', বললেন সৃজলার চর্চিত প্রেমিক

তবে কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে, 'বিগ বস'-এ নাকি ওয়াইল্ড কার্ড এন্ট্রি হবে শনের। সোশ্যাল মিডিয়া জুড়ে এই খবরে তোলপাড়। অবশেষে আসল সত্যিটা নিজেই জানালেন শন।

Advertisement
'বিগ বস'-এ যাচ্ছেন শন? 'অন্যরকম কামব্যাক', বললেন সৃজলার চর্চিত প্রেমিকশন বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • তবে টলিপাড়ার ফিসফাস, সুপ্রিয়া দেবীর নাতি শনের সঙ্গে চুটিয়ে প্রেম করেন অভিনেত্রী সৃজলা গুহ।

বিষয়টি কখনই প্রকাশ্যে আসেনি। তবে টলিপাড়ার ফিসফাস, সুপ্রিয়া দেবীর নাতি শনের সঙ্গে চুটিয়ে প্রেম করেন অভিনেত্রী সৃজলা গুহ। 'বিগ বস' বাংলা সিজন ৩-এ সৃজলার সঙ্গেই এন্ট্রি নেওয়ার কথা ছিল শনের। কিন্তু পায়ে গুরুতর চোট লাগার কারণে সেই পরিকল্পনা ভেস্তে যায়। অপরদিকে, একটি টাস্কে নন্দিনীর কারণে সৃজলাও পায়ে চোট পেয়েছেন। সেই ঘটনার তীব্র নিন্দা করতেও দেখা গিয়েছিল অভিনেতাকে। তবে কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে, 'বিগ বস'-এ নাকি ওয়াইল্ড কার্ড এন্ট্রি হবে শনের। সোশ্যাল মিডিয়া জুড়ে এই খবরে তোলপাড়। অবশেষে আসল সত্যিটা নিজেই জানালেন শন। অভিনেতা বললেন, কামব্যাক হবে একেবারে অন্যরকম। 

'বিগ বসের' ঘরে ঢোকার কথা থাকলেও এই রিয়্যালিটি শোয়ের গ্র্যান্ড ওপেনিংয়ের শ্যুটিংয়ের সময়েই হাঁটুতে মারাত্মক চোট পান শন। চোট এতটাই গুরুতর ছিল যে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার পর্যন্ত করাতে হয় তাঁকে। সেই সময়কার মতো বিগ বস-এ ঢোকার পরিকল্পনা বাতিল করতে হয়। এবার ফের সেই গুঞ্জন সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরে বেড়ানোর ফলে এবার নিজেই মুখ খুললেন শন। সাফ জানিয়ে দিলেন, এই মুহূর্তে ‘বিগ বস’-এর ঘরে তাঁর ঢোকার কোনো সম্ভাবনাই নেই!

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

শন লিখলেন, 'বিগ বস বাংলায় আমার প্রবেশ নিয়ে প্রচুর প্রশ্ন আসছে। উত্তরটা হল---না! আমি এই মুহূর্তে গুরুতর চোট থেকে সুস্থ হয়ে ওঠার লড়াই চালাচ্ছি। তবে আমার কামব্যাক হবে একেবারে অন্যরকম।' তাই এটা মনে করাই যায় শনের এখন বিগ বস-এর ঘরে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। বরং বাড়ি বসে চর্চিত প্রেমিকা সৃজলাকে সমর্থন করা বেশি শ্রেয় বলেই মনে করছেন। ‘মন ফাগুন’ ধারাবাহিকের সহ-অভিনেত্রী সৃজলা গুহর সঙ্গে শনের প্রেমের রসায়ন নিয়ে টলিপাড়ায় গুঞ্জন দীর্ঘদিনের। দুজনে প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার না করলেও, সম্প্রতি ‘বিগ বস’-এর ঘরে সৃজলার ওপর হওয়া এক দুর্ঘটনায় নীরবতা ভেঙেছিলেন শন।

ক্যাপ্টেন্সি টাস্ক চলাকালীন প্রতিযোগী নন্দিনী দত্তর ধস্তাধস্তিতে কাঠের ঘোড়া থেকে পড়ে গিয়ে গুরুতর চোট পান সৃজলা। ব্যথায় কাতর চর্চিত প্রেমিকাকে এভাবে আঘাত পেতে দেখে সোশ্যাল মিডিয়ায় চরম ক্ষোভ উগরে দিয়েছিলেন শন। ঘটনাটিকে ‘অমানবিক, বিরক্তিকর ও লজ্জাজনক’ আখ্যা দিয়ে কড়া বার্তাও দেন তিনি। বিগ বস-এর ঘরে দুর্নিবারের সঙ্গে সৃজলার সম্পর্কের চর্চা হতেই ক্ষোভে ফেটে পড়েন অভিনেত্রী। স্পষ্ট জানান তাঁদের ভাই-বোনের সম্পর্ক। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement