ফের বিতর্কে রণজয় বিষ্ণুচর্চার আর এক নাম রণজয় বিষ্ণু। অতীতে একাধিক সম্পর্কে জড়িয়ে বিতর্ক সৃষ্টি করেছিলেন। আবার বিয়ের কয়েক মাসের মধ্যে স্ত্রী তথা অভিনেত্রী শ্যামোপ্তি মুদলীর সঙ্গে ডিভোর্স-চর্চা তুঙ্গে। শোনা যাচ্ছে, রণজয় তাঁর সিরিয়াল প্রতীজ্ঞার নায়িকা অভীকা মালাকারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। আর তাই তাঁর দাম্পত্যে প্রভাব পড়েছে। ছোটপর্দায় রণজয়-অভীকার কেমিস্ট্রি দর্শকদের ভীষণ পছন্দের। কিন্তু শোনা যাচ্ছে, পর্দার রসায়ন নাকি বাস্তবেও গড়িয়েছে। যদিও দুজনের কেউই বিষয়টি স্বীকার না করে উড়িয়ে দিয়েছেন। তবে সম্প্রতি অভীকার জন্মদিনে রণজয়ের সঙ্গে তাঁর ক্লোজ ডান্স আবার তাঁদের সম্পর্কের গুঞ্জন উসকে দিল।
অভীকার বার্থডে পার্টির বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল দুনিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, পার্টিতে একে-অপরের মধ্যে বুঁদ হয়ে ডান্স করছেন রণজয়-অভীকা। সেই নাচের মধ্যে কখনও রণজয়ের কোলে চেপে বসছেন অভীকা আবার কখনও বা খুব ক্লোজ ডান্স করছেন তাঁরা। পর্দার বাইরেও তাঁদের এমন ঘনিষ্ঠতা দেখে নেটদুনিয়ায় চর্চা জোরদার। দুজনের এই অতি-ঘনিষ্ঠতা নেটিজেনদের একাংশের একেবারে না পসন্দ। ভিডিও ভাইরাল হতেই ট্রোলের মুখে রণজয়।
রণজয়ের ডিভোর্স প্রসঙ্গ তুলে কেউ লিখলেন, সংসার এই জন্য ভাল লাগে না, শ্যুটিং সেটে তো পরকীয়া করার জিনিস আছে। ‘এ কেমন কেমিস্ট্রি? সহ-অভিনেতার কোলে উঠে নাচতে হবে?’ অনেকেই আবার রণজয়ের দিকেই আঙুল তুলেছেন। আসলে বারবার সম্পর্কে জড়ানো এবং বিচ্ছেদ, রণজয়ের দিকে প্রশ্ন ওঠা স্বাভাবিক। চলচি বছরের ফেব্রুয়ারিতেই সাত পাকে বাঁধা পড়েছিলেন রণজয় ও শ্যামোপ্তি। কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই তাঁদের পথ আলাদা হয়ে যাওয়ায় সকলেই আঙুল তুলছেন রণজয়ের দিকেই।
গুড্ডি’ ধারাবাহিকে কাজের সূত্র ধরেই শ্যামৌপ্তি ও রণজয়ের সম্পর্কের গুঞ্জন জোরালো হয়। যদিও বহু দিন ধরে তা গোপন রাখার চেষ্টা করেছিলেন দুজনই। সামাজিক বিয়ের আগে আইনি বিয়ে সেরেছিলেন তাঁরা। কিন্তু তা সত্ত্বেও নিজেদের সম্পর্ককে গোপনে রেখেছিলেন। এই বছরের ফেব্রুয়ারিতে ঘটা করেই বিয়ে করেন রণজয়-শ্যামোপ্তি। কিন্তু বিয়ের পরিণতি এমন হবে ভাবতে পারেননি। অনেকেই বলছেন, এটা নাকি চুক্তির বিয়ে ছিল। যদিও কেন তাঁদের বিয়ে ভাঙল তা নিয়ে রণজয় বা শ্যামোপ্তি কেউই মুখ খোলেননি।