Koushani Mukherjee: শরৎচন্দ্রের চন্দ্রমুখী এবার কৌশানী, কোন ছবিতে দেখা যাবে নায়িকাকে?

এবার পুজো জমজমাট। কয়েক বছরের ট্রেন্ড অনুসরণ করে পুজোর সময় বাংলা ছবির মুক্তি বক্স অফিসে লক্ষ্মীলাভ করাচ্ছে। চলতি বছরের পুজোতে মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের এম্পারর ভার্সেস শরৎচন্দ্র।

Advertisement
শরৎচন্দ্রের চন্দ্রমুখী এবার কৌশানী, কোন ছবিতে দেখা যাবে নায়িকাকে?কৌশানী মুখোপাধ্যায়
হাইলাইটস
  • চলতি বছরের পুজোতে মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের এম্পারর ভার্সেস শরৎচন্দ্র।

এবার পুজো জমজমাট। কয়েক বছরের ট্রেন্ড অনুসরণ করে পুজোর সময় বাংলা ছবির মুক্তি বক্স অফিসে লক্ষ্মীলাভ করাচ্ছে। চলতি বছরের পুজোতে মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের এম্পারর ভার্সেস শরৎচন্দ্র। যার প্রধান চরিত্রে দেখা যাবে আবির, টোটা, মিমিদের। এবার সৃজিতের সেই নৌকায় বসলেন কৌশানী মুখোপাধ্যায়। নায়িকা এবার শরৎচন্দ্রের চন্দ্রমুখী চরিত্রে। এই ছবিতে কৌশানীর এই যোগ দেওয়া, এক অন্যমাত্রা যোগ করবে তা বলাই বাহুল্য। 

শরৎচন্দ্রের দেবদাস উপন্যাসে চন্দ্রমুখী একটি গুরুত্বপূর্ণ চরিত্র। যা পাঠকের মনে আজও স্মরণীয় চরিত্র। এছাড়াও বড়পর্দাতেও চন্দ্রমুখী চরিত্র করে দৃষ্টি আকর্ষণ করেছিলেন বৈজন্তীমালা ও মাধুরী দীক্ষিত। এবার এই চরিত্রকে সৃজিত মুখোপাধ্যায়ের নিজস্ব সিনেম্যাটিক দৃষ্টিভঙ্গিতে নতুনভাবে দেখা যাবে। চন্দ্রমুখী এমন একটি চরিত্র, যা বাংলা সাহিত্য ও সিনেমার স্মৃতিতে বহুবার অমর হয়ে উঠেছে। সেই চরিত্রে কৌশানীর বিশেষ উপস্থিতি স্বাভাবিকভাবেই ছবিটি ঘিরে দর্শকের কৌতূহল আরও বাড়িয়ে তুলবে। বিশেষ অতিথি হিসেবে তাঁর এই উপস্থিতি ছবির অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে। 

ছবি সৌজন্যে: সংগৃহীত

চন্দ্রমুখী হিসাবে কৌশানীকে সৃজিতের পছন্দের অন্যতম কারণ হল নায়িকার চাঁদপানা মুখ, যেটি চন্দ্রমুখী নামের অর্থ। পরিচালকের কিলবিল সোসাইটিতেও কাজ করেছিলেন কৌশানী। তখন থেকেই পরিচালক ও নায়িকার মধ্যে সুন্দর একটি সম্পর্ক। এই ছবিতে বিশেষ অতিথি চন্দ্রমুখী চরিত্রে কৌশানী সৃজিতের এক কথাতেই কাজ করতে রাজি হয়ে যান। ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, যিনি এই ছবির মাধ্যমেই সঙ্গীত পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করছেন। আরও একটি বিশেষ কথা হল, শ্রেয়া ঘোষাল সঞ্জয় লীলা বনশালির ‘দেবদাস’-এ ‘পার্বতী’-র জন্য গেয়েছিলেন। এই ছবিতে ‘চন্দ্রমুখী’-র হয়েও গাইছেন সেই শ্রেয়া। চন্দ্রমুখী বাংলা সাহিত্যে-সিনেমায় বারবার উঠে এসেছে। সৃজিতের ছবিতে কীভাবে আসে তা দেখার অপেক্ষা রয়েছে দর্শকের। 

ছবি সৌজন্যে: সংগৃহীত

‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ শুধুমাত্র কোনও সাহিত্যিক চরিত্রকে কেন্দ্র করে তৈরি ছবি নয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন, তাঁর সাহিত্যচর্চার সময়কাল এবং সেই সময়ের সামাজিক-রাজনৈতিক পরিস্থিতির নানা দিক উঠে আসবে ছবির গল্পে। সেই বৃহত্তর প্রেক্ষাপটেই চন্দ্রমুখীর মতো একটি পরিচিত চরিত্রের উপস্থিতি গল্পে আলাদা আবেগ যোগ করবে। প্রদীপ কুমার নন্দীর প্রযোজনায় এবং Nandy Movies-এর ব্যানারে তৈরি হচ্ছে ছবিটি। ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-এ রয়েছেন আবির চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, মিমি চক্রবর্তী, দিব্যাণী মণ্ডল, ঋক চ্যাটার্জী, দেবপ্রিয় মুখোপাধ্যায়, সঞ্জয় নাগ এবং কাঞ্চন মল্লিক। তাঁদের সঙ্গেই বিশেষ উপস্থিতিতে থাকছেন কৌশানী মুখোপাধ্যায়।

Advertisement

POST A COMMENT
Advertisement