Two Actress Injured: চোখে আঘাত আরাত্রিকার, পায়ে ব্যান্ডেজ সৌমিতৃষার, কেমন আছেন দুই নায়িকা?

তবে এই দুজনের মধ্যে সম্প্রতি একটি বিষয় একেবারে মিলে গিয়েছে। তা হল এই দুই অভিনেত্রী চোট পেয়েছেন সম্প্রতি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরাত্রিকা মাইতি ও সৌমিতৃষা কুণ্ডু দুজনেই জানিয়েছেন তাঁদের চোট পাওয়ার কথা।

Advertisement
চোখে আঘাত আরাত্রিকার, পায়ে ব্যান্ডেজ সৌমিতৃষার, কেমন আছেন দুই নায়িকা?চোট পেয়েছেন দুই নায়িকা
হাইলাইটস
  • সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরাত্রিকা মাইতি ও সৌমিতৃষা কুণ্ডু দুজনেই জানিয়েছেন তাঁদের চোট পাওয়ার কথা।

দুজনেই টেলিভিশন তথা ইন্ডাস্ট্রির চেনা মুখ। দুজনেই সিরিয়াল দিয়ে কেরিয়ার শুরু করেছেন এবং বড়পর্দায় ডেবিউ করে ফেলেছেন। তবে একজন ছোটপর্দায় ফিরতে নারাজ আর একজন চুটিয়ে সিরিয়ালে অভিনয় করছেন। তবে এই দুজনের মধ্যে সম্প্রতি একটি বিষয় একেবারে মিলে গিয়েছে। তা হল এই দুই অভিনেত্রী চোট পেয়েছেন সম্প্রতি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরাত্রিকা মাইতি ও সৌমিতৃষা কুণ্ডু দুজনেই জানিয়েছেন তাঁদের চোট পাওয়ার কথা। 

আরাত্রিকার চোখে আঘাত
জোয়ার ভাঁটা সিরিয়ালে উজি চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা। ধারাবাহিকে এখন টানটান উত্তেজনা আর তারই মাঝে চোখে চোট পেলেন আরাত্রিকা। শ্যুটিংয়ের মাঝেই এই অঘটন ঘটেছে বলে জানা গিয়েছে। যার কারণে একদিন শ্যুটিংও বন্ধ রেখেছিলেন। আরাত্রিকা জানিয়েছেন যে ক্লোজ আপ শট দিচ্ছিলেন তিনি। শ্যুটিং তখন শেষ প্রায়। ঠিক তখনই একটা বেল্ট এসে চোখে লাগে। চোখে আঘাত লাগলেও সেই চোটের কারণে গাল থেকে চোখ পর্যন্ত পুরোটা ফুলে গিয়েছিল। ব্যথাও ছিল। চোটের কারণে দাগও হয়েছে, তবে তা মিলিয়ে যাবে। আরাত্রিকা ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তাঁর চোট লাগার কথা সকলের সঙ্গে শেয়ার করেন সঙ্গে এও বলেন যে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।  

সৌমিতৃষা কুণ্ডুর পায়ে চোট
সৌমিতৃষা কুণ্ডু ওরফে সকলের প্রিয় মিঠাই রানিও আঘাত পেয়েছেন পায়ে। নতুন ওয়েব সিরিজের কথা ঘোষণা করার পরই পায়ে চোট পাওয়ার কথাও জানিয়েছেন তিনি।সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী, যেখানে দেখা যাচ্ছে, তাঁর হাটুতে জড়িয়ে রাখা ব্যান্ডেজ। যদিও বাকি ছবিগুলোতে তিনি মিরর সেলফি নিচ্ছেন এমনটাই দেখতে পাওয়া যাচ্ছে। ছবি পোস্ট করে তিনি লেখেন, গলত কাদাম মুঝে উঠা লেতে হ্যায় অর মে গির জাতি হু বারবার। দেখুন শেষ পর্যন্ত। তবে জানা গিয়েছে চোট গুরুতর নয়। এখন তিনি অনেকটাই সুস্থ আছেন। তবে শ্যুটিং ফ্লোরে এই আঘাত লেগেছে নাকি অন্য কোথাও লেগেছে সেটা এখনও জানা যায়নি। সৌমিতৃষা অভিনীত আগামী সিরিজের নাম ‘মাঙ্গলিক’। হইচই-এর পর্দায় কিছুদিনের মধ্যেই এই সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা হবে। এর আগে বেশ অনেকদিন অসুস্থতার কারণে অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেত্রী। 

Advertisement

প্রসঙ্গত, শ্যুটিং ফ্লোরে আঘাত-চোট লাগার ঘটনা নতুন নয়। অনেক সময়ই শ্যুটিং করতে গিয়ে অভিনেতা-অভিনেত্রীরা দুর্ঘটনার মুখে পড়েন এবং চোট পান। অনেকের তো চোট এতটা গুরুতর হয় যে তাঁদের সেই সিরিয়ালই ছাড়তে হয়। যদিও বেশিরভাগ ক্ষেত্রে বিশ্রাম নিয়ে তারপরই শ্যুটিং ফ্লোরে ফেরেন তাঁরা।  
  

POST A COMMENT
Advertisement