Tithi Basu on Sandy Saha: 'মেয়েদের ক্লায়েন্ট ধরে দেয়...' স্যান্ডি ও তিথির মধ্যে চূড়ান্ত অশান্তি, কী চলছে?

ছোটপর্দা থেকে অনেকদিন আগেই সরে এসেছেন পর্দার ঝিলিক। ডেইলি ভ্লগের মাধ্যমেই তিথি তাঁর জনপ্রিয়তাকে ধরে রেখেছেন। কাউকে রোস্টিং করা বা কারোর সম্পর্কে বদনাম করা, এগুলো তিথি তাঁর ভিডিওতে করতে একেবারেই পছন্দ করেন না। তবে এবার সোশ্যাল মিডিয়ায় স্যান্ডিকে নিয়ে মুখ খুলতে বাধ্য হলেন তিথি।

Advertisement
'মেয়েদের ক্লায়েন্ট ধরে দেয়...' স্যান্ডি ও তিথির মধ্যে চূড়ান্ত অশান্তি, কী চলছে?তিথি ও স্যান্ডি সাহা
হাইলাইটস
  • এবার সোশ্যাল মিডিয়ায় স্যান্ডিকে নিয়ে মুখ খুলতে বাধ্য হলেন তিথি।

কনটেন্ট ক্রিয়েটার হিসাবে স্যান্ডি সাহাকে চেনেন না এমন মানুষের সংখ্যা খুব কম। তাঁর প্রথম ভিডিও কাদা কাদা থেকে শুরু করে নাইটি পরে দেশ-বিদেশের যে কোনও জায়গায় চলে যাওয়া কম বিতর্কের সৃষ্টি করেনি। চলতি বছর সায়ক চক্রবর্তীকে নিয়ে একের পর এক অভিযোগ করে শিরোনামে এসেছিলেন স্যান্ডি। এতদিন অন্যের বিরুদ্ধেই বিস্ফোরক দাবি করে এসেছিলেন তিনি। এবার সেই স্যান্ডিকে নিয়ে একাধিক অভিযোগ করলেন মা সিরিয়াল খ্যাত ঝিলিক তথা তিথি বসু। 

ছোটপর্দা থেকে অনেকদিন আগেই সরে এসেছেন পর্দার ঝিলিক। ডেইলি ভ্লগের মাধ্যমেই তিথি তাঁর জনপ্রিয়তাকে ধরে রেখেছেন। কাউকে রোস্টিং করা বা কারোর সম্পর্কে বদনাম করা, এগুলো তিথি তাঁর ভিডিওতে করতে একেবারেই পছন্দ করেন না। তবে এবার সোশ্যাল মিডিয়ায় স্যান্ডিকে নিয়ে মুখ খুলতে বাধ্য হলেন তিথি। যদিও তাঁরা একে-অপরকে গত ৫ বছর ধরে চেনেন বলেই জানিয়েছেন তিথি। তাহলে এমন কী ঘটল যে তিথি স্যান্ডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনতে বাধ্য হলেন? তিথি স্যান্ডির সব কেলেঙ্কারির কথা সোশ্যাল মিডিয়াতেই ফাঁস করে দিয়েছেন। 

ছবি সৌজন্যে: ফেসবুক

পর্দার ঝিলিক তাঁর ফেসবুকে একটি ভিডিও করে জানিয়েছেন যে তিনি কখনই কোনও বিতর্কে জড়াতে পছন্দ করেন না। কাউকে নিয়ে ভিডিও করাও তিথির স্বভাববিরুদ্ধ। কিন্তু স্যান্ডিকে পাঁচবছর ধরে চিনলেও এবার তাঁকে নিয়েই তিথি ভিডিও বানাতে বাধ্য হলেন। তিথি তাঁর ভিডিওর প্রথমেই স্যান্ডির একটি ভিডিও ক্লিপিংস দেখান। যেখানে স্যান্ডিকে মা ধারাবাহিকের ঝিলিক চরিত্রের নাম উল্লেখ করে একটি খারাপ শব্দ ব্যবহার করেন এবং হাসতে থাকেন। আর সেই ভিডিও দেখেই চটেছেন পর্দার ঝিলিক তথা তিথি। এরপরই স্যান্ডিকে নিয়ে একের পর এক বোমা ফাটান তিথি। সরাসরি স্যান্ডি সাহাকে ইন্ডাস্ট্রির দালাল বলে সুর চড়িয়েছেন অভিনেত্রী ও ভ্লগার তিথি বসু। 

ছবি সৌজন্যে: ফেসবুক

তিথি তাঁর ভিডিওতে বলেন, স্যান্ডিকে আমি পাঁচ বছর চিনি। ও ইন্ডাস্ট্রির অনেক বড় দালাল। মহিলাদের ক্লায়েন্ট জোগাড় করে দেয়। ও নিজেও তাঁদের সঙ্গে বিদেশ ঘোরে। সেই ক্লায়েন্ট কখনও বাংলাদেশের তো কখনও আবার অন্য কোনও জায়গারও হয়। বহুবার স্যান্ডি আমাকেও ওই কুপ্রস্তাব দিয়েছে। ক্লায়েন্টের স্পনসরশিপে বিদেশ ভ্রমণের তোপ দিয়েছিল। শ্রীলঙ্কায় একটা ভ্লগারকে নিয়ে প্রোমোশনাল শুটে যাওয়ার কথা বলেছিল। আমি জানতে চেয়েছিলাম, সঙ্গে কাউকে নিয়ে যাওয়া যাবে কিনা। তখন ও বিষয়টা একটু এড়িয়ে যায়। এরপর তিথি আরও বলেন, আমি সাফ বলে দিয়েছিলাম আমাকে এসবে জড়াবে না। তিথি তাঁর সঙ্গে স্যান্ডির হোয়াটসঅ্যাপে হওয়া কথোপকথনও তুলে ধরেন এই ভিডিওতে। শ্রীলঙ্কা-মলদ্বীপে যাওয়ার প্রস্তাবও তিথিকে দেওয়া হলে সেই প্রস্তাব নাকচ করে দেন ছোটপর্দার ঝিলিক। 

Advertisement

সবশেষে ঝিলিক স্যান্ডির উদ্দেশ্যে বলেন যে তাঁকে তিনি পছন্দ-অপছন্দ কোনওটাই করতেন না, কিন্তু এটার পর তিনি স্যান্ডিকে শুধুই ঘৃণা করবেন। তিথি এও জানিয়েছেন যে তাঁকে নিয়ে ট্রোল করলেও কোনও সমস্যা নেই। কারণ স্যান্ডির তো লোকেদের তিথি পাত্তা দিতে নারাজ। 

POST A COMMENT
Advertisement