Kanchanaa Moitra: 'বুড়ির ভীমরতি', 'দিদা', ব্লাউজ না পরা কাঞ্চনা ট্রোলের মুখে, ফলোয়ার্স গোনালেন অভিনেত্রী

টেলিপাড়ার জনপ্রিয় খলনায়িকা কাঞ্চনা। কখনও পর্দায় তাঁকে বদ শাশুড়ি রূপে দেখা গিয়েছে আবার কখনও নায়কের দাপুটে মায়েরস চরিত্রে তিনি অভিনয় করেছেন। এতদিন দর্শক সেইসব চরিত্রের সুবাদে কাঞ্চনাকে শাড়ি পরেই দেখে এসেছেন। তবে সম্প্রতি একেবারে অন্যভাবে নিজেকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন কাঞ্চনা।

Advertisement
'বুড়ির ভীমরতি', 'দিদা', ব্লাউজ না পরা কাঞ্চনা ট্রোলের মুখে,  ফলোয়ার্স গোনালেন অভিনেত্রীকাঞ্চনা মৈত্র
হাইলাইটস
  • বাংলা ইন্ডাস্ট্রির চেনা মুখ কাঞ্চনা মৈত্র।

বাংলা ইন্ডাস্ট্রির চেনা মুখ কাঞ্চনা মৈত্র। একাধিক সিরিয়াল-সিনেমায় তাঁর অভিনয় সর্বদাই নজর কেড়েছে। বরাবর স্পষ্ট কথাই বলে এসেছেন অভিনেত্রী। তবে এই মুহূর্তে যে কারণে তিনি চর্চায় রয়েছেন, তা হল তাঁর একটি বোল্ড ফটোশ্যুট। সাধারণত কোনওদিন কাঞ্চনাকে এরকম সাহসী অবতারে দেখা যায়নি। তাই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর এমন খোলামেলা ছবি দেখে অনেকেই অবাক যেমন হয়েছেন, তেমনি ট্রোলডও করেছেন অভিনেত্রীকে। 

টেলিপাড়ার জনপ্রিয় খলনায়িকা কাঞ্চনা। কখনও পর্দায় তাঁকে বদ শাশুড়ি রূপে দেখা গিয়েছে আবার কখনও নায়কের দাপুটে মায়েরস চরিত্রে তিনি অভিনয় করেছেন। এতদিন দর্শক সেইসব চরিত্রের সুবাদে কাঞ্চনাকে শাড়ি পরেই দেখে এসেছেন। তবে সম্প্রতি একেবারে অন্যভাবে নিজেকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন কাঞ্চনা। সম্প্রতি নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি বিশেষ ভিডিও শ্যুট পোস্ট করেছেন কাঞ্চনা। এই বিশেষ কন্টেন্টটির থিম ছিল ‘মোহমায়া’। ভিডিওটিতে দেখা যাচ্ছে ঐতিহ্যবাহী সাজে লাল-হলুদ ঢাকাই পারের শাড়ি জড়িয়েছেন অভিনেত্রী। চুলে আলতো করে জড়ানো লাল গোলাপের মালা, নাকে নথ, হাতে বাজুবন্ধ ও সাবেকি গয়না।

তবে শাড়ির নীচে তিনি কোনও ব্লাউজ পরেননি। অনাবৃত ব্যাকলেস লুক ও চোখের কামুক চাউনি ও খোলা পিঠে কাঞ্চনা লাস্যময়ী। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী উষ্ণতার পারদ চড়িয়েছেন, তা বলাই বাহুল্য। তবে এই ভিডিও পোস্ট হতেই কাঞ্চনার প্রশংসা যেমন করা হয়, তেমনি তাণকে তীব্র ট্রোলের মুখেও পড়তে হয়েছে। নেটিজেনের একাংশ একেবারেই কাঞ্চনার এই বোল্ড অবতারকে মেনে নিতে পারছেন না। রচনা বন্দ্যোপাধ্যায়, রূপালী ভট্টাচার্য সহ অনেকেই যেমন কাঞ্চনার এই লুকের প্রশংসা করেছেন। তেমনি তাঁর দিকে ধেয়ে এসেছে কটাক্ষ। কেউ লিখলেন, পিঠে আবার বেলপাতা দিয়ে পুজো কে করেছে। আবার কেউ লিখেছেন, ওরে বুড়ি, কেউ লিখেছেন, দিদার কী হল, আবার কেউ লিখেছেন, ৬০ বছরের বুড়ি তার আবার ভীমরতি। আবার কেউ কেউ লিখলেন, কাঞ্চনাকে একেবারে ভাল লাগছে না। 

Advertisement

যদিও এইসব কটাক্ষকে পাত্তা দেন নি কাঞ্চনা। বরং তিনি জানিয়েছেন এই ট্রোল-কটাক্ষের কারণে তাঁর ওই বোল্ড ভিডিওতে ইনস্টাগ্রামে ১.৭ মিলিয়ন ও ফেসবুকে ১.২ মিলিয়ন ভিউ হয়েছে। চলতি বছরের গোড়ার দিকেই বিজেপি ছাড়েন কাঞ্চনা। যার কারণ হিসাবে অভিনেত্রী বলেছিলেন যে পরিবার ও কাজে মন দিতে চান তিনি।   

POST A COMMENT
Advertisement